Ad

ব্যবসায় নাম লেখালেন লিওনেল মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1ae47a7fa47b759b6ed00f20d49797f458f7df8a
Durbin News

পুরোদস্তুর ব্যবসায়ী বনে যাচ্ছেন সময়ের সেরা ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নিজস্ব পোশাক ব্র্যান্ড খোলার পর এবার প্রযুক্তি ও খেলাধুলার সম্মিলনে শুরু হতে যাওয়া একটি কোম্পানির সঙ্গে বিনিয়োগের চুক্তি সেরেছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা। ইন্টারনেট অর্থনীতি এবং উচ্চ প্রযুক্তির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত সিলিকন ভ্যালিতে এবার বিনিয়োগ করছেন তিনি।প্যারিস সেন্ট-জার্মেই তে খেলা আর্জেন্টাইন এর চলতি বয়স ৩৫ ,এরইমধ্যে ক্যারিয়ার শেষে ব্যবসায় মনোনিবেশ করবেন তিনি এমনটিই গুঞ্জন শোনা যাচ্ছে। এই ধারাবাহিকতায় ২০১৯ সালের শেষের দিকে নিজস্ব পোশাক ব্র্যান্ড এর শো রুমের উদ্বোধন করেন খোদ মেসি। এবার নতুন করে বিনিয়োগ করছেন প্রযুক্তি খাতে। লিওনেল মেসির প্রতিষ্ঠা করা মেসি গ্রুপ কোম্পানিটি ইতোমধ্যেই শিল্পপতি রজমিগ হোভাঘিমিয়ান এবং মাইকেল মার্কেজের সাথে সম্মিলিত ভাবে দক্ষিণ আমেরিকার ক্রীড়া , মিডিয়া এবং প্রযুক্তিতে কাজ করার জন্যে চুক্তিবদ্ধ হয়েছে ।নতুন করে প্রতিষ্ঠা পাওয়া এই কোম্পানিটির নাম প্লে টাইম। যেটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে ক্রীড়া দুনিয়ায়। সদ্য প্রতিষ্ঠিত প্লে টাইমের সদর দফতর থাকবে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। যার কারণে এখান থেকে নতুন নতুন উদ্ভাবন সহজ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তারা ইতিমধ্যেই জানিয়েছে স্টিল-স্টিলথ-মোড এর একটি গেম স্টুডিও রয়েছে তাদের, যার নাম Matchday.com । এই স্টুডিও টি কাতারে 2022 বিশ্বকাপ ফাইনালের আগে চালু করার জোর প্রস্তুতি চলছে।ব্যবসায় মনোনিবেশ করলেও ফুটবল আর ব্যবসায়িক সার্থ দুটোকে আলাদা স্থানে রাখবেন মেসি এমনটিই জানিয়েছেন তিনি। নতুন করে বিনিয়োগের ব্যাপারে মেসি বলেন,“ সিলিকন ভ্যালিতে আমাদের ব্যবসায়িক পরিধি প্রসারিত করতে আমরা খুবই আগ্রহী এছাড়া আমি খুবই রোমাঞ্চিত যে প্লে টাইম সারা বিশ্বের সাহসী উদ্যোক্তাদের সাথে ক্রীড়া নিয়ে কাজ করতে সহযোগিতা করবে।”প্লে টাইম নামের এই সংস্থা মূলত ক্লাব এবং খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া টি শার্ট, বুট , কিংবা মূল্যবান কোনো স্মারক নিলামে তুলে থাকে এমন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে। সবগুলো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের আওতায় এনে কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে প্লে টাইম। এতে করে খেলোয়াড়দের মূল্যবান স্মারক খুব সহজেই সংগ্রহে রাখতে পারবেন ফুটবল প্রেমীরা। পাশাপাশি ফুটবল সম্পর্কিত গেমিং স্টুডিওর মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির যোগান দেবে এই প্রথিষ্ঠান টি।একে একে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসির ব্যস্ত সময় কাটছে চ্যাম্পিয়নস লিগ আর ফ্রান্সের লিগ ওয়ান শিরোপা ধরার মিশনে। বার্সেলোনা ছাড়ার পর পি এস জি তে পাড়ি দেয়া নিজের প্রথম সিজন টি হয়তো ভুলে যেতেই চাইবেন লিওনেল মেসি। তবে খারাপ সময়কে পেছনে ফেলে আবারও নিজেকে ফিরে পেয়েছেন এই ফুটবলার। পি এস জির হয়ে এই সিজনে দুর্দান্ত খেলেছেন তিনি। এদিকে আগামী নভেম্বরেই বসতে যাচ্ছে বৈশ্বিক ক্রীড়ার সবচে বড় আসর ফুটবল বিশ্বকাপ। যেখানে শিরোপা জেতার জন্যে বরাবরই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে তার দল। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর থেকেই উড়ছে মেসির আর্জেন্টিনা।আর মাত্র ৫ টি ম্যাচ জিতলেই সবচে বেশি টানা ম্যাচ জয়ের রেকর্ডটি নিজেদের করে নিবে লিওনেল স্কলানির দল। টানা সবচে বেশি ম্যাচ জেতার বর্তমান রেকর্ডটি ধরে রেখেছে ইতালি। সবকিছু ঠিক থাকলে এই বিশ্বকাপের আসরেই একটানা সবচে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটি নিজের করে নেবে লিও মেসির আর্জেন্টিনা এবং এবারের বিশ্বকাপটাই হয়তো নিজেদের করে আক্ষেপ গোচাবেন লিওনেল মেসি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad