Ad

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল দুইতলা গাড়ি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1611845261_6012ce8da12da_9
Durbin News

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ির নাম ইলিমেন্ট পালাজ্জো। দুইতলা বিশিষ্ট এই রোড ভেহিকল ব্যবহৃত হয় বিশ্বের অতিধনী ব্যক্তিদের প্রমোদযান হিসাবে। গাড়ির ভিতরেই আছে ফাইভস্টার হোটেলের মতো সুযোগ সুবিধা। আছে বিশাল বেডরুম, অত্যাধুনিক বাথরুম এবং ফায়ারপ্লেস। এমনকি ফ্রিজ ক্লোজেট রান্নাঘর সবকিছুই রয়েছে দুইতলা বিশিষ্ট বিলাসবহুল এই গাড়িতে। মূলত ক্যাম্পিং এবং বিলাসবহুল প্রমোদ ভ্রমনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে ইলিমেন্ট পালাজ্জো গাড়িটি। সেরকম করেই রাখা হয়েছে এটির সুযোগ সুবিধা। অত্যন্ত বিলাসবহুল এই গাড়ির ভেতর টেলিভিশন দেখতে দেখতে নিশ্চিন্তে রাত্রী যাপন করা যাবে। কারণ গাড়ির ভেতরেই রয়েছে বিশাল আকারের বেডরুম, যেখানে দেয়ালের সাথে এটাচড করা আছে ৪০ ইঞ্চি আকারের এইচডি টেলিভিশন। গাড়িটির উপর তলাতে রয়েছে অত্যাধুনিক বাথরুম এবং স্পা। যেখানে বাসাবাড়ির মতোই স্বাচ্ছন্দে গোসল সেরে নেয়া যাবে। এজন্য পানি খরচের ব্যাপারেও কোন চিন্তা করতে হবে না। কারণ বিলাসবহুল এই গাড়িতে রয়েছে ৮০০ লিটারের ওয়াটার ট্যাংক। এমনকি ব্যবহৃত পানি জমা করার জন্যেও একটি ট্যাংক রয়েছে, সেটির সক্ষমতাও ৮০০ লিটার পর্যন্ত।দুই তলা বিশিষ্ট এই গাড়িতে ছাদের সুবিধাও রয়েছে। যেখানে আছে বিশাল চত্তর। গাড়িটির ছাদে বসে প্রকৃতি উপভোগ করতে পারবেন যাত্রীরা। আবার রাতের বেলা চাইলে নাইটক্লাব হিসাবেও ব্যবহার করা যাবে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, ইলিমেন্ট পালাজ্জো মোটরহোমে ফায়ারপ্লেস ও রয়েছে। সাধারণত গাড়ি কিংবা বিমানে সতর্কতার কারণে আগুন ব্যবহার নিষিদ্ধ থাকে। তবে বিলাসবহুল এই মোটরহোমে সকল সুবিধাই রয়েছে। শীতের সময় গাড়িটির ভেতরে থাকা ফায়ারপ্লেস স্বাচ্ছন্দে ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, অত্যাধুনিক এই গাড়িতে রাখা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রন সিস্টেম। যার মাধ্যমে গাড়ির ভিতরের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন তাপমাত্রা তৈরি করা যাবে। বিশ্বের সর্বাধিক বিলাসবহুল এই গাড়ির নিচতলা সাজানো হয়েছে মূল্যবান সব পাথর দিয়ে। গাড়ির ভিতরে আছে বাসাবাড়ির মতো সম্পুর্ণ একটি রান্নাঘর। যেখানে চাইলেই যেকোন কিছু রান্না করা যাবে। অস্ট্রিয়ান একটি কোম্পানির তৈরি এই গাড়ির সর্বনিম্ন মূল্য ৩ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটি টাকার বেশি। এতো দামি গাড়ি কিনেও কোন আক্ষেপ করতে হয়না কাস্টোমারদের। কারণ গাড়িটি একইসাথে প্রমোদতরী এবং বিলাসবহুল হোটেলের অভিজ্ঞতা দিয়ে থাকে। মধ্যপ্রাচ্যের ধনী শেখ দের কাছে ইলিমেন্ট পালাজ্জো অত্যন্ত জনপ্রিয়। তারা মরুভূমি এবং সমুদ্র তীরে প্রমোদ ভ্রমণের জন্য এই গাড়ি ব্যবহার করে থাকে। গাড়িটির নকশা এমন ভাবে করা হয়েছে যে, কেউ এর ভিতরে প্রবেশ করলে মুগ্ধ হতে বাধ্য। প্রাসাদের মতো নকশার এই গাড়ি ডিজাইন করেছেন জার্মান ইঞ্জিনিয়ার লুইগি কালোনি। গাড়িটির সবকিছুই বহুমুখী ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। বিশাল বেডরুমকে প্রয়োজনমত ব্যবহার করা যায় মুভি থিয়েটার হিসাবে। নিচ তলা থেকে উপরতলায় যাওয়ার জন্য রয়েছে চলন্ত সিড়ি। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এই গাড়ির ওজন ২৮ হাজার কেজি। এটির ভেতরে বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে দুইটি অত্যাধুনিক জেনারেটর। গাড়িটির দৈর্ঘ ৪৫ ফুট এবং সাধারন উচ্চতা ১৩ ফুট। তবে রুফডেক সহ গাড়িটির মোট উচ্চতা ২০ ফুটের কাছাকাছি। বিলাসবহুল এই গাড়ির ভেতরে মোট লিভিং স্পেসের পরিমান ৭৩২ বর্গ ফুট। যা ছোট খাটো একটি এপার্টমেন্ট এর সমান। গাড়িটির নিচতলায় রয়েছে ১৩ ফুট প্রশস্ত লঞ্জ। যেখানে রয়েছে টেবিল ফার্নিচার থেকে শুরু করে ওয়াইন কেবিনেট, কফি মেশিন এবং ক্লোজেট। উপরের তলায় রয়েছে মাস্টার বেডরুম। এখানে কিং সাইজ বেডের পাশাপাশি রয়েছে ড্রেসিং টেবিল, চেয়ার এবং প্রশস্ত ক্লোজেট। গাড়ির অন্য অংশ থেকে মাস্টার বেডরুম আলাদা করা হয়েছে স্লাইডিং দরজার মাধ্যমে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad