Ad

বাজারে এসেছে দূষিত বায়ু বিশুদ্ধ করার হেলমেট

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

বাইক চালকদের জন্য বাজারে এসেছে বিশেষ একধরনের হেলমেট, যা দূষিত বায়ু বিশুদ্ধ করার কাজ করবে।মূলত নিরাপত্তার জন্যই বাইক আরোহীরা হেলমেট পরে থাকেন। যেকোনো ধরনের সড়ক দূর্ঘটনায় মাথাকে অক্ষত রাখাই হেলমেটের প্রধান কাজ।তবে লম্বা সময় পর্যন্ত হেলমেট পরে থাকলে চালকদের নানা ধরনের অসুবিধায় পড়তে হয়। কখনো কখনো শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগতে হয় তাদের।এসব সমস্যা সমাধানেই এ ধরনের বিশেষ হেলমেট উদ্ভাবন করেছে ভারতের একটি সংস্থা। যেটি মাথার নিরাপত্তা দেবার পাশাপাশি দূষিত বাতাসও বিশুদ্ধ করতে পারবে।ভারতে বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। বছরের অন্যান্য সময় দূষণের মাত্রা কম থাকলেও শীতকালে তা কয়েক গুণ বেড়ে যায়। শীত কালের কয়েকটি মাস বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে বায়ু দূষণের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পায়।এতে করে নানারকম সমস্যার মুখে পড়তে নাগরিকদের। বিশেষ করে শহরে বসবাসরত মানুষদের ভোগান্তির শেষ থাকেনা। দূষিত বায়ুর ফলে দেখা দেয় সর্দি, কাশি, ফ্লু, যক্ষার মত সংক্রামক রোগ বালাই।বাইক চালকদের জন্য এ পরিস্থিতি আরও ভয়ানক। গতির কারণে দূষিত বায়ু বেশ সহজেই নাক মুখে দিয়ে প্রবেশ করতে পারে। সাধারণ হেলমেট এ দূষিত বায়ুকে প্রতিরোধ করতে সক্ষম হয়না। অস্থায়ী সমাধান হিসেবে কয়েকটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা গাড়ির ভিতরের এয়ার পিউরিফায়ার বাজারে এনেছে। কিন্তু বাইকে সেটি ব্যবহারের কোনো ব্যবস্থা নেই।তাই এ ব্যাপারটি বিবেচনায় এনে বাইক চালকদের জন্য দিল্লি ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান সিলোজ টেকনোল্যাব নতুন হেলমেট উদ্ভাবন করেছে। এর মাধ্যমেই বাইক চালকরা বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারবেন। এ ব্যাপারে সিলোজ কোম্পানির কর্মকর্তারা সংবাদমাধ্যমে বলছেন, "লাখ লাখ বাইক চালককে দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালানোর সময় দূষিত বাতাসের সম্মুখীন হতে হয়। প্রধানত যানবাহন থেকে নির্গত দূষিত বাতাসে তাদের নানারকম সমস্যা দেখা দেয়। ক্রমবর্ধমান এ সমস্যা মোকাবিলা করবে নতুন উদ্ভাবিত বায়ু বিশুদ্ধকরন হেলমেট। "তারা আরো দাবি করে, এ হেলমেট রাস্তার অন্তত ৮০ শতাংশ দূষণ রোধ করতে সক্ষম হবে।বায়ুদূষণ সমস্যার সমাধানে সিলোজ টেকনোল্যাবের উদ্ভাবিত এ হেলমেটটিতে, একটি ব্রাশলেস ডিসি ব্লোয়ার ফ্যান ও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ফিল্টার ব্যবহার করা হয়েছে। যা বায়ু থেকে ছেঁকে ক্ষতিকারক মাইক্রো জীবাণু গুলো আলাদা করে ফেলে। পাশাপাশি বায়ুকে শীতল রাখতেও সাহায্য করে।এ ছাড়া এতে বৈদ্যুতিক একটি সার্কিট ও মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে। ব্যাটারি ডাউন হয়ে গেলে পূনরায় চার্জ করিয়ে নেবার ব্যবস্থা আছে এ হেলমেটে। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে নতুন এ হেলমেটের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, এটি বাইক চালকদের দূষণমুক্ত বাতাস প্রদান করতে সক্ষম হবে।হেলমেটটির বাণিজ্যিক উৎপাদন এবং আমদানি-রপ্তানির উদ্দেশ্যে সিলোজ ও রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের মধ্যে একটি চুক্তি হয়েছে। সে চুক্তিতে দেড় কেজি ওজনের হেলমেটটির দাম ধরা হয়েছে ৪ হাজার ৫০০ রুপি। বাংলাদেশী টাকায় যা দাঁড়াবে প্রায় ৫,৪০০ টাকার মত।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad