Ad

এবার ভালবাসার টানে বাংলাদেশে ছুটে এসেছেন নেপালি তরুণী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-205115-1672310200
Durbin News

এবার প্রেমের টানে সুদূর সাইপ্রাস থেকে বাংলাদেশে ছুটে এসেছেন নেপালি তরুনী জ্যোতি। বাংলাদেশ এসে নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন এই নেপালি তরুণী। নিজের নাম পরিবর্তন করে রেখেছেন খাদিজা বেগম এবং ইসলামিক রীতিমতোই ভালবাসার মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।সাইপ্রাসের একটি কোম্পানিতে কাজের সুবাদে, চার বছর আগে বাংলাদেশের লক্ষ্মীপুরের ছেলে রাসেলের সাথে পরিচয় ঘটে নেপালী তরুণী জ্যোতির। কাজের সূত্র ধরেই দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হলে সেখান থেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হোন রাসেল ও জ্যোতি। নিজেদের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে দুইজনে সাইপ্রাসে থাকতেই বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সাইপ্রাস থেকে ছুটি নিয়ে তারা দুজনেই নিজ নিজ দেশে ফিরে যান।এরপর গত ২৩ নভেম্বর, নিজের ভালবাসার মানুষের সাথে ঘর বাঁধতে নেপাল থেকে বাংলাদেশে চলে আসেন জ্যোতি। ঢাকা এসেই প্রথমে নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে আদালতের মাধ্যমে এভিডেভিড করেন জোতি। এরপর রাসেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তাদের বিয়ের কাবিননামাও রেজিস্ট্রি করানো হয়েছে একজন নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে। আদালতের মাধ্যমে বিয়ের প্রায় একমাস পরে ২০ ডিসেম্বর রাসেল তার স্ত্রী জ্যোতিকে নিজের গ্রামের বাড়ি রায়পুরে নিয়ে যান। প্রসঙ্গত, রাসেলের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামে। গত ২৬ ডিসেম্বর, রায়পুরে পারিবারিকভাবে গায়ে হলুদ এবং ২৭ ডিসেম্বর ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। পরিবারের সদস্য ছাড়া রাসেল ও জ্যোতির বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন এবং প্রতিবেশিরা। নেপালী তরুণী জ্যোতি বর্তমানে রাসেলের গ্রামের বাড়িতেই অবস্থান করছেন।ভালোবাসার বন্ধন অটুট রাখতে ভৌগোলিক দূরত্ব ও ধর্মীয় রীতির সকল বাধা জয় করে সুখের সংসার পেতেছেন তারা। প্রসঙ্গত নেপালের সোনাচুড়ি জেলার হেটড়া শহরে বাস করে জ্যোতির পরিবার । বাঙালি যুবক রাসেলকে বিয়ে করার জন্য ২১ বছর বয়সী এ তরুণী নেপালে তার আপনজনদের ফেলে বাংলাদেশে এসেছেন। তবে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে স্বামী এবং নতুন পরিবার পেয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন ২১ বছর বয়সী এই নেপালি তরুনী।জ্যোতি বাংলা ভাষায় একটি সাক্ষাৎকারে সংবাদকর্মীদের বলেন, নেপালে তার মা-বাবা, ভাই-বোন সবাই আছে। তিনি তাদের সবার সম্মতি নিয়েই রাসেলের কাছে বাংলাদেশে এসেছেন।বাংলাদেশের সংস্কৃতি ও গ্রামীণ পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। নেপালি পুত্রবধূ সম্পর্কে রাসেলের মা বলেন, ছেলের বউ দেখে তারা খুব খুশি হয়েছেন এবং তাদের আনন্দেই তারা আনন্দিত।রাসেলের কাছ থেকে জ্যোতির কথা শুনে তাকে দেশে নিয়ে আসতে বলেছিলেন তার মা। রাসেলের মা জানান, এখন তার পুত্রবধূ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে। তিনি কামনা করেন , রাসেল ও জ্যোতি যেন আগামীর দিনগুলো ভালোভাবে কাটাতে পারে।এদিকে নেপালী তরুণী জ্যোতি ওরফে খাদিজা বেগমকে দেখতে এলাকার লোকজন ভীড় করছেন রাসেলদের বাড়িতে।উল্লেখ্য যে, এর আগেও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন দেশের তরুন তরুনী ছুটে এসেছেন, শুধুমাত্র ভালবাসার টানে। পরিবর্তন করেছেন নিজের ধর্ম এবং বেঁধেছেন সুখের সংসার। ইন্দোনেশিয়া, বেলারুশ, বেলজিয়াম,মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ বিভিন্ন দেশের তরুন তরুণী, ভালবাসার টানে ছুটে এসে, সৃষ্টি করেছেন চাঞ্চল্যের। নিজেদের প্রনয়ের সম্পর্ককে রূপ দিয়েছেন পরিণয়ে। এবার সেই তালিকায় নাম নেপালের তরুণী জ্যোতি ওরফে খাদিজা বেগম। দাম্পত্য জীবনে তারা কতটা সুখী হন, সেটিই এখন দেখার বিষয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad