Ad

এক আনারসের দাম ১ লাখ ২৫ হাজার টাকা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

আনারস আমাদের দেশের অত্যন্ত সুপরিচিত একটি ফল এবং এর দামও হাতের নাগালের মধ্যেই থাকে । তবে ইউরোপের দেশ ইংল্যান্ডে এমন এক জাতের আনারস রয়েছে, যেগুলোর একেকটির মূল্য ব্রিটিশ মুদ্রায় প্রায় ১ হাজার পাউন্ড। বাংলাদেশের অর্থ মূল্যে যা দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার টাকা থেকেও বেশি। এগুলো উৎপাদন করে হ্যালিগান পাইনাপেল নামের একটি সংস্থা।তবে এ সব আনারস সাধারণ ভাবে বিক্রি করা হয় না। এর বদলে এগুলো নিলামে তোলা হয়্। নিলামে কোনো কোনো আনারস বাংলাদেশি মুদ্রার হিসেবে ১০ লাখ টাকাতেও বিক্রি হয়েছে বলে জানিয়েছে তারা।আনারস গুলোর দামই যে বেশি তা নয়, এগুলো খাওয়ার উপযুক্ত হতেও দীর্ঘ সময়ের প্রয়োজন । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ জাতের আনারস খাওয়ার উপযোগী হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগে৷ তবে আনারসের এত দাম এমনি এমনি হয় নি। উৎপাদন প্রক্রিয়া এবং এর পেছনে যে শ্রম দিতে হয় সে সব কিছু বিবেচনা করেই আনারস গুলোর মূল্য এত বেশি হয়ে থাকে । খবরে বলা হয়েছে, এ জাতের একটি আনারস উৎপাদন করতেই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ হাজার ব্রিটিশ পাউন্ডের বেশি খরচ হয়ে যায় ! ১৮১৯ সালে প্রথম এ জাতের আনারস যুক্তরাজ্যে আনা হয় । কিন্তু এ ফলটি উৎপাদনের জন্য যুক্তরাজ্যের ঠান্ডা আবহাওয়া উপযুক্ত নয়। কারণ এত ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে আনারস বেড়ে উঠতে পারে না।হ্যালিগান পাইনাপেল নামের সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, এ জাতের আনারস উৎপাদনের জন্য একটি বিশেষ ব্যবস্থা উদ্ভাবন করেন উদ্যান তত্ত্ববিদরা। সেই বিশেষ ব্যবস্থায় কাঠের তৈরি পাত্র তৈরি করা হয়। আনারস বেড়ে উঠানোর জন্য সেই পাত্রের ভেতর দেওয়া হয় পচনশীল সার। একটি হিটারও স্থাপন করা হয় সেখানে । পাত্রের ভেতরের তাপমাত্রা উষ্ণ রাখতে ঐ হিটার সাহায্য করে ।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যালিগান পাইনাপেল কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্যের ঠান্ডা আবহাওয়ায় আনারস উৎপাদন অনেক শ্রমসাধ্য একটি কাজ। এর পেছনে প্রচুর সময় দিতে হয়। তিনি জানিয়েছেন, আনারস উৎপাদন কাজে সারের মূল্য, পরিবহণ খরচ এবং অন্যান্য বিষয়সহ তাদের একটি আনারস উৎপাদনে ১ হাজার পাউন্ডেরও বেশি খরচ হয়ে থাকে ।’হ্যালিগান পাইনাপেলের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, তাদের বাগানে উৎপাদিত দ্বিতীয় আনারসটি রানি দ্বিতীয় এলিজাবেথকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। আনারস ভিটামিন সি সমৃদ্ধ বহুল পরিচিত ফল। এই ফলটি ভিটামিন সি ছাড়াও এন্টি অক্সিডেন্ট এবং মিনারেল জাতীয় পদার্থে সমৃদ্ধ। শীতকালে এই ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।এছাড়া মৌসুমি জ্বরের চিরচেনা পথ্য হিসেবেও আনারস অত্যন্ত প্রসিদ্ধ ফল ।সাধারণত আনারসের আদি নিবাস ধরা হয় ব্রাজিলের বর্ষন মুখর অরণ্য কে । এরপর কালের বিবর্তনে এই ফলের বিস্তৃতি ঘটে বিশ্ব ব্যাপী । এখন পৃথিবীর অনেক দেশেই বাণিজ্যিক ভাবে আনারস উৎপাদন করা হয়। বাংলাদেশের টাঙ্গাইল সহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিপুল পরিমাণে আনারস উৎপাদন করা হয় । দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই মধ্যেই থাকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad