Ad

থাইল্যান্ডের মনোমুগ্ধকর ফুকেট দ্বীপ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_27T21_46_03_798Z
Durbin News

থাইল্যান্ডের একটি অনিন্দ্য সুন্দর দ্বীপ ফুকেট আইল্যান্ড। সমুদ্রের নীল জলরাশির মধ্যে সবুজ বন আর ধুসর পাহাড়ে ঘেরা এই দ্বীপ দেশটির অন্যতম দর্শনীয় স্থান। থাইল্যান্ডের সমুদ্রের ভেতরে দেখা যায় পাহাড় আর জঙ্গলে ভরা ছোট ছোট নির্জন দ্বীপ। এদের মধ্যে আন্দামান সাগরের উপকূলে অবস্থিত ফুকেট দেশটির বৃহত্তম দ্বীপ। স্থানটির প্রধান আকর্ষণ সাদা বালির সৈকত। সিটি অফ অ্যাঞ্জেল খ্যাত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফুকেটের দূরত্ব প্রায় ৮৪৫ কিলোমিটার। এর আশেপাশে রয়েছে আরও ৩২ টি ছোট ছোট দ্বীপ। সৈকতের অনন্য বিস্ময়কর সৌন্দর্য ছাড়াও বৃহত্তম এই দ্বীপ বিখ্যাত চুনাপাথরের পাহাড়ের জন্য। সেই পাহাড়গুলোও অবস্থিত আন্দামান সাগরের ভেতর। বৈচিত্র্যময় এসব চুনাপাথরের পাহাড় শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। বেশ কিছু সিনেমার শুটিং হওয়ায় এখানকার একটি দ্বীপের নাম রাখা হয়েছে জেমস বন্ড আইল্যান্ড। এসব পাহাড় ঘুরে দেখার জন্য পর্যটকদের ফুকেট সৈকত থেকে নৌকা নিয়ে যেতে হয় ফাং বে নামের স্থানটিতে। পাতাইয়া সৈকতের পাশাপাশি থাইল্যান্ড ভ্রমণে আসা অধিকাংশ পর্যটকই ঘুরতে আসেন এখানে।শুধু পর্যটকই নয়, স্থানীয়দের কাছেও বেশ জনপ্রিয় এই ফুকেট বিচ। ধূসর পাহাড়, স্বচ্ছ নীল সমুদ্র আর সবুজ গাছে মোড়ানো স্থানটি পৃথিবীর সেরা সৈকতগুলোর মধ্যে একটির মর্যাদা লাভ করেছে। তাছাড়া, এখানকার আবহাওয়াও অত্যন্ত চমৎকার। ৪৮ কিলোমিটার দৈর্ঘ্য আর ২১ কিলোমিটার প্রস্থ বিশিষ্ট এই দ্বীপ-সৈকতের আসল সৌন্দর্য উপভোগ করা যায় ক্যারন ভিউ পয়েন্ট থেকে। ফুকেটের কাছাকাছি একটি ঐতিহ্যবাহী থাই গ্রাম কোহ পানয়ি। থাইল্যান্ডের গ্রামীণ আমেজ পেতে অনেক পর্যটকই ছুটে যান সেখানে। ব্যতিক্রমী সৌন্দর্যের পাশাপাশি এখানে স্বাদ নেয়া যায় বেশ কিছু সুস্বাদু খাবারের। এছাড়াও আছে মনোরম স্থান ফি ফি আইল্যান্ড। দ্বীপটিতে দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা। এদের মধ্যে ওয়াটার অ্যাক্টিভিটি উল্লেখযোগ্য। আরেকটি চমৎকার জায়গা ফাং নং বে, যেখানে ৪০ টি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে উঠেছে একটি উপসাগর। দেখা যায় ছায়াঘেরা ম্যানগ্রোভ বন আর কিছু প্রাকৃতিক গুহা। ফুকেটের সবচেয়ে সুন্দর জায়গা এটি। পানির নিচের জলজ প্রাণীদের বিচরণ দেখার জন্য রয়েছে ফুকেট অ্যাকুরিয়াম, যেখানে যেতে হয় একটি বড় সুড়ঙ্গপথের মধ্যে দিয়ে। দ্বীপটি শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যের আধার তাই নয়, এটি বিনোদনের জন্যও একটি উৎকৃষ্ট স্থান। রয়েছে দামি রেস্তরাঁ, নাইটক্লাব, রিসোর্ট, পার্ক ও জিপলাইন।ফুকেট দ্বীপে কেনাকাটার জন্য উপযুক্ত জায়গা ফুকেট সিটি। সেখানে পাওয়া যায় বুটিক শপ আর চমকপ্রদ সব গিফটের দোকান। রোজ এখানে দেশ-বিদেশের প্রায় পঁচিশ হাজারেরও বেশি পর্যটক আসেন।ফ্যান্টাসিয়া এখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। বিভিন্ন শো এর আয়োজন করা হয়, যা কিংডোম ফ্যান্টাসি নামে পরিচিত। খেলাধুলা আর রাইডের পাশাপাশি এখানে রয়েছে রেস্তারা। দর্শনীয় স্থানের মধ্যে আরও রয়েছে কাটা নৈ বিচ, সুরিন বিচ রাং হিল, রায়া আইল্যান্ড, ফুকেট ওল্ড সিটি, সাদা মার্বেল পাথরের তৈরি বিগ বুদ্ধ বা বৌদ্ধ মূর্তি, প্রাচীন আমলের ওয়াট চালং মন্দির, ট্রিকয়ে জাদুঘর ইত্যাদি। ফুকেটের যাতায়াত ব্যবস্থা উন্নত। ব্যাংকক থেকে বাস, ট্রেন বা বিমান যেকোন মাধ্যমেই এখানে আসা যায়। স্থানটিতে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত দুই শ্রেণি পেশার মানুষের জন্যই উপযোগী হোটেল রয়েছে। মাত্র ১২০০-২৫০০ টাকার মধ্যে ভালো রুম পাওয়া যায় হোটেল ও রিসোর্টগুলোতে। অনেকেই হানিমুনে বেড়াতে আসেন এখানে। তাছাড়া, এখানকার কো মাই তন দ্বীপটি হানিমুন আইল্যান্ড নামে পরিচিত।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad