Ad

রহস্যময় এক স্বর্ণের শহর পাইতিতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1980461417
Durbin News

সোনার শহরের কথা উঠলে সবার চেখের সামনে প্রথমেই ভেসে উঠে সেই স্বপ্নের শহর ‘’পাইতিতির’’ কথা। যেখানে ছড়িয়ে রয়েছে সোনা আর গুপ্ত ভাণ্ডার।ইনকা সভ্যতার সোনায় ভরা এই নগরী নিয়ে লোকমুখে হাজারো গল্প শোনা যায়। যুগ যুগ ধরে মানুষ এটির খোজ করে চলেছে। তবে আজ পর্যন্ত মেলেনি হারানো শহরটির সন্ধান। কেচুয়ান জনগোষ্ঠী ইনকাদের শেষ উত্তরসূরি ছিল। তাদের কাছে শোনা গিয়েছিল পূর্বপুরুষদের গড়ে তোলা নগরীর আশ্চর্য সব গল্প। এই সম্প্রদায়ের মতে স্বর্ণ ও রত্নে ঠাসা শহর লুকিয়ে আছে দূর্গম পাহাড়ের আড়ালে, সেখানে বয়ে চলেছে অবিরত ঝর্নার ধারা। ১৫৩৩ সালে ভিলকাবামবা শহরে ছিল ইনকাদের সাম্রাজ্য । ঐই সময় তারা স্প্যানিসদের আক্রমনের শিকার হয়। দীর্ঘ চল্লিশ বছর যুদ্ধের পর ১৫৭২ সালে স্পেনীশরা ইনকাদের পরাজিত করে দখল করে নেয় ইনকা নগরী। তবে স্পেনীয়রা এই শহরের দিকে এগিয়ে আসার পূর্বে সেখানকার বাসিন্দারা তাদের স্বর্ণ,রত্ন আর মূল্যবান সব কিছু নিয়ে পালাতে শুরু করে।ইনকা সাম্রাজের গুরুত্বপুর্ন নেতাদের অনেকে পেরুর পূর্ব পাশে এবং ব্রাজিলের পশ্চিমের বনে লুকিয়ে যায়। ধারনা করা হয়, চল্লিশ বছর ধরে যুদ্ধ চলাকালীন সময় ইনকাদের বেশির ভাগই তাদের স্বর্ণ,রুপা আর মুল্যবান সব জিনিসপত্র গহীন বনের ভেতরে লুকিয়ে ফেলে ।যেহেতু ইনকা সম্প্রদায় তাদের ধন-সম্পদের জন্য পরিচিত ছিল, তাই স্পেনীয়রা সাম্রাজ্য দখল করার পরই এইসব ধন সম্পত্তি খুজতে শুরু করে। তবে খুব বেশি ধন-সম্পত্তি স্পেনীয়রা খুঁজে পায়নি। এই সম্রাজ্জের পাহাড়সম সম্পত্তি রয়ে যায় গহীন অরণ্যের আড়ালেই। তাই ধারনা করা হয় চতুর ইনকা সমপ্রদায় বেশ ভাল করে লুকিয়ে ছিল তাদের সম্পত্তি। হারিয়ে যাওয়ার ৫০০ বছর পর এখনও শত শত মানুষ ধন-সম্পত্তির আশায় চষে বেড়াচ্ছে আন্দিজ পর্বতমালা সহ সম্ভাব্য অনেক যায়গা। কিন্তু এতে করে কোন লাভ হয়নি। সোনাদানা তো দুরের কথা কেউ পাইতিতির কোন চিহ্ন পর্যন্ত খুঁজে পায়নি। সন্ধান পেয়েছেন বলে যদিও অনেকেই দাবী করেন, তবে যথাযত কোন তথ্য পাওয়া যায়নি।আবার কারো কারো মতে, এই শহর খুঁজে পাওয়া গেলেও তা ইচ্ছাকৃত ভাবেই লুকিয়ে রাখা হয়েছে। ইতালীয় প্রত্নতত্ববিদ মারিও পোলিও ২০০১ সালে রোমের একটি আর্কাইভে পাইতিতি নিয়ে আন্দ্রেজ লোপেজ নামের এক মিশনারীর করা দলিল খুঁজে পান।১৬০০ সালে করা ঐই দলিলে তিনি বর্ননা করেন পাইতিতির স্বর্ণ, রুপা আর যাবতীয় মুল্যবান সম্পত্তির কথা। দলিলটিতে উল্লেখ আছে, স্থানীয় লোকজনের ধারনা মতে পাইতিতি আসলে ঘন অরণ্যের ভেতর অবস্থান করা এক শহর, যার আশে পাশে ছিল বেশ কিছু ঝর্না। এইসব তথ্য জমা দেয়া হয় তখনকার পোপ ক্লিমেন্ট ত্রয়োদশের কাছে। কোন বিশেষ কারনে ভ্যাটিক্যান সিটি কর্তৃপক্ষ সবকিছু গোপন রাখে। অনেকের সন্দেহ যে হয়ত পাইতিতি শহরের অবস্থান তারা জানে, তবে তারা চান না যে এটার খোজ সবাই জানুক। আমেরিকার গ্রেগরি ডেয়েরমেঞ্জিয়ান পাইতিতি খুঁজে যাওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। এই শহর খুঁজে পেতে ২০ বছর ধরে তিনি কাজ করে যাচ্ছেন। ২০০৪ সালে তিনি পাইতিতি খুঁজতে এক দল মানুষকে সাথে নিয়ে বেড়িয়ে পড়েন। সেই যাত্রায় এই স্বর্ণ শহর খুঁজে না পেলেও, তারা খুঁজে পায় ঐই সভ্যতার কিছু নিদর্শন। ২০০৮ সালের দিকে গ্রেগরি আর তার দল পেরুর কিমবিরি অঞ্চলের বনের মধ্যে খুঁজে পায় ৪০ হাজার বর্গমিটারের একটি পাথরের ধ্বংসাবশেষ। পাথরটি নিয়ে গবেশষনার পরে তারা ধারনা করেন এটি পাইতিতি শহরের কোন পুরনো দূর্গের অংশ। অন্যদিকে ফরাসি প্রত্নতত্ত্ববিধ থিয়েরি জামিন ১৫ বছর ধরে এই শহরে খোজ করে যাচ্ছেন পেরুর ঘন জঙ্গলের আনাচে কানাচে। সে আমাজনের একটা অংশে বিশালাকায় পাথরে ইনকাদের কিছু লেখা খুঁজে পায়। এটি পাইতিতির মানচিত্র হতে পারে বলে ধারনা করা হয়। এছাড়াও থিয়েরি খুঁজে পান পাচাকুটেক বলে এক সম্ভ্রান্ত ইনকা কবরের, যে কিনা গড়ে তুলেছিল জাকজমক পুর্ন শহর কাচকো। হয়ত কোন এক সময় দুঃসাহসী কারো হাত ধরেই মিলবে রহস্যঘেরা এই স্বর্ণ শহর পাইতিতির। তবে সে অপেক্ষা কতদিনের, সেই প্রশ্ন রয়েই যায়!!

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad