Ad

ইউরোপের সবচেয়ে বেশি গুহার সন্ধান পাওয়া গিয়েছে স্লোভাকিয়ায়।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_06T06_39_43_311Z
Durbin News

আয়তনে খুব ছোট্ট একটি দেশ স্লোভাকিয়া, অথচ প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি এটি। দেশটির সর্বত্র ছড়িয়ে আছে পাহাড়, সুরক্ষিত দুর্গ ও গুহা।মধ্য ইউরোপের স্থলবেষ্টিত এই দেশটির অফিসিয়াল নাম হচ্ছে স্লোভাক রিপাবলিক। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া ভেঙে যে দুটি দেশ গঠিত হয় সেগুলোর মধ্যে একটি স্লোভাকিয়া। ইউরোপের সবচেয়ে বেশি গুহার সন্ধান পাওয়া গিয়েছে স্লোভাকিয়ায়। এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৪০০–এর মতো গুহা আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে মাত্র ৩০টির মতো গুহা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। কিছু কিছু গুহা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এর তালিকায় অন্তর্ভুক্ত।স্লোভাকিয়ার গুহাগুলোর সৌন্দর্য এতটাই বেশি যে, এগুলোর ভেতরের অংশকে কেউ কেউ পৃথিবীর স্বর্গও বলে থাকেন।ভ্রমণ পিপাসু এবং এডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এই ধরনের গুহা ভীষণ পছন্দের জায়গা।স্লোভাকিয়ায় প্রায় ২০০ টির মতো দুর্গও রয়েছে। স্বল্প আয়তনের দেশে এতো বেশি দুর্গ আর কোথাও দেখা যায় না। এগুলো দেখার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভিড় জমান।স্লোভাকিয়ার বিখ্যাত দূর্গগুলোর মধ্যে ব্রাটিস্লাভা, ডেভিন, স্পিস এবং ওরাভা বিশেষভাবে উল্লেখযোগ্য।দেশটির রাজধানী ও বৃহত্তম শহরের নাম ব্রাটিস্লাভা। এটি হাঙ্গেরি ও অস্ট্রিয়ার সীমানায় অবস্থিত।বিখ্যাত দানিয়ুব নদীর তীরে অবস্থিত এ শহরটি পৃথিবীর একমাত্র রাজধানী শহর, যা ভিন্ন দুটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সীমানা ভাগাভাগি করেছে।ব্রাতিস্লাভায় ঢোকার মুখেই পাহাড়ের উপরের চতুর্ভুজাকার ঝকঝকে সাদা প্রাসাদ নজর কেড়ে নেয়। চার স্তম্ভ যুক্ত বিশাল এই রাজপ্রাসাদটি হলো স্লোভাকিয়ার ন্যাশনাল মিউজিয়াম। হাঙ্গেরির রাজমুকুট সহ স্লোভাকিয়ার সমস্ত অমূল্য ঐতিহাসিক ও প্রত্নতাত্বিক নিদর্শন এই প্রাসাদে সুরক্ষিত আছে। নবম শতাব্দীতে নির্মিত ব্রাতিস্লাভা দুর্গও এই শহরের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান।স্লোভাকিয়ার আরো একটি দৃষ্টিনন্দন প্রাসাদ হলো বজনিক। বজনিক শহরে একটি পাহাড়ের উপর এটি নির্মিত হয়েছে। ১৯৭০ সালে একে জাতীয় ও সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে দেশটির সরকার। প্রথমদিকে এ দুর্গটি কাঠ দিয়ে তৈরি হয়েছিল। পরবর্তীতে আবার পাথর দিয়ে পুন:নির্মাণ করা হয়। অনেকগুলো বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে এই রাজপ্রাসাদে।স্টারি স্মোকোহভেক শহরটি স্কিয়িং এবং হাইকিং-এর জন্য বিশেষ পরিচিত। টাট্রা পর্বতমালায় ঘেরা এ শহরটি থেকে পর্বতের অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যায়। পাহাড়ের চূড়ায় আরোহণ করতে সাধারণত চার থেকে সাড়ে চার ঘণ্টা সময় লাগে। শীতকালে সম্পূর্ণ বরফাচ্ছাদিত স্টারি স্মোকোহভেক ভ্রমণের জন্য বেশ আকর্ষণীয়। ইউরোপের ভিতর এটি একমাত্র দেশ যেখানে ছাত্র, সিনিয়র সিটিজেন এবং শিশুরা বিনামূল্যে ট্রেনে চলা ফেরা করতে পারে। ২০১৪ সালের নভেম্বর থেকে দেশটিতে এমন নিয়ম চালু করা হয়েছে। এ সুবিধা ২৬ বছর পর্যন্ত সকল ছাত্রছাত্রী, বিধবা নারী, শারীরিক কিংবা মানসিকভাবে অক্ষম ব্যক্তি এবং ৬২ বছরের অধিক বয়স্ক মানুষের জন্য প্রযোজ্য।কেবল স্লোভাকিয়ানরাই নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য দেশের জনগণ এ নীতির আওতাভুক্ত।বিশ্বের উন্নত এবং আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার এ দেশে পাহাড়, বিভিন্ন দুর্গ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক বেড়াতে আসেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad