Ad

কারখানা শ্রমিক থেকে মিলিয়নিয়ার টিকটকার খাবি লেইম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

ছিলেন কারখানার শ্রমিক। কিন্তু এখন তিনি টিকটকের সবচেয়ে জনপ্রিয় তারকা। বলছি ইতালির টিকটক তারকা খাবানি লেইমের কথা৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি খাবি লেইম নামেই অধিক পরিচিত। বর্তমানে তিনি টিকটকে সর্বোচ্চ ফলোয়ারের মালিক। অথচ এক সময় কাজ করতেন ইতালির উত্তরাঞ্চলের শিল্প শহরে চিভাসোর এক কারখানায়। ২০২০ সালে করোনার ধাক্কায় খাবিসহ অসংখ্য শ্রমিক চাকরি হারান। চাকরি হারিয়ে বাবা-মায়ের ছোট্ট অ্যাপার্টমেন্টে ফিরে যান তিনি। সেনেগালিজ বাবা তাকে নতুন করে চাকরির আবেদন করার তাগিদ দিতে থাকেন। কিন্তু সেসব কথায় কান না দিয়ে শুরু হয় তার টিকটক যাত্রা। ঘরে বসে ভিডিও বানিয়ে আপলোড করতে থাকেন সোশ্যাল সাইটটিতে।২২ বছর বয়সী এই তরুণ টিকটকার ডুয়েট এবং স্টিচ ফিচার ব্যবহার করে লাইফ হ্যাকস কন্টেন্টের রিয়্যাকশন ভিডিও বানিয়ে পোস্ট করতে থাকেন। যা তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। লাইফ হ্যাকসের নামে চাকু দিয়ে কলা ছিলানো কিংবা মোজা পড়তেও টুলসের সহায়তা নেওয়া এমন কিছু অদ্ভুত ভিডিওর রিয়্যাকশন ভিডিও তৈরি করেন খাবি। সেসব ভিডিওতে তিনি একদম চুপচাপ থেকে একই কাজগুলো করে দেখান সহজ পন্থায়। মূলত প্রতিটি ভিডিওতে তার কমেডিক ফেসিয়াল এক্সপ্রেশন আর সিম্পলিসিটি তাকে দ্রুত ভাইরাল করে দেয়। খাবি লেইম নিজেও বিষয়টি স্বীকার করেছেন। আর ভিডিওতে চুপ থাকার বিষয়টিকে তিনি তুলনা করেন সার্বজনীন ভাষার সাথে।শুরুতে ইতালিয়ান ভাষায় ইতালিয়ান সাবটাইটেল দিয়ে ভিডিও প্রকাশ করতেন খাবি। কিন্তু সেসব ভিডিও তেমন সাড়া ফেলেনি। এরপর তিনি যখন কাঁটা চামচকে টেপ মেরে চা-চামচ বানানোর জবাবে একটি নির্বাক রিয়্যাকশন ভিডিও বানান তখন সেই ভিডিওটি বেশ ভাইরাল হয়। পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কোনো শব্দ খরচ না করেই তিনি একের পর এক ভাইরাল ভিডিওকে ডিবাঙ্ক করেন। যার ফলে খুব দ্রুত তার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে। বর্তমানে টিকটকে তার ফলোয়ার প্রায় ১৫৩ মিলিয়নেরও বেশি৷ ইতালি ছাড়া ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও নিজ দেশ সেনেগালে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। খাবির উত্থান নজর কেড়েছে বিভিন্ন তারকা ব্যক্তিদের। জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, গায়ক এবং ফুটবলারদের সাথে তাকে ভিডিও করতে দেখা গেছে। টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর বিশ্বের অনেক জনপ্রিয় ইউটিউবাররা তার সাথে কোলাবোরেশান করার জন্য যোগাযোগ করতে শুরু করেন। বর্তমানে খাবি লেইম শুধুই একজন টিকটক সুপারস্টার না, বরং তিনি এখন প্রতিষ্ঠিত মিডিয়া ব্যক্তিত্ব। জনপ্রিয়তার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ অর্থবিত্তেরও মালিক হয়েছেন৷ খাবি লেইম টিকটকে প্রতিটি স্পনসর্ড ভিডিওর জন্য প্রায় সাড়ে সাত লাখ ডলার নিয়ে থাকেন। সবমিলিয়ে প্রতি মাসে তার আয় প্রায় ১ মিলিয়ন ডলার। বর্তমানে তিনি আনুমানিক ১৩ মিলিয়ন ডলারের সম্পদের মালিক। খাবি লেইম প্রেম করছেন জাইরা নুচ্চি নামের এক ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সারের সাথে। খাবির মতো জাইরা নুচ্চিও নিজ প্রচেষ্টায় সফলতা পেয়েছেন৷ ২০২০ সালের অক্টোবরে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তারা দুজন নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন। খাবি লেইমের জন্ম সেনেগালে। তবে এক বছর বয়স থেকেই তিনি পরিবারের সাথে ইতালিতে বসবাস করছেন এবং সেখানেই পড়াশোনা করেছেন। সম্প্রতি তিনি ইতালির নাগরিকত্ব পেয়েছেন। খাবি লেইম নির্বাক ভিডিও বানিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও বাস্তবে তিনি ইংরেজি ও ইতালিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া খাবির এখন স্বপ্ন সিনেমায় ক্যারিয়ার গড়া। স্বপ্ন দেখছেন তার আইডল উইল স্মিথের মতো তিনিও একদিন হলিউড মাতাবেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad