Ad

একা প্লেন চালিয়ে বিশ্বভ্রমণ এক কিশোরের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
60500353_101
Durbin News

মাত্র ১৭ বছর বয়সে একা প্লেন চালিয়ে বিশ্ব ঘুরে গিনেস রেকর্ড করেছে বেলজিয়ান-ব্রিটিশ কিশোর ম্যাক রাদারফোর্ড। গত বুধবার সে বুলগেরিয়ায় প্লেন নিয়ে অবতরণ করে। চলতি বছরের ২৩ মার্চ সেখান থেকেই শুরু হয়েছিল বিশ্বভ্রমণ। এরপর পাঁচ মহাদেশের ৫২টি দেশে ঘুরে বেরিয়েছেন ম্যাক।এর মধ্য দিয়ে জোড়া বিশ্ব রেকর্ড এখন তার দখলে। সবচেয়ে কম বয়সে এবং একা ছোট আকারের উড়োজাহাজ চালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন এই তরুণ। গেলো ৫ মাসে তিনি পাড়ি দিয়েছেন এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা। বাদ যায়নি আন্টার্কটিকার বরফ কিংবা সাহারা মরুভূমিও।তবে তার এই বিশ্ব ভ্রমণ মোটেই মসৃণ ছিল না। প্রতিকূল আবহাওয়ার পাশাপশি তাকে মোকাবিলা করতে হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। খারাপ আবাহওয়ার জন্য প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা ১০ ঘণ্টা ধরে উড়ে জনবসতিহীন আমেরিকার আট্টু দ্বীপে অবতরণ করতে হয়েছে তাকে। সুদানে তীব্র গরমে বিমানের সোলার প্যানেল ভেঙে যায়। সেই সাথে বালু ঝড় এবং দুবাইয়ে চরম তাপ সহ্য করতে হয়েছে তাকে।বর্ষায় ভারতের উপর দিয়ে ওড়ার সময় মূল জ্বালানির ট্যাঙ্কে পানি ঢুকে যায়। এছাড়া চীনের ওপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি মেলেনি তার। করোনা বিধিনিষেধের কারণে সিঙ্গাপুর, মিসর ও গ্রিসসহ কিছু দেশে অবতরণ করতে পারেননি তিনি। তবে এই সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ম্যাক আকাশ পথে পৃথিবী ভ্রমণে সফল হয়েছে।এ নিয়ে তিনি বলেন, ‘‘এক সময় পরিস্থিতি এমন হয়েছিল যে, মনে হচ্ছিল সফর শেষ করতে পারব না। তা সত্ত্বেও আমি হাল ছাড়িনি"। ম্যাক আরও বলেন, আমার বয়সী অনেক মানুষ আছে, যারা অনেক আশ্চর্যজনক কাজ করে। খুব কম লোকই তাদের সম্পর্কে জানে। আমরা একসাথে হলে দেখাতে পারব যে তরুণরা একটি পরিবর্তন আনতে পারে।’সবশেষে সারাবিশ্ব ভ্রমণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ম্যাক তার যাত্রায় একটি উচ্চক্ষমতাসম্পন্ন আলট্রালাইট বিমান ব্যবহার করেছে। যার ক্রুজিং গতি ঘণ্টায় ৩০০ কিমি।এ ধরনের দীর্ঘ যাত্রার জন্য বিমানটিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। ম্যাকের প্রধান পৃষ্ঠপোষক আই,সি,ডি,সফট তাকে এই প্রচেষ্টার জন্য বিমানটি ঋণ দিয়েছে।ম্যাকের আগে যুক্তরাজ্যের ট্রাভিস লুদলো নামের একজনের দখলে ছিল এ রেকর্ড। গত বছর তিনি ১৮ বছর বয়সে উড়োজাহাজ চালিয়ে একা বিশ্বভ্রমণ করেছিলেন।এদিকে ম্যাকের দখলে আরেকটি রেকর্ড রয়েছে। ২০২০ সালে উড়োজাহাজ চালানোর লাইসেন্স পায় ম্যাক। তখন ম্যাকের বয়স মাত্র ১৫ বছর। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী বৈমানিকের রেকর্ড গড়ে সে। শৈশব থেকে তার বেড়ে ওঠা বেলজিয়ামে। সেখানেই তার বাড়ি। ম্যাকের পরিবারকে একটি ফ্লাইং পরিবার বলা যায়। কারণ তার বাবা স্যাম একজন পেশাদার পাইলট। বাবার সাথে অনেক জায়গায় উড়েছেন ম্যাক। মা বিটরাইস একজন প্রাইভেট পাইলট। মজার বিষয় হলো, ম্যাকের বোন জারার উড়োজাহাজ চালানোর শখ রয়েছে। এর আগে তিনিও একা একা উড়োজাহাজ চালিয়ে বিশ্বভ্রমণ করেছেন। তখন জারার বয়স ছিল ১৯ বছর।পরিবার সম্পর্কে ম্যাক বলে, ‘আমি ভাগ্যবান যে এমন একটি পরিবার পেয়েছি। তাদের জন্য আমি উড়তে পেরেছি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad