Ad

বিশ্বের সবথেকে উঁচু পাঁচটি রেললাইন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_04T18_04_04_341Z
Durbin News

সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ষোল হাজার ফুট উচ্চতায় অবস্থিত চীনের চিং জাং রেল লাইন। এটি বিশ্বের সবথেকে উঁচু রেল পথ। যার দৈর্ঘ্য প্রায় এক হাজার নয়শো সাতান্ন কিলোমিটার। একে গোলমাদ - লাসা রেল লাইন নামেও ডাকা হয়। এত উচু রেল লাইনটিতে প্রায় চল্লিশটিরও বেশি স্টেশন রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে যাত্রীরা চার পাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন।এই পথে চলাচল করা ট্রেনের শিডিউল এমন ভাবে নির্ধারণ করা হয়, যেনো দর্শনার্থীরা আশে পাশের দৃশ্য গুলো উপভোগ করার পর্যাপ্ত সময় পান।গোলমাদ - লাসা রুটের ট্রেন গুলোর ভেতরকার পরিবেশ খুবই আরামদায়ক হয়ে থাকে। ফলে, যাত্রীদের কাছে ভ্রমণটি আরো বেশি উপভোগ্য হয়ে দাঁড়ায়।এত উচুতে অক্সিজেনের পরিমান অনেক কম। তাই, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সর্বদা ট্রেনের ভেতরে অক্সিজেনের ব্যাবস্থা রাখে কর্তৃপক্ষ। যাত্রাপথ ট্রেন গুলো বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে টানেলটির মধ্য দিয়েও যায়। বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেললাইনটি হচ্ছে লিমা -হুয়ানকায়ো। এটি দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার উপরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে এটি প্রায় পনেরো হাজার ফুট উঁচুতে অবস্থিত। পেরুর রাজধানী লিমা হতে আন্দিস পর্বত মালার সবথেকে উঁচু শহর হুয়ানকায়ো পর্যন্ত এটি বিস্তৃতি। এই পথ দিয়ে যাওয়ার সময় ট্রেন গুলোকে সুড়ঙ্গের মধ্য দিয়ে যেতে হয়। যাত্রাপথে আরোহীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। রুটটিতে নিয়মিত যাত্রীবাহী ট্রেন না থাকলেও দেশটির সরকার পর্যটকদের জন্য মাস জুড়ে বেশ কয়েকবার ট্রিপের ব্যাবস্থা করে। যাত্রাপথ অনেক উঁচুতে অবস্থিত হওয়ার কারণে সেখানে প্রায়শই অক্সিজেনের ঘাটতি দেখা যায়। তাই, যাত্রীদের সুবিধার্থে অক্সিজেনও সরবরাহ করতে হয় রেল কর্তৃপক্ষকে।বলিভিয়ায় অবস্থিত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উঁচু রেললাইন রিও মুলাতোস-পোটোসি। এটিও সমুদ্রপৃষ্ঠ হতে পনের হাজার ফুট উপরে অবস্থিত। মূলত খনি হতে রূপা সহ নানান খনিজ পদার্থ পরিবহনের উদ্দেশ্যে রেললাইনটি তৈরী করা হয়েছিল। পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও সেখান দিয়ে চলাচল করা শুরু করে।লাইনটি উঁচুতে অবস্থিত হওয়ার কারণে সেখানকার বাতাসে অক্সিজেনের মাত্রা তুলনামূলক ভাবে অনেক কম থাকে। তাই, হার্ট দুর্বল বা শ্বাসকষ্ট রোগীদের রিও মুলাতোস-পোটোসি লাইনে ভ্রমণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হয়।বিশ্বের চতুর্থ উচ্চতম রেললাইনটি হচ্ছে টিটিকাকা রেলপথ। এটি বিশ্বের সব থেকে উচ্চতম হ্রদ টিটিকাকার উপর অবস্থিত। যা সমুদ্রপৃষ্ঠ হতে চৌদ্দ হাজার একশো পঞ্চাশ ফুট উঁচু।এটিও দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে রয়েছে। বিলাসবহুল এই রেলওয়ে পথটি বিশেষভাবে পর্যটকদের জন্যই তৈরী করা হয়েছে।আন্ডিস পর্বতমালার কুসকো থেকে পেরুর পুনো পর্যন্ত অবিশ্বাস্য ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করা যায় এর মাধ্যমে।সেখানকার ট্রেন গুলো এতটাই বিলাসবহুল যে, ভেতরে রয়েছে আলাদা করে কেবিন, জুস বার, নাচ গান ও নৈশ্য ভোজের ব্যাবস্থা। পুরো ভ্রমন সম্পন্ন করতে যাত্রীদের প্রায় সাড়ে দশ ঘন্টার মতো সময় লাগে।বিশ্বের পঞ্চম উঁচু রেললাইনটি হচ্ছে ম্যানিটোউ এন্ড পাইক'স পিক রেলওয়ে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডোতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে যার উচ্চতা চৌদ্দ হাজার ফুট।ম্যানিটোউ স্প্রিংস থেকে পাইক'স পিকের চূড়া অব্দি এটি বিস্তৃত। পথটির দৈর্ঘ্য প্রায় চৌদ্দ দশমিক তিন কিলোমিটার। স্থাপনের পর থেকেই এটি নিয়মিত পর্যটকদের ভ্রমণের জন্য ব্যাবহার হয়ে আসছে।তবে, ট্রেনটি শুধুমাত্র গরমের সময়ই চলাচল করে। কারণ, শীত কালে পাইক'স পিকের চূড়া বরফে ঢেকে যাওয়ার ফলে রেললাইনটি অনেক বিপদজনক হয়ে উঠে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad