Ad

অপরুপ সৌন্দর্যের নিদর্শন ঢালী'স আম্বার নিবাস

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_26T22_10_34_637Z
Durbin News

অপরুপ সৌন্দর্যের এক অনন্য নিদর্শন ঢালী'স আম্বার নিবাস রিসোর্ট। ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে এর অবস্থান। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাহেরকুচি গ্রামে প্রায় ১০০ বিঘা জমির উপর এটি নির্মান করা হয়েছে। শুরু দিকে এখানে মাত্র এক থেকে দুটি কটেজ ছিলো। মূলত কটেজের মালিকের নিজস্ব ব্যবহারের জন্য ছিলো সেগুলো।পরবর্তীতে অনেকের উৎসাহ ও আগ্রহে রিসোর্টটিকে বাণিজ্যিক ব্যবহারের জন্য রুপ দেয়া হয়। বর্তমানে এখানে বিভিন্ন ক্যাটাগরির শতাধিক রুম রয়েছে।এ ছাড়া রিসোর্টটিতে বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল রয়েছে। যার আয়তন ২৬ হাজার স্কয়ার ফিট। এখানে এক সাথে অনেক লোক সাঁতার কাটতে পারে। সেই সাথে কমপক্ষে ২০টি রুম থেকে সুইমিং পুলে সরাসরি প্রবেশ করার ব্যবস্থা রয়েছে।রিসোর্টের আরেকটি ইউনিক ব্যাপার হচ্ছে এখানে মেয়েদের জন্য আলাদা সুইমিং পুল রয়েছে। বাংলাদেশে শুধু মাত্র মেয়েদের জন্য এরকম সুইমিং পুল প্রথম বার তৈরি হয়েছে।নারী গেস্টদের প্রাইভেসি এবং তাদের স্বাচ্ছন্দে আনন্দ উপভোগ করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।ঢালী'স আম্বার নিবাসে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে একাধিক কনফারেন্স হল। এছাড়াও আছে বিভিন্ন ক্যাটাগরির বিজনেস লাউঞ্জ এবং ব্যাংকুয়েট হল। এসকল হলে প্রায়ই ৫ থেকে ৬ হাজার মানুষের প্রোগ্রাম করা হয়। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এবং বিত্তশালী মানুষের আনাগোনা আছে এখানে। তারা এখানে নিজেদের বিজনেস মিটিং আয়োজন করেন।রিসোর্টে রয়েছে সব বয়সের মানুষের জন্য বিচিত্র বিনোদনের সুযোগ সুবিধা। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্লাইড, রাইড, খেলার মাঠ সহ নানা আয়োজন।তরুণ অতিথিদের জন্য রয়েছে ইনডোর ভিআর, স্নুকারের ব্যবস্থা। সেই সাথে একটি অত্যাধুনিক জিম ও রয়েছে।এখানে কেউ চাইলে পুরো পরিবার সহ বেড়াতে আসতে পারেন। একটি সম্পূর্ণ কটেজ বা কটেজের একটি রুম আলাদা ভাবে ভাড়া নেয়া যায়।পুরো রিসোর্টে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে কেই পরিবার সহ নিরিবিলিতে সময় কাটাতে পারে। তাদের প্রাইভেসিতে কোনো ব্যাঘাত সৃষ্টি হওয়ার সুযোগ নেই।রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ঢালী বলেন, এধরনের প্রতিষ্ঠান একটি এলাকার জন্য ভালো। এ ধরনের প্রতিষ্ঠানগুলো এলাকার নাম উজ্জ্বল করে। এই রিসোর্টটি হওয়ার আগে কেউ সেভাবে সেই এলাকার নাম জানতেন না। কিন্তু এখন ঢালী’স আম্বার নিবাসকে অনেকেই চেনে। তিনি মনে করেন এ ধরনের প্রতিষ্ঠান একটি রাষ্ট্রীয় সম্পদ। সেখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। রিসোর্টেটির এক পাশের পুরোটাই ছায়াঘেরা। হরেক রকম গাছ-গাছালি দিয়ে সাজানো হয়েছে এই অংশটি। ফুলের গাছ যেমন আছে তেমনি আছে বিভিন্ন রকম ফলের গাছও। আর ভিতরের রাস্তাঘাটগুলো দৃষ্টিনন্দন। রয়েছে লেকের উপর দৃষ্টিনন্দন সেতু এবং ট্রি হাউজ। তাই বিভিন্ন ছুটিতে ও উৎসবের দিনে অনেকেই এখানে বেড়াতে আসেন।রিসোর্টের সেবা ও খাবারের মান বেশ উন্নত। কর্তৃপক্ষ তাদের খাবারসহ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন।সব ধরনের পণ্য রিসোর্টের ডিরেক্টর নিজেই কেনাকাটা করেন। সকল কাজ তিনি নিজে পরিচালনা করে থাকেন।অতিথিদের জন্য তৈরি খাবার নিজেও খান। খাবারের সঠিক স্বাদ ও গুণনত মান বজায় রাখতেই তিনি এমনটা করেন বলে জানা গেছে।রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহজুবা ইসলাম নাহিন। তিনি মানুষের জন্য একটি বিনোদনের স্থান করার স্বপ্ন দেখতেন।তাই এই রিসোর্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সাথে মানুষের কর্মসংস্থান করার তাড়নাও ছিলো তার।ঢাকা থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্ব মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পৌঁছে যাওয়া যায় এখানে। আধুনিক সব সুযোগ সুবিধার কারনে এখানে রাত কাটাতে গুণতে হয় মোটা অংকের টাকা। এক রাতের জন্য একটি রুমের ভাড়া আট হাজার টাকা থেকে ৪৫ হাজার ৯৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে। রিসোর্টে আছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। একাধিক পার্কিং লট ও হ্যালিপ্যাড ও রয়েছে রিসোর্টটিতে।ঢালী'স আম্বার নিবাসে অতিথি হয়ে রাত্রি যাপন না করলেও সেখানে যে কেউ প্রবেশ করতে পারেন। মাত্র ৩০০ টাকার টিকিটের বিনিময়ে যে কেউ এ রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।ঢাকার অদূরে এমন মনোরম পরিবেশ এবং আধুনিক রিসোর্টে সব সময় মানুষের আনাগোনা চলতেই থাকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad