Ad

যে প্রাণীর প্রতি লিটার রক্তের দাম ১১ লাখ টাকা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

অশ্বক্ষুরের ন্যায় দেখতে, উপবৃত্তাকার এই প্রানীটির নাম, ‘হর্সসু ক্র্যাব’ বা ‘লিমুলাস’। অনেকের কাছে, এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত।স্বাভাবিক ভাবে, বেশিরভাগ প্রানীর রক্তের রং লাল হলেও, লিমুলাসের রক্তের রং হয় নীল। আর নীল রংয়ের, এই রক্তের রয়েছে, অসাধারণ ক্ষমতা। তাই এই কাঁকড়ার প্রতি লিটার রক্ত বিক্রি হয়, ১১ লাখ টাকায়। রক্তের অসাধারণ ক্ষমতা থাকায়, অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ারা, যে কোনও ধরনের ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থ থেকে, নিজেদের রক্ষা করতে পারে।এমনকি মানবদেহে প্রয়োগের আগে, এ কাঁকড়ার এক বিন্দু রক্ত দিয়েও পরীক্ষা করে নেয়া যায়, টিকা বা ভ্যাক্সিন, জীবাণু মুক্ত কিনা।আজ পর্যন্ত ভ্যাক্সিন নিয়ে যত ধরনের গবেষণা হয়েছে এবং যত ধরনের ভ্যাক্সিন উৎপাদিত হয়েছে প্রত্যেকটির জন্যই প্রয়োজন হয়েছে এদের রক্ত।করোনা মহামারীকে নিয়ন্ত্রন করতে যেসব ভ্যাক্সিন আবিষ্কার করা হয়েছে সেখানেও ব্যাবহার করা হয়েছে হর্সশু কাঁকড়ার মূল্যবান নীল রক্ত।চিকিৎসা ও বিভিন্ন গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্ণয়েও এই প্রাণীটি বহুল ব্যবহৃত।এভাবে রাজ কাঁকড়ার রক্ত দিয়েই লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে। তাই এদেরকে জীবন দানকারী প্রানীও বলা হয়।চিকিৎসাবিজ্ঞানে হর্সশু কাঁকড়ার ব্যাপক ব্যবহারের কারণেই এদের রক্তের এত দাম! চাষের কাজে সার হিসেবে এবং মাছ ধরার সময় টোপ হিসেবেও এদের ব্যবহার আছে।মেরুদন্ডী প্রানীদের রক্তে রঞ্জক পদার্থ হিসেবে হিমোগ্লোবিন উপস্থিত থাকে। কিন্তু লিমুলাসের ক্ষেত্রে ব্যাপারটি একেবারেই আলাদা।এদের রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন নামক উপাদান থাকে। সেখানে কপার বা তামার উপস্থিতি বেশি হওয়ায় রক্তের রং হয় নীলচে ধরনের। ১৯৭০ সাল থেকেই বিজ্ঞানীরা নীল কাকড়ার রক্ত সংগ্রহ করে আসছেন। তবে এর জন্য কাকড়াটিকে একেবারে মেরে ফেলা হয় না।শুরুতে সমুদ্র থেকে ধরে প্রানীটিকে ল্যাবে নিয়ে আসা হয়। তারপর সেখানে বিশেষ পদ্ধতিতে শরীর থেকে ৩০ শতাংশ রক্ত বের করে নেয়া হয়। হৃদপিন্ডের কাছে থাকা একটি ধমনীর মাধ্যমে বের করে আনা হয় এই মহামূল্যবান তরল পদার্থ।কাজ শেষে পুনরায় ছেড়ে দেয়া হয় যথাস্থানে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ পদ্ধতিকে বলা হয় মিল্কিং।তবে পরিবেশবাদীরা অনেক আগে থেকেই এই পদ্ধতির বিরোধিতা করে আসছেন। সেই সাথে চিকিৎসা বিজ্ঞানীদেরকে বিকল্প পদ্ধতি ব্যবহারের জন্য বলছেন।কারন ৩০ শতাংশ রক্ত বের করে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দিলেও প্রানীটির স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়। রক্ত সংগ্রহের পর ছেড়ে দেয়া কাঁকড়া গুলোর মধ্যে ১০ থেকে ২০ শতাংশ মারা যায়।যারা বেচে থাকে তাদেরও প্রজনন ক্ষমতা হ্রাস পায়। তাই রাজ কাকড়ার ভবিষ্যৎ দিনে দিনে হুমকির মুখে পড়ে যাচ্ছে।প্রাপ্তবয়স্ক কাকড়া প্রজননকালে ডিম পাড়ার জন্য সমুদ্র উপকূলে উঠে আসে। এরা বছরে ৬০ হাজার থেকে এক লাখ ২০ হাজার পর্যন্ত ডিম দেয়।তবে এরমধ্যে খুবই অল্প সংখ্যক ডিম ফুটে বাচ্চা বের হয়। কিন্তু ডিম পেড়ে পুনরায় সমুদ্রে ফিরে যাওয়ার পথে শিকারিদের হাতে আটকা পড়ে অধিকাংশ মা কাকড়া।অনেক দেশে এদের দেহ থেকে সম্পূর্ণ রক্তই বের করে নেয়া হয়। এছাড়াও অধিক লাভের আশায় অবৈধ ব্যাবসায়ী ও চোরাকারবারিরা অবৈধভাবে পাচার করে দিচ্ছে প্রানীটিকে।যার কারনে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে তারা। এক গবেষণায় দেখা গিয়েছে আগামী ৪০ বছরে আমেরিকায় এই কাঁকড়ার সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমে যাবে। এসব কাকড়া গত প্রায় ৩০ কোটি বছর ধরে বিবর্তনহীন অবস্থায় পৃথিবীতে বাস করে আসছে। তাই এদেরকে জীবন্ত জীবাশ্মও বলা হয়।শুধু তাই নয়, ডাইনোসরের চেয়েও প্রায় ২০ বছর আগে পৃথিবীতে আগমন ঘটেছিল লিমুলাস নামক এই প্রানীর। আজও এটি প্রানী বিজ্ঞানীদের কাছে একটি বিস্ময় হয়েই রয়ে গেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad