Ad

অস্বাভাবিক ভাবে দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_06T02_53_15_112Z
Durbin News

দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী মাত্র তিন মাসের ব্যবধানে দেশে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে চার হাজার আটশো ষাটটি।চলতি বছরের মার্চ মাসে যেখানে কোটিপতি ব্যাংক হিসাবধারির সংখ্যা ছিলো এক লাখ তিন হাজার নয়শো সাতানব্বইটি। তিন মাসের ব্যবধানে সেটা বেড়ে দাঁড়ায় এক লাখ আট হাজার চারশো সাতান্নটিতে।বিশেষজ্ঞরা বলছেন, কোনো দূর্যোগ বা সংকটের মূহুর্তে এক শ্রেণীর মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আরেক শ্রেণীর মানুষ প্রচুর মুনাফা করে থাকে।তিন মাসের ব্যবধানে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সেটাও একটা কারণ। তবে তাদের মতে, আমাদের দেশে কোটিপতি বৃদ্ধির অন্যতম কারন দেশে বিদ্যমান আয়ের বৈষম্য।করোনা মহামারীর শুরুতে ২০২০ সালের মার্চ মাসে দেশের ব্যাংক গুলোতে এক কোটি টাকার বেশি থাকা অ্যাকাউন্টের সংখ্যা ছিলো বিরাশি হাজার ছয়শো পঁচিশটি। ২০২১ সালের সেপ্টেম্বরে যা এক লাখ ছাড়িয়ে যায়।এই বছরের জুনে এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ ছিল ছয় লাখ আশি হাজার তিনশো বাষট্টি কোটি টাকা। মার্চের শেষে যার পরিমাণ ছিলো ছয় লাখ তেষট্টি হাজার পাচশো পাঁচ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, মোট ব্যাংক অ্যাকাউন্টের তুলনায় কোটিপতি হিসাবের সংখ্যা এক ভাগও নয়। কিন্তু এসব অ্যাকাউন্টে মোট আমানতের তেতাল্লিশ শতাংশেরও বেশি টাকা আছে।চলতি বছরের জুনের শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমান চৌদ্দ লাখ একাত্তর হাজার কোটি টাকার বিপরীতে, কোটিপতিদের টাকার পরিমান ছয় লাখ আশি হাজার তিনশো বাষট্টি কোটি টাকা।তবে শুধু ব্যাংক হিসাবের মাধ্যমে প্রকৃত কোটিপতির সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। কারন অনেক কোটিপতিই টাকা পাচার করে বিদেশের ব্যাংকে জমা রাখে।এছাড়াও টাকা ব্যাংকে না রেখে বিভিন্ন খাতে যারা বিনিয়োগ করছে তাদের সম্পদের পরিমাণও এখানে হিসেবে আসছে না।আবার ব্যাংকারদের মতে কোটি টাকার অ্যাকাউন্ট গুলো সবগুলোই ব্যাক্তিগত নয়। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টও রয়েছে। সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থারও কোটি টাকার অ্যাকাউন্ট রয়েছে।দেশে বর্তমানে কোটিপতি ব্যাংক হিসাব গুলোর মধ্যে এক থেকে পাঁচ কোটি টাকার ব্যাংক হিসাবের পরিমাণই বেশি।এই ধরনের ব্যাংক হিসাবের পরিমান আটাশি হাজার আটশো আটচল্লিশটি। যেগুলোতে মোট এক লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা জমা আছে। যা মোট আমানতের প্রায় ১১.২৪ শতাংশ।পঞ্চাশ কোটি বা তার উপরে জমা আছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা বর্তমানে আঠারোশো পাঁচটি। যেগুলোতে মোট আমানতের ১৫.০৫ শতাংশ বা দুই লাখ ছত্রিশ হাজার কোটি টাকা জমা রয়েছে।গত কয়েক দশক আগেও যেখানে কোটিপতি ব্যাংক হিসাব ছিলো হাতে গোনা কয়েকটি, সেখানে গত কয়েক বছরে এই সংখ্যা বেড়েছে অস্বাভাবিক ভাবে।কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, ১৯৭২ সালে দেশে কোটিপতি হিসাবের সংখ্যা ছিল মাত্র পাঁচটি, যা ১৯৭৫ সালে সাতচল্লিশটিতে উন্নীত হয়।১৯৮০ সালে এসে যার পরিমান দাঁড়ায় আটানব্বইটিতে। এক দশকের ব্যবধানে যা প্রায় দশ গুন বেড়ে হয় নয়শো তেতাল্লিশটি।এরপর ১৯৯৬ সালে দুই হাজার পাঁচশো চুরানব্বইটি, ২০০১ সালে পাঁচ হাজার একশো বাষট্টিটি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি, ২০০৮ সালে ১৯ হাজার ১৬৩টি।২০১৫ সালে কোটিপতি হিসাবের পরিমান ছিলো ৫৭ হাজার ৫১৬টি। বিগত কয়েক বছরে যা বেড়ে লাখের ঘর ছাড়িয়ে গেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad