Ad

মাসিক বেতন-বোনাসে চাকরি করছে ১৬০০ হাঁস।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_31T19_28_25_554Z
Durbin News

মানুষের পাশাপাশি চাকরি করছে হাঁস! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটছে দক্ষিণ আফ্রিকায়।মজার ব্যাপার হলো এর জন্য প্রতি মাসে বেতন পায় তারা। এমনকি কখনো কখনো দেওয়া হয় বোনাসও। মানুষের মতোই নির্দিষ্ট সময় ধরেই অফিসে হাজিরা দিতে হয় তাদের। সকাল ১০টা বাজলেই ছুটতে হয় কাজের উদ্দেশ্য, আর কাজ করতে হয় বিকেল ৫টা পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরেই এরস্টে নদী-তীরবর্তী অঞ্চলের ভাইন ইয়ার্ডগুলোতে এটি প্রতিদিনের দৃশ্য। এসব জায়গায় গেলেই দেখা যাবে শব্দ করতে করতে মাটির রাস্তা দিয়ে হেলতে দুলতে হাঁসের দল ছুটছে কাজের উদ্দেশ্যে।দক্ষিণ আফ্রিকায় এই অদ্ভুদ পদ্ধতিটি নতুন নয়, এটি চলে আসছে প্রায় ৩০০ বছর ধরে। কৃষি ক্ষেত্রে পোকামাকড়ের উৎপাত এড়াতে সেখানকার কৃষকরা বেছে নিয়েছেন এমন পদ্ধতি।বিশ্বের ওয়াইন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। সবমিলিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থান করেছে ভিনিকালচার শিল্প। এই শিল্পক্ষেত্রে হাঁসেরাও মানুষের সহকর্মী। কেপ টাউনের ওয়াইন এস্টেট ভেরজেনোয়েড লো-তে হাঁসেদের ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে। প্রতিদিন সকাল হলেই ভাইন ইয়ার্ডে নামানো হয় হাঁসের দল। এসব ইয়ার্ডে কোনো ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় না। এমনকি কীটনাশকও ব্যবহৃত হয় না। কারণ কীটপতঙ্গ দূর করতে এসবের প্রয়োজনই হয় না। হাঁসগুলোই এখানকার মাটিতে থাকা পতঙ্গ ও অন্যান্য ছোট প্রানী বের করে খায়। আর এতে করে একদিকে যেমন হাঁসের খাদ্যের ব্যবস্থা হয়, তেমনি অন্যদিকে রক্ষা হয় পরিবেশের ভারসাম্য।তাছাড়া এ পদ্ধতির আরো একটি সুবিধা হলো প্রাকৃতিক সারের ব্যাবস্থা। হাঁসের বর্জ্য এখানে কাজ করে প্রাকৃতিক সার হিসেবে। যার ফলে কোনো কৃত্রিম ফার্টিলাইজারের প্রয়োজন হয় না।কেপ টাউনের প্রতিটি ভাইনইয়ার্ডে ‘কাজ’ করে প্রায় ১৬০০-রও বেশি হাঁস। প্রতিদিন রাতের বেলা তাদের জন্য বরাদ্দ রাখা হয় বিশেষ প্রোটিনযুক্ত খাবার। মূলত এটিকেই ধরা হয় তাদের বেতন হিসেবে। এছাড়া বছরে একবার মাস খানেকের লম্বা ছুটিও পায় তারা। সেটা মেলে ফসল কাটার মৌসুমে। এই সময়টায় মনের আনন্দে নদীতেই সাঁতার কেটে ঘুরে বেড়ায় হাসের দল।পাশাপাশি ছুটির এ সময়টায় বোনাসও পায় তারা। ভাইন ইয়ার্ডের সেরা আঙুরের একাংশ বরাদ্দ করা হয় হাঁসেদের জন্য।এসব কাজের জন্য ‘ইন্ডিয়ান রানার ডাক’ নামের হাঁস ব্যবহার করা হয়। বিশেষ কিছু বৈশিষ্টের কারণে এই প্রজাতিকেই বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কৃষকরা। এদের প্রধান বৈশিষ্ট্য হলো খুব সহজেই পোষ মানে।ইন্ডিয়ান রানার ডাকের আরেকটি বৈশিষ্ট্য হলো ঘ্রাণ শক্তি। প্রবল ঘ্রাণশক্তির কারণে সহজেই পোকামাকড়সহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান খুঁজে বের করতে পারে তারা। দক্ষিণ আফ্রিকার এই অবাক করা কান্ড’ হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ। হাঁসেদের এই কর্মকাণ্ড দেখতে এখন রীতিমতো ভিড় জমান পর্যটকরা। বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকটে এ পদ্ধতিটিকে ইতিবাচকভাবে দেখছেন পরিবেশবিদরা। এই প্রথা একদিকে যেমন রাসায়নিক দূষণের মাত্রা কমিয়েছে৷ তেমনই অর্থনীতিতেও ভুমিকা রাখছে।পৃথিবীর অন্যান্য দেশও কৃষিক্ষেত্রে এভাবে জৈব পদ্ধতির ব্যবহার করলে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে পরিবেশ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad