Ad

বন্দর থেকে কিভাবে খালাস হয় বিদেশ থেকে আসা পণ্যদ্রব্য?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_25T21_23_28_026Z
Durbin News

আমদানিপণ্য খালাসের প্রথম ধাপের কাজ শুরু হয় জাহাজ দেশের সমুদ্রসীমায় পৌঁছানোর সাথে সাথেই। কাজটি করে থাকেন সংশ্লিষ্ট জাহাজের ক্যাপ্টেন। সমুদ্রবন্দর কাস্টমসের আইন অনুযায়ী, জাহাজ বন্দরে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে আমদানিপণ্যের তথ্য সংক্রান্ত একটি তালিকা কাস্টমসে জমা দিতে হয়। একে বলা হয় ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট। তালিকায় পণ্যবাহী জাহাজের নাম, রোটেশন নম্বর, আমদানি ও রপ্তানিকারকদের নাম ও ঠিকানা, পণ্যের সংক্ষিপ্ত বিবরণ, পরিমাণ, গন্তব্য লেখা থাকে। এরপর জেটিতে অপেক্ষমাণ জাহাজ থেকে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কনটেইনাগুলো নামানো হয় বন্দরের বার্থে। সেখানে কনটেইনারের স্ক্যানিং সম্পন্ন হলে সেগুলো বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো বা আইসিডির অধীনে চলে যায়। এর মাধ্যমে প্রথম ধাপের কাজ শেষ হয়। দ্বিতীয় ধাপের শুরুতেই পণ্যের গুণগত মান যাচাই বাছাই ও বাহ্যিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। এসময় আমদানিকারক প্রতিনিধি কাস্টমস ক্লিয়ারেন্সের অংশ হিসেবে বন্দরের শুল্ক বিভাগে একটি বিল অব এন্ট্রি প্রদান করে থাকে। বন্দরের যাবতীয় ফি এবং কাস্টমস হাউজে পণ্যের জন্য নির্ধারিত শুল্ক কর পরিশোধ করার পর আমদানিকারককে পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়। খালাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বন্দরের কাস্টমস কর্তৃপক্ষের একজন প্রতিনিধি উপস্থিত থাকেন। কোন কারণে বিল অফ এন্ট্রিতে বর্ণিত পণ্যের সাথে যাচাইকৃত আমদানি পণ্যের মিল না থাকলে বা বেআইনি পণ্য হলে কাস্টমস আইন অনুযায়ী আমদানিকারককে জরিমানা করা হয়। তাছাড়া তাদের বিরুদ্ধে আরও কিছু আইনগত পদক্ষেপও নিয়ে থাকে কাস্টমস কর্তৃপক্ষ। বন্দরে আসার পর আমদানিকারক যদি পণ্য খালাস করতে না আসে, তাহলে নির্ধারিত সময়ের পর সেই পণ্যের নিলাম ডাকা হয়। নিলামের পর অবশিষ্ট পণ্য নষ্ট করে দেওয়া হয়। পণ্য যদি কোন শিল্পকারখানার যন্ত্রপাতি বা মেশিনপত্র হয়ে থাকে তাহলে কাস্টমস প্রক্রিয়া শেষে আমদানিকারক উক্ত ভারি পণ্যের কনটেইনার সরাসরি নিজের কারখানায় নিয়ে যেতে পারেন। এই পদ্ধতিতে পণ্য খালাস করাকে বলা হয় বক্স ডেলিভারি। এক্ষেত্রেও বন্দর ত্যাগ করার পূর্বে কাস্টমস কর্তৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হয় এবং পণ্যভর্তি কনটেইনারগুলো বাধ্যতামূলকভাবে স্ক্যানিং করা হয়।কারখানার পণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করেন ইপিজেডের উদ্যোক্তারা। সাধারণ আমদানিকারকদের ব্যাংকে ঋণপত্র খোলার প্রয়োজন হয়, কিন্তু ইপিজেডগুলো আমদানির জন্য বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন বা বেপজা থেকে একটি ইমপোর্ট পারমিট পেয়ে থাকে।ফলে তাদের আর আলাদা করে ঋণপত্র খোলার প্রয়োজন হয় না, পণ্য আমদানি বাবদ শুল্ককরও পরিশোধ করতে হয় না। কার্গো জাহাজের খালাস পদ্ধতি কন্টেইনার জাহাজের থেকে কিছুটা ভিন্ন ধরনের হয়ে থাকে। কার্গোবাহী জাহাজগুলো সাধারণত বড় আকারের হয়ে থাকে, যেগুলো মাদার ভ্যাসেল নামে পরিচিত। এগুলো অনেক সময় জায়গায় অভাবে বন্দর জেটি অবধি পৌঁছাতে পারে না। তখন বহির্নোঙরে অপেক্ষারত মাদার ভ্যাসেল থেকে ছোট ছোট জাহাজে করে কার্গো বহন করে বন্দরের মূল জেটিতে নিয়ে এসে খালাস করা হয়। এসব ছোট জাহাজ লাইটারেজ নামে পরিচিত। এক্ষেত্রে কার্গোবাহী জাহাজ বহির্নোঙরে পৌঁছানোর পর কাস্টমস ও আমদানিকারকের প্রতিনিধিরা আগত পণ্যের পরিমাণ নির্ধারণ করে। তাদের জরিপ অনুযায়ী, শুল্ক প্রদান শেষে কাস্টমসের অনুমতি সাপেক্ষে মাদার ভ্যাসেল থেকে লাইটারেজে করে পণ্য জেটিতে এনে খালাস করা হয়। এভাবে খালাসকৃত পণ্য পরিবহনের জন্য আমদানিকারক একজন লোকাল শিপিং এজেন্ট নিয়োগ করেন। তিনিই লাইটারেজ বুকিং থেকে শুরু করে বড় জাহাজ থেকে ছোট জাহাজে মালামাল স্থানান্তর করে গন্তব্য পর্যন্ত নিয়ে যান। দেশের সমুদ্র বাণিজ্যের ৯২ শতাংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো ও ট্যাংকার মিলিয়ে মোট ৪ হাজার ২৩১টি জাহাজ হ্যান্ডেল করেছে। ২০৩০ সাল নাগাদ এ বন্দরের সক্ষমতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। তবে সাম্প্রতিককালে পদ্মা সেতুর মাধ্যমে যাতায়াত সহজ হয়ে যাওয়ায় মংলা বন্দরও বৈদেশিক বাণিজ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে শুরু করেছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad