Ad

কত টাকা নিয়ে থ্যাইল্যান্ডে ঘুরতে যাবেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

থ্যাইল্যান্ডে ঘুরতে যাবেন, কিন্তু বুঝতে পারছেন না ঠিক কত টাকায় সেখানে গিয়ে পছন্দের কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরে দেখতে পারবেন? আর এই দন্দে ভোগার ফলে পরিকল্পনা করেও যেতে পারছেন না!!মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকায় যাবতীয় খরচ করে পাঁচ দিন ঘুরে আসতে পারেন থ্যাইল্যান্ডের বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থানে।থ্যাইল্যান্ডে ভ্রমনের প্রথম খরচ বিমান ভাড়া। বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরির বিমানে আপনি সেখানে পৌছে যেতে পারেন।তবে সর্বনিম্ন বিমান ভাড়ার শুরু ১৩ হাজার থেকে ১৫ হাজারের মধ্যে। আর বিলাসবহুল বিমানগুলোতে ভ্রমনের জন্য আপনি ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারবেন।বিমান বন্দরে নেমে আপনাকে প্রথমে যে খরচটি করতে হবে সেটি হছে আনলিমিটেড ইন্টারনেট সহ সেখানকার একটি সিম সংগ্রহ করে নিতে হবে।সাত দিন বা পাঁচ দিনের জন্য আপনার যোগাযোগ সচল রাখার জন্য এ বাবদ আপনার খরচ করতে হবে ২৫০ থেকে ৩০০ বাথ। যা টাকার হিসাবে দাঁড়ায় ৭৫০ থেকে ৯০০ এর মধ্যে।ব্যাংককের মোটামুটি ভাল মানের একটা হোটেলের জন্য আপনার ভাড়া গুনতে হবে প্রতি রাতে ১৫০০ থেকে ২০০০ এর মধ্যে। তবে এর থেকে বেশি খরচে থাকার জায়গাও রয়েছে অসংখ্য।এরপর ব্যাংকক থেকেই অধিকাংশ তাদের ভ্রমনের জন্য নির্ধারিত স্থান গুলোতে বের হয়ে যায়। আলাদা আলাদা ভাবে যে যায়গাগুলো দর্শনার্থীদের পছন্দের তালিকায় প্রথমে থাকে তার মধ্যে প্রথমেই আছে পাতায়া। পাতায়াতে এক রাতের জন্য ৩ হাজার টাকার মধ্যে মান সম্মত হোটেল পেতে পারেন। তবে চাইলে এর থেকে অনেক বেশি খরচ করেও সেখানে থাকার পর্যপ্ত ব্যবস্থা আছে।সেখান কার খাবার দাবার এর খরচ ও যে অনেক বেশি সেরকম নয়। খাবার এর প্রতি বেলায় আপনাকে ব্যয় করতে হবে ৫০০ থেকে ১০০০ টাকা। কেউ যদি ভোজন বিলাসী হয়ে থাকেন তবে আপনি এই খরচ আরো বাড়াতে পারেন।পাতায়ার পরে দর্শনার্থীদের কাছে দ্বিতীয় পছন্দের স্থান ফুকেট। ব্যাংক থেকে ফুকেট এর বিমান খরচ সর্বনিম্ন ৪৫০০ টাকার মত। তবে মাঝে মাঝে এই ভাড়া ওঠা নামা করলেও সেটা সাধ্যের মধ্যেই থাকে।ফুকেটে খাবার খরচও অনেকটাই পাতায়ার কাছাকাছি। সেখানে তিন বেলার খাবার খরচ জন প্রতি ২ হাজার মধ্যেই সেরে নিতে পারবেন।আর ৩ থেকে ৫ হাজার টাকা ভাড়া খরচ করে ফুকেটের আশেপাশের সাতটি সমুদ্র সৈকতে বেশ আরাম করে ঘুরে দেখতে পারবেন। তবে কেনাকাটা বা অন্যান্যে খরচ সমস্ত কিছু এই খরচের বাইরে।এছাড়া বেশ কিছু আইল্যান্ডের কাছাকাছি রিসোর্টও আছে। কেউ কেউ সেখানে গিয়েও থাকার পরিকল্পনা করে থাকেন। সেই ক্ষেত্রে যে কোন সাধারন রিসোর্ট গুলোর ভাড়া হয়ে থাকে ১০০০ থেকে ১৫০০ বাথ বা ৩ হাজার থেকে ৪ হাজার পাচশ টাকার মতো।থ্যাইল্যান্ডে ভ্রমনের জন্য উল্লেখযোগ্য সমস্ত দর্শনীয় স্থানের সাধারন মানের হোটেল ভাড়া, থাকা খাওয়া আর লোকাল যানবাহনের খরচ একি রকম। তবে কেউ যদি বিলাসি ভাবে কাটাইতে চাই, সেই সুযোগ ছড়িয়ে আছে পুরো থাইল্যান্ড জুড়ে।তবে দেশে বেশ কিছু এয়ারলাইন্স কোম্পানি আছে যারা বিমান ভাড়ার ক্ষেত্রে কিছু প্যাকেজ ভিত্তিক অফারের ব্যবস্থা রাখে সারা বছর থ্যাইল্যান্ড ভ্রমনের জন্য। সেই ক্ষেত্রে যাওয়া আসার খরচ কিছুটা কমে যায়।শীতেঁর মৌসুম মানেই বেরিয়ে পড়তে হবে ভ্রমনে। অনেকেই যেমন দেশের ভেতর বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে পছন্দ করে। তেমনি কেউ কেউ আবার দেশের বাইরে যাওয়ার পরিকল্পনাও করে থাকে।আর দেশের বাইরে ভ্রমন পিয়াসু অধিকাংশের কাছে বিদেশ ভ্রমনের তালিকায় প্রথম স্থান পাওয়া দেশটি হচ্ছে থাইল্যান্ড। সমুদ্র, পাহাড়, অসংখ্য দর্শনীয় স্থানে পরিপুর্ন দেশটি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad