Ad

জ্বালানী গ্রহন ছাড়াই ২৫ বছর চলবে ব্রিটেনের সাবমেরিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

বিশ্বের সবচেয়ে উন্নত এবং অন্যতম ব্যয়বহুল সাবমেরিন চালু করেছে যুক্তরাজ্য। দীর্ঘ এগারো বছরের চেষ্টায় তৈরি করা এই নৌযানে জ্বালানী নেয়ার প্রয়োজন হবে না কখনো। সম্প্রতি আড়ম্বর পূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের নৌবহরে অত্যাধুনিক এই সাবমেরিন যুক্ত করে করেছে দেশটি।নতুন ডুবোজাহাজের নাম রাখা হয়েছে এইচএমএস অ্যানসন। যেটির দৈর্ঘ্য ৩১৭ ফুটের বেশি। যা একটি ত্রিশ তলা বিশিষ্ট আকাশচুম্বী ভবনের উচ্চতার সমান। প্রায় ৭ হাজার ৮০০ টন ওজনের এই ডুবোজাহাজ তৈরিতে যুক্তরাজ্যের সময় লেগেছে এগারো বছরের বেশি। আর এতে খরচ হয়েছে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ইউরো। বিশাল বাজেটে তৈরি এ ডুবোজাহাজ অত্যাধুনিক সুযোগ সুবিধায় পরিপূর্ণ। দেশটির রয়াল নেভি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই সাবমেরিন নিজের অবস্থান থেকে ১৬০০ কিলোমিটার পর্যন্ত যে কোনো লক্ষ্য বস্তুর উপর নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম।পানির নিচে এটি সব সময় সজ্জিত থাকবে ৩৮টি টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র নিয়ে। যার মাধ্যমে সাগরের বুকে অপ্রতিরোধ্য নৌযানে পরিনত হবে। অপরদিকে অ্যানসন নামের এই ডুবোজাহাজ তৈরি করা হয়েছে একাধিক বিষয়কে মাথায় রেখে। নিজেদের নৌবাহিনীর অন্যান্য জাহাজ রক্ষা করার পাশাপাশি, গোয়েন্দাগিরি করতেও সক্ষম হবে এটি। অত্যাধুনিক এই সাবমেরিন এসটিউট শ্রেণির অন্তর্ভুক্ত। বর্তমানে পুরো বিশ্বের মধ্যে এই শ্রেণীর ডুবোজাহাজই সবচেয়ে বড় এবং উন্নত। এটির নামকরণ করা হয়েছে দেশটির সাবেক নৌবাহিনী সদস্য জর্জ অ্যানসনের নামে। যিনি চার বছর নৌপথে ঘুরে ভ্রমন করেছিলেন পুরো বিশ্ব। ব্রিটেনের নতুন এই সাবমেরিন সর্বোচ্চ ত্রিশ নট গতিতে চলাচল করবে পানির নিচে। এর ভেতরে একসাথে দীর্ঘদিন অবস্থান করতে পারবেন প্রায় একশোর মতো নাবিক। রয়াল নেভি কর্তৃপক্ষ জানিয়েছে অত্যাধুনিক এই সাবমেরিন চলাচল করবে পারমানবিক শক্তি ব্যবহার করে। এটির ভিতরেই রয়েছে একটি চুল্লী। ফলে ২৫ বছরের জীবন কালে কখনোই জ্বালানি ভরার প্রয়োজন হবে না এতে। অপরদিকে, ব্রিটেনের নতুন এ সাবমেরিন সাগরের নিচে থেকেই বাতাস এবং খাওয়ার পানি পরিশুদ্ধ করতে সক্ষম। যার মানে এই ডুবোজাহাজ পানির উপর ভেসে না উঠেই ভ্রমণ করতে পারবে পুরো বিশ্ব। তবে এটির নির্মান যাত্রা সহজ ছিলো না রয়াল নেভির জন্য। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডুবোজাহাজ তৈরি করতে ১১ বছর ধরে প্রায় দুই কোটি ঘণ্টা সময় ব্যয় করেছেন প্রযুক্তিবিদরা। তাদের মতে আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরির প্রযুক্তি কৌশল ছিলো এর থেকেও সহজ। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই সাবমেরিন চালু করা হলেও আরো কিছুদিন থাকবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে। প্রযুক্তিবিদরা পরীক্ষা করে দেখবেন জাহাজটির খুঁটিনাটি বিষয়। সবশেষে চুড়ান্ত ভাবে ব্রিটেনের সমুদ্র শাসনের কাজে ব্যবহার হবে এটি। দেশটির শীর্ষ এক নৌবাহিনী কর্মকর্তা জানিয়েছেন, এটি তাদের প্রযুক্তির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এর মাধ্যমে অদৃশ্য এবং নিঃশব্দ আক্রমণ এর ক্ষেত্রে গোটা বিশ্বের অন্যতম শক্তিশালী রাস্ট্রে পরিনত হয়েছে ব্রিটেন। ব্রিটিশ রয়াল নৌবাহিনী তে অত্যাধুনিক এসটিউট ক্লাস সাবমেরিনের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। বর্তমানে এই শ্রেনীর পাচ পাচটি ডুবোজাহাজের মালিক এই দেশ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad