Ad

শচীনের বিলাসবহুল বাড়ি হার মানাবে মুকেশ আম্বানির অ্যান্টিলিয়াকে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_25T17_12_44_573Z
Durbin News

ছয় হাজার বর্গফুটের একটি প্রাসাদতুল্য বাড়িতে থাকেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার।তার বাড়ির ভেতরের এবং বাহিরের অংশ এতটাই চমকপ্রদ যে, দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে।বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির চেয়েও সুন্দর তাঁর বাড়ি। শচীনের বাড়িটি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের পেরি ক্রস রোডে অবস্থিত।২০০৭ সালে ৩৯ কোটি টাকায় এ বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন তিনি। বর্তমান সময়ে এসে এর দাম প্রায় ১০০ কোটি টাকা। ১৯২৬ সালের তৈরি করা বাংলোটি সংস্কার করতে প্রায় চার বছর সময় লেগেছিল। তাঁর এই বিশাল বাড়িটি দেখতে বেশ আকর্ষণীয়। বিশেষ করে বাইরের দিকটা দেখলে যে কেউই কোনো প্রাসাদ ভেবে ভুল করবেন।এতে একাধিক ফ্লোরের পাশাপাশি দু'টি বেসমেন্টও রয়েছে। আছে একটি সুন্দর বাগান, যেটি তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা বিরল গাছ দিয়ে সাজিয়ে রেখেছেন।শচীন টেন্ডুলকার এবং তার পুরো পরিবার বাস্তব জীবনে খুবই ধার্মিক। তাই তাঁর বাড়ির একটা বড় অংশজুড়ে মন্দির নির্মাণ করেন। বিশাল এই মন্দিরটি দেখতে যেমন আকর্ষনীয় তেমনি বেশ নিরিবিলিও। এতে প্রায় সময় শচীন এবং তাঁর পুরো পরিবার একসঙ্গে পূজা করেন।বাড়ির ভেতরের প্রতেকটি আসবাবপত্রই খুব দামি। মূলত, তাঁর পুরো বাঙলোটিকে সুন্দর করতে কোনো কিছুরই কমতি রাখেননি।প্রায় সময় তাকে দেখা যায় পরিবারের সঙ্গে সুন্দর সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর সে ছবিগুলোতেই দেখতে পাওয়া যায় তাঁর ঘরের এমন ঝলক।বাংলোটিকে এভাবে সুন্দর ও মনোরম করে সাজাতে প্রচুর টাকা ব্যয় করেছেন শচীন টেন্ডুলকার।প্রাক্তন ক্রিকেটার শচিন খেলার দুনিয়ায় অনেক বড় বড় রেকর্ড গড়েছেন। শুধু ক্রিকেটের বাইশ গজে নয়, ব্যবসাতেও তার খ্যাতি রয়েছে।বিভিন্ন খাত থেকে আয় করা অর্থের একটা বড় অংশ খরচ করেছেন শখপূরণ করতে। বাড়ি ছাড়াও তার আছে রেস্তোরাঁ এবং অনেকগুলো বিলাসবহুল গাড়ি।যেগুলোর মধ্যে রয়েছে, প্রায় আড়াইকোটি রুপি মূল্যের বিএমডাব্লিউ আই৮ মডেলের একটি গাড়ি।নিজের সুরক্ষার জন্য বিএমডাব্লিউ এক্স৫এম মডেলের একটি গাড়ি কিনেছিলেন এই তারকা ক্রিকেটার। যার দাম দুই কোটি রুপি।এছাড়া নিশান জিটিআর, বিএমডাব্লিউ এম৫, মার্সিডিজ বেঞ্জ, বিএমডাব্লিউ এম৬, মারুতি-৮০০ এর মতো বহুমূল্য সব গাড়িও রয়েছে তার গ্যারেজে। যার প্রত্যেকটি মূল্য দেড় কোটি রুপির অধিক।বাড়ি গাড়ির পাশাপাশি সচিনের দুটো রেস্তোরাঁ রয়েছে - একটি মুম্বইয়ে এবং অপরটি বেঙ্গালুরুতে।ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড শচীন টেন্ডুলকারের নামে। তার আগে অনেক ব্যাটসম্যান ২০০ রানের কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু কোনো ব্যাটসম্যানই এই অঙ্কটি অতিক্রম করতে পারেননি।এছাড়াও বিশ্বখ্যাত এ ক্রিকেটার অনেক রেকর্ড ভেঙ্গে সারা বিশ্বে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন। জয় করেছেন কোটি কোটি ভক্তের হৃদয়।ভারতের অন্যতম ধনী ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। শচীন তাঁর ক্রিকেট ক্যারিয়ারে অনেক সম্মান এবং অর্থ অর্জন করেছেন।আর এ জন্যই শচীন টেন্ডুলকারকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়, যিনি তাঁর দুর্দান্ত ব্যাটিং দিয়ে দলকে বহুবার জিতিয়েছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad