Ad

বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নতুন রেকর্ড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
most-expensive-cars-in-the-world-2022
Durbin News

বিশ্বের সবচেয়ে দামি গাড়ির তকমা পেয়েছে মার্সিডিজ-বেঞ্জ ৩০০। যার বাজার মূল্য ১৪২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ কোটি ২০ লাখ টাকা। গত ৫ মে, গাড়িটি নিলামে তুলা হয়। এ যাবতকালে নিলামে তোলা সর্বোচ্চ মূল্যের গাড়ি এটি। যেটি কিনেছেন ব্রিটিশ বংশোদ্ভূত ধনকুবের সাইমন কিডস্টন। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে দামি গাড়ির স্বীকৃতি দিয়েছে একে।এর আগে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ছিল ফেরারি ২৫০ জিটিও। ২০১৩ সালে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয় এটি। এর দাম পরেছিল ৭০ মিলিয়ন ডলার।তবে এবার দ্বিগুণ মূল্য পেয়েছে মার্সিডিজ-বেঞ্জের গাড়ি। এটি এত দিন জার্মানির স্টুটগার্টে মার্সিডিজ-বেঞ্জ যাদুঘরে ছিল। সেখানে প্রথমে এর দাম ওঠে প্রথম ১১৫ ও ১৩৫ মিলিয়ন। সবশেষ বিক্রি হয় ১৪২ মিলিয়নে। এই আসরে শুধুমাত্র আমন্ত্রিতরাই অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। সুইস, ইতালিয়ান, ইংলিশ, মার্কিন ক্রেতারা ছিলেন সেখানে। বিশ্বের দামি ও বিলাসবহুল গাড়ি কোম্পানিগুলোর মধ্যে মার্সিডিজ বেঞ্জের রয়েছে নিজস্ব পরিচিতি।বিখ্যাত এই প্রতিষ্ঠান গাড়ি নির্মান করছে ১৮৮৬ সাল থেকে। বিশ্বের সবচেয়ে দামি ১১ গাড়ির মধ্যে তিনটিই এই প্রতিষ্ঠানের। এর মধ্যে অন্যতম ও সবচেয়ে দামি গাড়ি হচ্ছে ৩০০ এসএলআর উহলেনহাউট কুপ। ১৯৫৫ সালে প্রথম বারের মতো বাজারে এসেছিল এটি। সেসময় ৩০০ এসএলআর উহলেনহাউট কুপ মডেলের মাত্র দুইটি গাড়ি তৈরি করে মার্সিডিজ-বেঞ্জ। এর মধ্যে একটিও কখনও ব্যক্তিগত মালিকানাধীন হয়নি।গাড়িটির ডিজাইন করেছিলেন প্রকৌশলী রুডলফ উহলেনহাট। তার নামানোসারেই এই গাড়ির নামকরণ করা হয়। শুরু থেকেই গাড়িটি ছিল একটি রেসিং কার। বেশ জনপ্রিয় ছিল এটি। সে সময় মার্সিডিজ-বেঞ্জের রেস কারগুলো নাৎসিদের দ্বারা চালিত হত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এগুলো চলে যায় বিশ্বের অন্যতম বিখ্যাত রেসারদের কাছে। বিলাসবহুল এই গাড়িটি একাধিক গ্র্যান্ড প্রিক্স জিতেছে। পাশাপাশি নজর কেড়েছে বিশ্ববাসীর। শুরুতে ১৮০বিএইচপির একটি স্ট্রেট-৬ ইঞ্জিন ছিল এতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ২৪০বিএইচপি পর্যন্ত বেড়েছে। এখন এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮৬ মাইল।এ মডেলের গাড়িগুলোর দরজা অনেকটা পাখির পাখার মতো খুলে যায় বলে একে ‘গলিউইং’ বলা হয়। এই বিশেষ ফিচারের জন্য শৌখিন গাড়ি সংগ্রকারীদের কাছে যথেষ্ট সমাদৃত এটি।মার্সিডিজ বেঞ্জ তাদের দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৩০ ও ১৯৫০ এর দিকের রেসিং কারগুলো বর্তমান বাজারে অনেক দুর্লভ। এ সময়ের বেশিরভাগ মডেলের গাড়িগুলো ফ্যাক্টরি মালিকদের কাছে রয়েছে। খুব কম সংখ্যক গাড়িই সাধারণ মানুষ কিনতে পারে। তাছাড়া কিনতে গেলেও গুনতে হয় মোটা অঙ্কের অর্থ।বিশ্বের সবচেয়ে দামি এই গাড়িটিকে ভবিষ্যতে আরও চড়া মূল্যে বিক্রি করতে পারবেন এর মালিক, এমনটাই ধারণা করছেন গাড়ি বিশেষজ্ঞরা। গাড়িটির মালিক প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ অনুষ্ঠানে একে সর্বসাধারণের সামনে প্রদর্শনের ব্যবস্থা করবেন তিনি। এদিকে এ গাড়ি বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে মার্সিডিজ বেঞ্জ ফান্ড গঠন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেখান থেকে বিশ্বব্যাপী স্কলারশিপ দেয়া হবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad