Ad

যমজ অট্টালিকার ৮০ হাজার টন ধ্বংসাবশেষ তিন মাসের মধ্যে সরাবে ১০০০ ট্রাক।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
03_09_2021_11_07_23_4092673
Durbin News

গত ২৮ আগষ্ট হাইকোর্টের নির্দেশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে মাত্র ৯ সেকেন্ডেই ভেঙে ফেলা হয়েছিলো উত্তরপ্রদেশের নয়ডার টুইন টাওয়ার।ভেঙে ফেলা এ যমজ অট্টালিকার ৮০ হাজার টন ধ্বংসাবশেষ তিন মাসের মধ্যে সরাবে ১০০০ ট্রাক।এর মধ্যে অট্টালিকার বেসমেন্ট ভরাটের কাজে ব্যবহার করার জন্য ৫০ হাজার টন ধ্বংসাবশেষ ওই জায়গাতেই রাখা হবে।বাকি ৩০ হাজার টন বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনরায় ব্যবহার যোগ্য করতে তুলতে চায় প্রশাসন। যাতে তা পরবর্তিতে নির্মাণ কাজে ব্যবহার করা যায়।কংক্রিটের ধ্বংসাবশেষের পুনরায় ব্যবহার ইউরোপের দেশগুলোয় বহুদিন ধরেই প্রচলিত। ভারতেও সেই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে শিল্প বিশেষজ্ঞদের বিশেষ তত্ত্বাবধানে।বর্তমানে ওই জায়গায় যে ধ্বংসস্তূপ পড়ে আছে, তা মূলত কংক্রিটের বড় স্ল্যাব এবং ইস্পাতের টুকরো।এগুলো পরিষ্কার করতে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাফাই কর্মীরা ইতিমধ্যেই অট্টালিকার বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন।টুইন টাওয়ার ধ্বংসের ফলে আশেপাশের বহুতলগুলিতে যাতে ধূলো না পড়ে সেই কারণে আগে থেকেই আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে।দু’টি অট্টালিকার একটির নাম অ্যাপেক্স। যার উচ্চতা ১০৩ মিটার। অন্য অট্টালিকার নাম সিয়েন, উচ্চতা ৯৭ মিটার।এ দুটি ভবন ভাঙতে ৩ হাজার ৭০০ কেজির বেশি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বহুতলটি ভাঙতে মোট খরচ হয়েছে প্রায় ২০ কোটি টাকা।এর মধ্যে পাঁচ কোটি টাকা নির্মাণকারী সংস্থার তরফ থেকে নেওয়া হবে। বাকি ১৫ কোটি টাকা যমজ অট্টালিকার ধ্বংসাবশেষ বিক্রি করে তোলা হবে।এই অট্টালিকা দু’টি ভাঙতে ‘ওয়াটারফল ইমপ্লোসন’ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। ফলে বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ বাইরের দিকে না ছিটকে নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ ছিল।আর এর জন্য যমজ অট্টালিকাকে ঘিরে চার স্তরীয় লোহার খাঁচা এবং দু’টি স্তরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। অট্টালিকা ভাঙার সময় যে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পনের মাত্রা কম করতে ‘ইমপ্যাক্ট কুশন’ তৈরি করা হয়েছিল।এদিকে এটি ভাঙতে গিয়ে যেন কোনও দুর্ঘটনা না ঘটে, সে জন্য একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছিলো কর্তৃপক্ষ।টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার আগেই স্থানীয় মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছিল প্রশাসন। সে লক্ষ্যে জোড়া টাওয়ারের ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়।এছাড়াও ভবনটি ধ্বংসের সময় দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং হাসপাতালে কিছু জরুরি শয্যা প্রস্তুত রাখা হয়েছিলো।কুতুব মিনারের চেয়েও লম্বা এই জোড়া টাওয়ার ভেঙ্গে ফেলার কারণ হিসেবে জানা যায়, নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছিলো এটি।নির্মাণ আইন অনুযায়ী, একটি অট্টালিকা থেকে আর একটির দূরত্ব কমপক্ষে ১৬ মিটার হওয়া উচিত।কিন্তু যমজ অট্টালিকার ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি, এই দু’টি অট্টালিকার মধ্যে দূরত্ব নয় মিটারেরও কম।যদিও নির্মাতা প্রতিষ্ঠান সুপারটেক এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে। সেই মামলা শেষ হয় ২০২১ সালে।শেষ পর্যন্ত এই দীর্ঘ বছর ধরে আইনি লড়াইয়ের পর সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের ভিত্তিতে টাওয়ার দুটি ভেঙে ফেলা হয়।নির্মাণের শুরু থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে ছিল নয়ডার এই যমজ অট্টালিকা। আর মাটিতে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বিতর্কের অবসান হল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad