Ad

মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি যে দেশে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_05T06_33_22_627Z
Durbin News

পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে, যেখানে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা বেশি। ব্রিটেনের অধীনে থাকা দেশটির নাম হলো স্কটল্যান্ড।এটি ইউরোপের অন্যতম মাংস উৎপাদনকারী দেশ। এছাড়া এই দেশে ভেড়ার পশম দিয়ে তৈরি নরম পশমি শীতবস্ত্র সারা বিশ্বে খ্যাতি লাভ করেছে।এমনকি স্কটল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খাবারটিও তৈরি করা হয় ভেড়া থেকেই। যার নাম হলো হ্যাগিস।স্কটল্যান্ড ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্যে ভরপুর এক দেশ। এটি গ্রেট ব্রিটেন দ্বীপের এক-তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত। সুন্দর স্থাপত্যশৈলীর অপূর্ব কিছু নিদর্শন স্কটল্যান্ডকে ইউরোপের অন্য দেশগুলো থেকে আলাদা করে রেখেছে। দেশটির বড় বড় শহরগুলোর দিকে তাকালেই দেখা যাবে এসব স্থাপত্যের আধিপত্য। সবচেয়ে বড় শহরের নাম হলো গ্লাসগো। এটি পৃথিবীর বানিজ্যিক শহর গুলোর মধ্যে অন্যতম একটি। একে চার্চের শহর হিসেবেও অভিহিত করা হয়। গ্লাসগো গত কয়েক দশক ধরে ইউরোপীয় দেশগুলোর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে চমৎকার জাদুঘর, আর্ট গ্যালারিসহ নানান রকমের জায়গা। এছাড়া সারা বছর ধরে পালিত হওয়া নানা উৎসব তো আছেই। স্কটল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগরী এডিনবরা ১,৩০০ বছরের পুরনো এবং সংস্কৃতি ও ইতিহাসে পরিপূর্ণ। এটি দেশের রাজধানী হিসেবে পরিচিত।এডিনবরা শহরটির দু’টি ভাগ। একটি হলো মধ্যযুগে বানানো ‘ওল্ড টাউন’ এবং অন্যটি ১৮-১৯ শতকে গড়ে ওঠা ‘নিউ টাউন’।এখানে আসলে স্কটল্যান্ডের আভিজাত্য সবচেয়ে বেশি বুঝা যায়। প্রাচীন দুর্গ আর মিউজিয়াম একে পর্যটকদের কাছে স্কটল্যান্ড সবচেয়ে জনপ্রিয় স্থানের তালিকায় জায়গা করে দিয়েছে। লন্ডনের পর এডিনবরা শহরই ইউরোপের দ্বিতীয় জনপ্রিয় পর্যটন স্থান। শহরটি এতটাই পরিষ্কার ও সুন্দর যে, পথ ধরে হাঁটতে হাঁটতে সব ক্লান্তি দূর হয়ে যায়।এডিনবরার রয়্যাল বোটানিক্যাল গার্ডেন পৃথিবীর অন্যতম পুরনো ও সুন্দর রক গার্ডেন। অনেক দুষ্প্রাপ্য গাছ দেখার সুযোগ আছে উদ্যানটিতে। জীব বৈচিত্র্য সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায় এখানে আসলে।স্কটল্যান্ডের আরেকটি আকর্ষণীয় বিষয় হলো এখানকার হ্রদগুলো। দেশটিতে প্রায় ত্রিশ হাজারেরও বেশি হ্রদ রয়েছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হ্রদ হলো ‘লখ নেস’। এখানে এক রহস্যময় কল্পিত দানবের বাস বলে জনশ্রুতি প্রচলিত রয়েছে। হ্রদটি পশ্চিমে স্কটিশ হাইল্যান্ড ও উত্তরে ইনভারনেস পর্যন্ত বিস্তৃত। এখানে পর্যটকদের জন্য ক্রুজের ব্যবস্থা রয়েছে। ক্রুজে করে নেসির নামক অজানা সে দৈত্যের খোঁজে এখনও লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান হ্রদের ধারে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করার মতো। লখ নেসের মতোই বিখ্যাত এবং পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় আরেকটি হ্রদ লখ লমন্ড। এর প্রধান আকর্ষন হচ্ছে, বোটিং। ছোট ছোট নৌকা নিয়ে অবাধে স্নিগ্ধ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়।১৯৯৯ সাল থেকে স্কটল্যান্ডের নিজস্ব আইনসভা চালু করা হয়েছে। তখন থেকেই তারা স্বায়ত্বশাসন ভোগ করে আসছে।বহু দিন ধরেই স্কটল্যান্ডের একটা বড় অংশ ‘স্বাধীনতা’র দাবি তুলছে। এই নিয়ে ২০১৪ সালে এখানে একটি গণভোট হয়। ৪৪.৭ শতাংশ ভোট পেয়ে হেরে যান স্বাধীনতাকামীরা।যদিও এখনো তারা যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপরিচয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad