Ad

বিয়ের জন্য জমানো টাকায় রাস্তা পাকা করলেন যুবক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_04T20_01_26_402Z
Durbin News

নিজের বিয়ের জন্য জমানো টাকা দিয়েই রাস্তা তৈরি করলেন এক যুবক। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। প্রায় ২৫ বছর ধরে গ্রামে পাকা রাস্তা নেই। গ্রাম পঞ্চায়েতের কাছে বার বার গিয়েও পাকা রাস্তার ব্যবস্থা করা যায় নি। তাই রাস্তা তৈরির দায়িত্ব কাঁধে তুলে নিলেন গ্রামেরই পি চন্দ্রশেখরণ নামের বিয়ের পাত্র। একত্রিশ বছর বয়সী এই যুবক কাজ করছেন তামিল নাড়ুর এক সফটওয়্যার প্রতিষ্ঠানে। সম্প্রতি বিয়ের জন্য জমানো সাড়ে দশ লাখ রুপি দিয়ে নিজ গ্রামে তৈরী করেছেন পাঁকা রাস্তা। ঘটনাটি ঘটেছে তামিরনাড়ুর ভিল্লুপুরুম জেলার ভানুর থেকে বেশ কিছুটা দূরে নল্লাভুর গ্রামে। চেন্নাইয়ের এইচ সি এল ট্যাকনোলজিস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা পি চন্দ্রশেখরনের বিয়ের হওয়ার কথা ছিল চলতি মাসের এক তারিখ। বিয়ের জন্য প্রায় দুই বছর ধরে অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন তিনি। কিন্তু নিজ গ্রাম নল্লাভুরের পঁচিশ বছরের পুরাতন ভাঙ্গাচোরা রাস্তাটি ক্রমেই গ্রামবাসীর দুর্দশার কারন হয়ে দাঁড়াচ্ছিল। তাই তিনি নিজ অর্থায়নের তৈরী করে দেন ২৮০ মিটার লম্বা রাস্তাটি।ভাঙ্গা রাস্তা মেরামতে প্রশাসন ছিল উদাসীন। বার বার তাগাদা দেয়ার পর তারা জানায় রাস্তা তৈরীর পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই। প্রয়োজনীয় অর্থের সংস্থান হলে তবেই হবে রাস্তা।এদিকে নল্লাভুর গ্রামে মোট সাতটি পাঁকা রাস্তা থাকলেও ঈশ্বরন কোয়েল স্ট্রিটে বসবাসরত পি.চন্দ্রশেখরনসহ আরো পঞ্চাশটি পরিবারের সামনের রাস্তাটি চলাচলের জন্য অনুপযুক্ত ছিল। প্রায় প্রতিদিনই কেউ না কেউ এই কর্দমাক্ত রাস্তাটিতে পিছলে পড়ে আহত হতেন। এ অবস্থায় প্রসাশনের অপেক্ষায় বসে থাকলে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বিধায় পি.শেখরন নিজের জমানো অর্থ দিয়ে রাস্তা তৈরীর সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন।চন্দ্র শেখরন তামিলনাড়ুর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি যখন প্রাথমিকের ছাত্র ছিলেন তখন রাস্তাটি বানানো হয়। পড়াশোনা শেষ করে আজ তিনি চাকরিজীবী হয়ে গেছেন, কিন্তু এই সড়কের এতোদিনেও কোন উন্নতি নেই। গ্রামবাসীর সীমাহীন দুর্ভোগ তাকে পীড়া দিতো। তিনি ভানুরের ব্লক ডেভেলপমেন্ট অফিসের কর্মকর্তাদের সাথে চলতি বছরের জানুয়ারিতে যোগাযোগ করেন এবং রাস্তা বানানোর জন্য অনুমতির চেষ্টা চালিয়ে যান। নিজের টাকায় রাস্তা তৈরির প্রস্তাব নিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে যাওয়ার পর তাঁরা চন্দ্রশেখরণকে আনুমানিক খরচের অর্ধেক দিতে বলেন কিন্তু পরে তিনি দেখেন সরকার রাস্তা তৈরি করতে যে টাকা বরাদ্দ করেছে তা যথেষ্ট নয়। তাই তিনি সিদ্ধান্ত নেন নিজের সঞ্চয় থেকেই এই রাস্তা বানাবেন।কিন্তু কাজটা এতো সহজ ছিল না,প্রতি পদে পদে বাঁধার সম্মুখিন হচ্ছিলেন তিনি। চন্দ্রশেখরনের বাবা-মা এস.পেরুমাল এবং পি লক্ষ্মী জানান, স্থানীয় রাজনীতিবিদেরা ক্রমাগত হুমকি দিচ্ছিল তাদের ছেলেকে। কিন্তু তাদের ছেলে দমে যাননি।অবশেষে ভিল্লুপুরানের গ্রামীণ উন্নয়ন সংস্থায কর্মরত এক বন্ধুর সহায়তায় রাস্তা নির্মাণের সম্পূর্ণ খরচ বহনের অনুমতি পান শেখরন। মার্চ মাসে রাস্তা নির্মাণের কাজ শুরু হয় এবং জুলাই মাসে কাজটি শেষ হয়। রাস্তাটি দৈর্ঘ্যে ২৮০ মিটার, চওড়ায় ১৪ ফুট, পুরুত্বে ১৫ সেন্টিমিটার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad