Ad

বড় বড় সেতু বাঁকা করে বানানো হয় কেন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_03T18_23_33_419Z
Durbin News

পৃথিবীর বড় বড় অনেক সেতুই বাঁকা করে বানানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে লম্বা পদ্মা সেতুর আকৃতি ও অনেকটাই বাঁকানো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এসব বড় বড় সেতু সোজা না বানিয়ে বাঁকা করে বানানো হয় কেন। শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য এভাবে বাঁকা করে বানানো হয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোন উদ্দেশ্য।পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ব্রিজ চীনের হংকং ম্যাকাও সেতু। এটিও বাঁকা করে বানানো হয়েছে সাগরের উপর দিয়ে। অথচ সোজা আকৃতিতে বানালে হয়তো এর দৈর্ঘ্য কিছুটা কম হতো। তাতে খরচ ও কমতে পারতো অনেকটাই। তবে এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। কয়েকটি বিশেষ কারণে বড় বড় এসব সেতু বানানো হয়ে থাকে কিছুটা বাঁকা আকৃতিতে। সাধারণত পৃথিবীর যেকোন সেতুকে বহন করতে হয় তিন ধরণের ওজন। এর প্রথমটি হচ্ছে ব্রিজের নিজস্ব কাঠামোর। সেতু বানানো হয় কংক্রিট স্টীল ও সিমেন্টের মতো ভারি ভারি উপাদান দিয়ে। পিলারগুলোকেই বহন করতে হয় সমস্ত ভার। দ্বিতীয় ওজন হচ্ছে সেতুর উপর দিয়ে চলাচল কারী যানবাহনের। সাধারণত বড় সব সেতুর উপর দিয়ে বাস ট্রাক এমনকি বড় বড় ট্রেন ও চলাচল করে থাকে। এসব যানবাহনের ওজন হয় কয়েক টন পর্যন্ত। এছাড়াও আরেক ধরণের ওজন বা চাপ পড়ে সেতুর উপর। যা সৃষ্টি হয় নদী বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে। যেকোন বড় সেতুর ডিজাইন করার সময় এসব ওজনের ব্যাপার মাথায় রাখতে হয় ইঞ্জিনিয়ারদের। কোন সেতুর উপর যখন গাড়ি উঠে, তখন কম্পনজনিত এক ধরণের চাপ সৃষ্টি হয় সেতুর উপর। সেতু বাঁকা করে বানানো হলে এই চাপ ছড়িয়ে পড়তে পারে পুরো সেতুতে। এর মাধ্যমে যানবাহনের লোডগুলো আরোপিত হয় সেতুর প্রতিটি পিলারের উপর। ফলে নির্দিষ্ট কোন অংশে অতিরিক্ত চাপ পড়ে না।কিন্তু সেতুর ডিজাইন সোজা আকৃতির হলে, যানবাহনের এসব লোড পুরো সেতুতে ছড়ায় না। ফলে কোন অংশে বেশি চাপ পড়ে ক্ষতিগ্রস্ত হবার আশংকা থেকে যায়। যানবাহনের এই চাপ ছাড়াও বড় বড় সেতুর পিলার গুলোকে লড়তে হয় নদীর প্রচণ্ড স্রোতের বিপক্ষে। স্রোতের সময় প্রচণ্ড চাপ পড়ে সেতুর পিলার গুলোর উপর। কিন্তু বাঁকা আকৃতিতে সেতু বানানো হলে স্রোতের এই চাপ হয়ে থাকে কিছুটা কম। এছাড়া বড় বড় সেতু বানানোর সময় ভূমিকম্পের কথাও মাথায় রাখতে হয় ইঞ্জিনিয়ারদের। বাঁকা আকৃতিতে বানানো হলে ভূমিকম্পের সময় কাঠামো ধরে রাখতে পারে সেতুর পিলারগুলো। এসব কারণে বড় বড় সেতু বাঁকা করে বানানোর এই কৌশল অবলম্বন করেন ইঞ্জিনিয়াররা। তবে এগুলো ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধ। এক টানা দীর্ঘ সময় সোজা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অনেক সময় ক্লান্তি অনুভব করেন চালকরা। এমনকি এমন সোজা রাস্তায় ঘুমিয়েও পড়তে পারেন তারা।এর ফলে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। বড় বড় সেতুর আকৃতি বাঁকা হলে এই আশংকা অনেকটাই কমে যায়। এছাড়া বিভিন্ন সেতুর আকৃতি সাধারণত দেখা যায় অনেকটা ধনুকের মতো মাঝখানে বাঁকানো। এটি করা হয়ে থাকে সেতুর মোমেন্টাম ঠিক রাখার জন্য। এর ফলে বন্যার সময় যখন পানির অত্যধিক চাপ থাকে, তখনো সেতুর কাঠামো ধরে রাখতে সক্ষম হয় পিলারগুলো। এসব ক্ষেত্রে রড সিমেন্ট বেশি প্রয়োজন হয়, এমনকি খরচ ও বেড়ে যায় অনেকগুন। তবে নিরাপত্তা ও স্থায়িত্বের কথা বিবেচনা করে এভাবে সেতু ডিজাইন করে থাকেন ইঞ্জিনিয়াররা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad