Ad

সবচেয়ে বেশি দীর্ঘ পথ পাড়ি দিতে পারে যে দশটি প্রাণী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

পৃথিবীতে দীর্ঘ পথ অতিক্রম করতে পারা প্রাণীদের মধ্যে প্রথম স্থানে আছে আর্কটিক টের্ন নামের একটি পাখি।আর্কটিক সার্কল থেকে যাত্রা শুরু করে অ্যান্টার্কটিক সার্কলে গিয়ে পৌঁছায় তারা। এর মাধ্যমে মাত্র ১১৩ গ্রাম ওজনের এই পাখিটি অতিক্রম করে ৭১ হাজার কিলোমিটার পথ। আরো অনেক পাখিরই বিশাল পথ অতিক্রম করার রেকর্ড রয়েছে। তবে আর্কটিক টের্নের এত বেশি দূরত্ব পাড়ি দেয়ার সক্ষমতা বিজ্ঞানীদের কাছে আজো এক বিস্ময়।এমনই অদ্ভুত ক্ষমতার অধিকারী আরেকটি পাখির নাম সুটি শিয়ারওয়াটার। প্রতিদিন গড়ে ৯০০ থেকে ১,০০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম তারা।পায়রার মতো দেখতে এই পাখিটির সর্বোচ্চ ৬৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়ার রেকর্ড রয়েছে। নিউজিল্যান্ডের আশেপাশের অঞ্চলে খুজে পাওয়া যায় এদেরকে।সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারা প্রানীদের মধ্যে অন্যতম একটি নাম হাম্পব্যাক তিমি। অভিবাসন মৌসুমে এরা ২৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়।এই প্রজাতির তিমি মাছ বিশ্বের পাঁচটি মহাসাগরকেই ছুঁয়ে যায়৷ প্রকাণ্ড আকারের স্তন্যপায়ী প্রাণীটি খুবই তৎপরভাবে জলে ডুব দিতে ও নিজের দেহকে নড়াচড়া করতে পারে।ক্যালিফোর্নিয়ায় বাস করা একটি প্রানীর নাম নর্দার্ন এলিফ্যান্ট সিন্ধুঘোটক। এরা প্রতিবছর নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে পুনরায় একই স্থানে ফিরে আসে।বছরে গড়ে ২১,০০০ কিলোমিটার পথ পাড়ি দেয়নর্দার্ন এলিফ্যান্ট সিন্ধুঘোটক। এই প্রাণীটি বছরের বেশ কিছু মাস সমুদ্রে বাস করে৷লম্বা পথ পাড়ি দেয়ার তালিকায় পঞ্চম স্থানে আছে লেদারব্যাক কচ্ছপ। সমুদ্রে বাস করা প্রানীটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর অনায়াসেই পাড়ি দেয়৷ জেলিফিশ শিকার করার উদ্দেশ্যে এরা আটলান্টিক মহাসাগরের এক প্রান্ত থেকে ক্যালিফোর্নিয়ার পাশের প্রশান্ত মহাসাগরে যায়।এই কচ্ছপগুলো সর্বোচ্চ ২০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। ফড়িংয়ের কিছু বিশেষ প্রজাতি চার প্রজন্ম ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়ায়৷ এরা ১৭,০০০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করার ক্ষমতা রাখে। শীতকালে দক্ষিণ এশিয়ার দিকে উড়ে আসতে শুরু করে৷ দীর্ঘ পথ উড়ে যেতে পারা এই ফড়িংরা বাতাস ও পৃথিবীর চৌম্বকীয় শক্তির সাহায্যে দিক নির্ধারণ করে৷কানাডার সমুদ্র তীরে বাস করা এক পাখির নাম সেমিপালমেটেড স্যান্ডপাইপার। ৫ হাজার ৩ শত কিলোমিটার পথ পাড়ি দেয়ার সক্ষমতা আছে তাদের।শীতকাল শুরু হওয়ার ঠিক আগেই মূল বাসস্থান ছেড়ে অ্যামেরিকার দক্ষিণের উদ্দেশ্যে উড়াল দেয় এই পাখি৷ ঝাঁক বেধে একবারে গোটা আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার ক্ষমতা রাখে তারা৷দীর্ঘ পথ ভ্রমণ করতে পারা প্রাণীদের মধ্যে রেইনডিয়ার উল্লেখ্য। সর্বোচ্চ ৫০০০ কিলোমিটারের মত দূরত্ব অতিক্রম করার রেকর্ড আছে এই প্রাণীর। ইউরোপ, এশিয়া আর উত্তর অ্যামেরিকার শীতল প্রদেশে এদেরকে দেখতে পাওয়া যায়৷ বরফ গলতে শুরু করলে সবুজ ঘাসের আশায় এরা এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমায়। একদিনে ৭০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারে এই প্রানী৷মোনার্ক প্রজাপতির জন্ম কানাডা আর উত্তর অ্যামেরিকায়। কিন্তু শীতকাল আসার আগেই হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছায় মেক্সিকোতে৷ সর্বোচ্চ ৪,৮০০ কিলোমিটারের মত পথ উড়ে যেতে পারে তারা। অল্প কয়েক মাস বেঁচে থাকতে পারা এই প্রজাপতি ফড়িয়ের মত পৃথিবীর চৌম্বকীয় শক্তির সাহায্যে চলার দিক নির্ধারণ করে থাকে।দূরত্ব অতিক্রমের দিক দিয়ে দশম অবস্থানে আছে স্যামন মাছ। ৩৮০০ কিলোমিটার পথ পাড়ি দেবার সক্ষমতা আছে তাদের।সাধারণত ঠান্ডা পানিতে বসবাস করা এই প্রাণী ডিম পাড়ার সময় হলে নদী থেকে সমুদ্রের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ তিন থেকে চার বছর পর প্রজনন মৌসুম শেষ হলে ফিরে আসে ঠাণ্ডা জলের নদীতে এবং সেখানেই বসবাস করে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad