Ad

মীরজাফর এর আসল পরিচয় জানেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
231928Kalerkantho_19-04-26-23
Durbin News

মীরজাফর নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে এক বিশ্বাসঘাতকের চিত্র। পলাশী প্রান্তরের লড়াইয়ের পর ২৬৫ বছর কেটে গেছে। তবু মীরজাফর নামটি সমান ভাবে ঘৃণিত হয় মানুষের কাছে।মীরজাফর আলী খান ১৬৯১ সালে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন আরব বংশোদ্ভূত। তার প্রভু আলীবর্দি খানের সাথে ভাগ্যান্বেষনে ভারতে এসেছিলেন।পরবর্তীতে আলীবর্দি খান নবাব হয়ে, সৎ বোন শাহ খানমেট এর সাথে, মীরজাফরের বিয়ে দিয়েছিলেন। সেই সাথে তাকে নবাবের পরবর্তী সম্মানজনক পদ , বখশী প্রদান করা হয়েছিল।কিন্তু মীরজাফর ছিলেন উচ্চাভিলাষী এবং কূটবুদ্ধির লোক। তিনি ১৭৪৬ সালে মারাঠাদের পরাজিত করে বীরত্ব প্রদর্শন করেন। কিন্তু পরের বছরই লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে চলে আসেন।তখন থেকেই আলীবর্দি খানকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত শুরু করেন তিনি। এমনকি পুর্নিয়ার শাসক শওকত জংকে বাংলা আক্রমণ করারও আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এইসব চক্রান্ত ব্যর্থ হয়। আলীবর্দি খানের পর নবাব সিরাজউদ্দৌলা মসনদে বসেন। সেই সময়ে মীরজাফর কৌশলে দিল্লির সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার সুবাহদারির ফরমান নেয়ার চেষ্টা চালিয়েছিলেন।শেষমেশ নবাবকে ক্ষমতা থেকে সরাতে তিনি ইংরেজদের সাথে হাত মেলান। ১৭৫৭ সালের এপ্রিল মাসেই তিনি ইংরেজদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এবং পরের মাসেই তাদের সাথে করা চুক্তিতে স্বাক্ষর করেন।মীরজাফরকে বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব হিসেবে সিংহাসনে বসানোর প্রতিশ্রুতি দেয় ইংরেজরা।১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর লড়াই শুরু হলে নবাবের সেনাবাহিনীতে বিশ্বাসঘাতকতার লক্ষ্মণ স্পষ্ট হয়ে উঠে।কারণ মীরজাফর শুরু থেকেই তার কূট বুদ্ধি দিয়ে সেনাবাহিনীকে নানা দলে বিভক্ত করে ফেলেছিল। নবাব যখন তার তাঁবুতে গিয়ে আনুগত্য ও সহযোগিতা চান, তখন তিনি নবাবকে মিথ্যা আশ্বাস দেন। তিনি সেদিনের লড়াই বন্ধ করে দিতে বলেন। পরের দিন তিনি নিজে সেনাবাহিনীকে নেতৃত্ব দিবেন বলেও আশ্বস্ত করেন।কিন্তু সেই ময়দানেই মীরজাফর ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভকে সব তথ্য জানিয়ে নবাবের বাহিনীর উপর আক্রমণ করতে বলেন৷ এর ফলে ইংরেজদের কাছে শোচনীয় পরাজয় ঘটে বাংলার। নবাবের করুণ পরিনতি বরণ করতে হয়। পলাশীর পর ২৯ জুন মীরজাফরকে নবাবের সিংহাসনে বসায় ইংরেজরা। কিন্তু প্রকৃত অর্থে তিনি ছিলেন ইংরেজদের হাতের পুতুল। তাকে ক্ষমতায় রেখে অবাধে লুট ও বাণিজ্য চালিয়েছিল তারা।তাঁকে দিয়ে স্বার্থউদ্ধার না হওয়ায় ১৭৬০ সালেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তারই জামাতা মীর কাশিমকে ক্ষমতায় বসায় ইংরেজরা। মীর কাশিম ছিলেন স্বাধীনচেতা। তার সাথে বনিবনা হয়নি ইংরেজদের। তাই ১৭৬৩ সালে আবারও মীরজাফরকে ক্ষমতায় বসানো হয়। ১৭৬৫ সালে পৃথিবী ত্যাগ করেন মীরজাফর। এর আগ পর্যন্ত তিনি নবাব ছিলেন। ঐ সময় কুষ্ঠ রোগ আর আফিমে আসক্ত ছিলেন তিনি।অত্যন্ত করুণভাবে পৃথিবী ছাড়তে হয়েছে তাকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তার সমাধি রয়েছে। এত বছর পরেও ভারতীয় উপমহাদেশের মানুষ মীরজাফরের বিশ্বাসঘাতকতা ভুলে যায়নি। তার কারণেই দুইশত বছর ইংরেজদের গোলামী সহ্য করতে হয়েছিল। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে মীরজাফরের বংশধরদের ভিডিও ভাইরাল হয়েছিল।তার বংশধরদের মতে মীরজাফর বিশ্বাসঘাতক ছিলেন না। সে-সময় তিনি শুধু তার দায়িত্ব পালন করেছিলেন। তারা মীরজাফরকে নিয়ে মোটেই লজ্জিত নন।কিন্তু তাদের এই দাবির যথাযথ সত্যতা প্রমাণিত হয়নি এখনও। তাই ইতিহাসের পাতায় আর মানুষের মনের খাতায় মীরজাফর সব সময় একজন বিশ্বাসঘাতক হয়েই টিকে থাকবেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad