Ad

জ্বালানি ছাড়াই মাধ্যাকর্ষণ শক্তিতে চলবে ট্রেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_26T22_09_02_921Z
Durbin News

কোন ধরণের কয়লা কিংবা জ্বালানীর ব্যবহার ছাড়াই চলতে পারবে রেলগাড়ি। বিষ্ময়কর হলেও নতুন প্রযুক্তি ব্যবহার করে বানানো হচ্ছে এমনই এক ধরণের ট্রেন । ব্যাপক জ্বালানীর ব্যবহার রোধে এবং পরিবেশ দূষণ কমাতেই মূলত নতুন প্রযুক্তির এই রেলগাড়িটি বানানো হচ্ছে। ইনিফিনিটি নামক ট্রেনটি চলবে ব্যাটারিতে আর চার্জ হবে মাধ্যাকর্ষণ শক্তিতে, যার শক্তি কখনোই ফুরিয়ে যাবে না।খনিতে ব্যবহারের উদ্দ্যেশ্যে বানানো এই রেলগাড়িটি মূলত কোন রকমের পরিবেশ দূষণ করা ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে। ব্রিটেনের ব্যাটারি প্রস্তুতকারী সংস্থা উইলিয়ামস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি উদ্ভাবন করেছে।এরই মধ্যে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকু, এটি তৈরির জন্য উইলিয়ামস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিংকে কিনে নিয়েছে। প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকুর সিইও এলিজাবেথ জেইনস-এর মতে এটি হবে বিশ্বের সেরা ট্রেন। সেইসাথে সবচেয়ে শক্তিশালী বিদ্যুতচালিত ট্রেনও হবে এটি। তেল, কয়লার মতো জ্বালানি ছাড়াই এই রেলগাড়িটি নিজের ছুটন্ত গতির মাধ্যমে ব্যাটারিতে চার্জ করে নিতে পারবে। ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যেই ইনফিনিটি ট্রেন যাত্রা শুরু করতে পারবে।মূলত রেলগাড়িতে বহন করা আকরিক ট্রেনটি মাধ্যাকর্ষণ শক্তির ফলে দ্রুত গতিতে নিজ গন্তব্যের পথে এগিয়ে যাবে । আর যাওয়ার পথে যান্ত্রিক গতিশক্তি কাজে লাগিয়ে ব্যাটারি চার্জ হবে। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দূষণ কমাতেই দীর্ঘ সময় জ্বালানি ছাড়া চলা এই বাহনটি বানানোর ভাবনা বাস্তবায়ন করতে যাচ্ছেন।মূলত ১৫০০ সালে প্রথম বারের মতো খনি থেকে আকরিক, বর্জ্য পাথর ও অন্যান্য পণ্য পরিবহনে খনি রেলের ব্যবহার শুরু হয়।যার কারণে খনি শ্রমিকদের পরিশ্রম অনেকাংশেই লাঘব হয়। তবে এই খনি রেল প্রথমে কেবল কয়লায় চলত। যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর ছিলো। পরবর্তীতে জ্বালানি পাল্টানোর সাথে সাথে পরিবেশ দূষণের হারও কমেছে অনেকাংশে। সর্বশেষ বৈদ্যুতিক ট্রেন প্রযুক্তি আসায় দূষণ আরো লাঘব হয়েছে। তবে পরিবেশদূষণ রোধে মানুষ দিনকেদিন আরো সচেতন হচ্ছে। যার ধারাবাহিকতায় এবার ট্রেন চালাতে প্রথম বারের মতো ব্যবহার করা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এতে চলার সময়ে নিজে থেকেই ব্যাটারি চার্জ করে নেওয়ার ফলে ব্যাটারি চার্জ দেয়ার জন্য আলাদা কোন সময় নষ্ট হবে না। জ্বালানি বাবদ খরচ কমার পাশাপাশি বারবার জ্বালানি ভরার কষ্টও কমাবে।এই রেলগাড়ীর মাধ্যমে শূন্য কার্বন নির্গমন হবে এবং লৌহ আকরিক কম সময় ও খরচে সহজে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যাবে।২৪৪ বগির ট্রেন সেটের দৈর্ঘ্য হবে প্রায় ১ দশমিক ৭ মাইল । ৩৪ হাজার ৪০৪ টন লৌহ আকরিক বহন করার ক্ষমতা থাকবে এতে।বর্তমান সময়ে, অনেক আধুনিক গাড়িতে পুনরুৎপাদনশীল ব্রেকিং সিস্টেম রয়েছে, যা ব্রেক করার সময় ঘর্ষণ থেকে শক্তি উৎপন্ন করে। এই প্রযুক্তি এখন ইনফিনিটি ট্রেনে ব্যবহার করা হচ্ছে।বাজারে এটি আসার পর ট্রেনে অতিরিক্ত ডিজেলের ব্যবহার বন্ধ হয়ে যাবে। তবে রেলগাড়িটি তৈরিতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, সে-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি প্রস্তুতকারক সংস্থা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad