Ad

৫০০ টাকার লটারিতে ২৫ কোটি রুপি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

৫০০ টাকার লটারিতে ২৫ কোটি রুপি জিতে রাতারাতি বড়লোক হয়ে গেছেন অনুপ বি নামের এক ব্যক্তি। ‘ওনাম বাম্পার লটারি’ জেতা এই অনুপ পেশায় একজন অটোরিকশা চালক। কেরলের শ্রীভারাহামের বাসিন্দা তিনি।লটারি জিতার এমন ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পুরো শ্রীভারাহাম অঞ্চলে। গত ১৭ সেপ্টেম্বর ৫০০ টাকায় লটারিটি কিনেছিলেন অনুপ।অথচ লটারি জেতার আগের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। এটি কেনার টাকাটাও ছিলো না তার কাছে। ধার করেই কিনেন তিনি। কিন্তু এক দিনের ব্যবধানেই বদলে গেল তাঁর ভাগ্য।লটারি কেনা অনুপের নতুন কোনো অভ্যেস নয়, বহু আগ থেকেই এটি কিনে আসছেন তিনি। বেশ কয়েকবার জিতেছিলেনও। তবে সেই টাকার অংক কখনই ৫ হাজারের বেশি ওঠেনি।এবারও যে জিতবেন তেমন কোনো আশাও ছিলো না তার। আর তাই টিভিতে যখন লটারির ফলাফল দিলো তখন উপস্থিত ছিলেন না তিনি।এরপর তার পরিচিত এক নারী যিনি এই লটারি বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন তাকে টিকিটের ছবি তুলে পাঠান। ওই নারী তাকে নিশ্চিত করেন যে তার টিকিটই এবার জিতে নিয়েছে প্রথম পুরস্কার।পরবর্তীতে ফোনে আসা মেসেজ থেকেই জানতে পারলেন আর নিশ্চিত হলেন ভাগ্যবান লোকটা তিনিই।এমন সংবাদে উচ্ছ্বাসিত অনুপ জানান, পুরো ব্যাপারটাই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। তাই স্ত্রী মায়াকে তা দেখান। এরপর দ্বিতীয়বার চেক করে দেখলেন টিকিটের নম্বর পুরোপুরি মিলে গিয়েছে।সংসার চালাতে হিমসিম খেতে হতো, তাই বাড়তি অর্থ উপার্জনের আশায় রাঁধুনি হিসেবে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন অনুপ।এমনকি অভিবাসনের খরচ সামাল দিতে ব্যাংকের কাছে তিন লাখ রুপি ঋণ চেয়ে আবেদনও করেছিলেন। লটারি জেতার একদিন আগে ব্যাঙ্ক তা মঞ্জুরও করে।অবশ্য লোনের বিষয়টি পরে ব্যাংকে কথা বলে বাতিল করে দেন তিনি এবং সিদ্ধান্ত নেন দেশেই থাকবেন।লটারি জেতার পুরো টাকাটা অবশ্য পাবেন না অনুপ, এর থেকে করের টাকা বাদ দিয়ে মোট ১৫ কোটি টাকা হাতে পাবে তিনি।বিশাল অংকের অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে অনুপ বলেন, তার প্রথম স্বপ্ন হলো পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করা।এরপর সংসার চালাতে যেসব ঋণ নিয়েছিলেন সেসব পরিশোধ করা। এ ছাড়া এ টাকা থেকে আত্মীয়দেরও সাহায্য করতে চান তিনি। কিছু দাতব্য কাজও করবেন।অনুপ আরও বলেন, ‘আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্ত্রীকে এসএমএসটি দেখালাম। তিনি নিশ্চিত করেন যে আমার কেনা লটারির নম্বরটিই প্রথম স্থান জয়ী।’আপাতত কেরালায় নিজের জন্য একটা হোটেল খুলবেন। সেখানেই ব্যবসা শুরু করবেন। ভবিষ্যতে আবারও লটারির টিকিট কিনার আশা আছে বলে জানিয়েছেন তিনি।স্থানীয় সংবাদমাধ্যমের ভাষ্যমতে, এই লটারির মাধ্যমে কেরালা সরকারের আয় হয়েছে প্রায় ৩০০ কোটি রুপি।৫০০ রুপি মূল্যের টিকিট বিক্রি করা হয়েছিল। দ্বিতীয় পুরস্কার বাবদ দেওয়া হয়েছে পাঁচ কোটি রুপি। তৃতীয় পুরস্কার প্রাপকের ঝুলিতে গিয়েছে এক কোটি রুপি।কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বাম্পার লটারির অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত হন অনুপ, তার স্ত্রী।এর আগে কাকতালীয়ভাবে 'ওনাম বাম্পার লটারি' জিতেছিলেন পি আর জয়াপালন নামের এক ব্যক্তি।তিনিও পেশায় একজন অটোরিকশা চালক। সেবার ১২ কোটি টাকা জিতেছিলেন তিনি। সেই রেকর্ডকে অবশ্য ছাপিয়ে গিয়েছেন অনুপ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad