Ad

আশ্চর্যজনক সুন্দর কিছু সেতু

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

সারা বিশ্বে মানুষের তৈরি এমন কিছু আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য ব্রিজ রয়েছে, যেগুলো দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক দূর দূরান্ত থেকে ছুটে আসেন।ভিয়েতনামে অবস্থিত 'গোল্ডেন ব্রিজ ' এমনি আশ্চর্যজনক সুন্দর ব্রিজ গুলোর একটি।ভিয়েতনামের দুর্গম পাহাড়ি শহর ডানাং। এই শহরের গাছপালা আর পাথুরে পাহাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে দৈত্যাকার দুটি হাত।আর এই হাত দুটি তুলে ধরেছে ধনুকের মতো বাঁকানো সোনালি রঙের একটি ব্রিজ। পাহাড়ের গায়ে তৈরি এ সেতুটি ৪৯০ ফুট দীর্ঘ। ভিয়েতনাম শাসনকারী ফরাসিদের হাতে প্রথম নির্মিত হয়েছিল এই সেতুটি। ২০১৮ সালের জুন মাসে নতুন করে এই ব্রিজ উদ্বোধন করা হয়। স্বর্ণের মতো রং হওয়ায় এই সেতুর নাম দেওয়া হয়েছে ‘গোল্ডেন ব্রিজ’।প্রতি বছর কোটি কোটি বিদেশি পর্যটক সেতুটি দেখতে আসেন। মূলত পর্যটকদের আকর্ষণ করার জন্যই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল।চীনের পর্যটন কেন্দ্র হেনান এবং হুনান প্রদেশে কাচের তৈরি একটি সেতু নির্মাণ করা হয়েছে।পায়ের নিচে স্বচ্ছ কাচের এই সেতুটি মাটি থেকে ১৮০ মিটার উঁচুতে। যার দৈর্ঘ্যে ৩০০ মিটার। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সেতুটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়।বর্তমানে সেতুটি পর্যটকদের আর্কষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখানে উঠলে পর্যটকদের মনে হয় তারা যেন হাওয়ায় ভাসছেন।প্রতিদিন বিভিন্ন দেশ থেকে শত শত পর্যটকরা আসছেন সেতুটিকে দেখার জন্য। তবে একেবারে স্বচ্ছ কাচের সেতুটি পার হতে অনেকেই ভয় পান।এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রচন্ড বাতাস বা ভূমিকম্পতেও সেতুটি সম্পুর্ণ স্বাভাবিক থাকে।এটি একই সঙ্গে ৮০০ মানুষের ভার নিতে সক্ষম।এই সেতুটির জনপ্রিয়তা দেখে পার্শ্ববর্তী দেশ তাইওয়ান ১৭৯ উচ্চতার একটি কাচের সেতু তৈরি করেছে।এশিয়ার দেশ জাপানে রয়েছে এমন একটি সেতু, যেটি দেখতে অনেকটা রোলার কোস্টারের মতো। সেতুটির নাম 'এশিমা ওহাসি'। এটি জাপানের ভয়ংকর সেতুগুলোর মধ্যে অন্যতম। এছাড়া বিশ্বের সবচেয়ে খাড়া সেতুগুলোর মধ্যে একটি।'এশিমা ওহাসি' সেতুকে পর্বতাকৃতির সেতুও বলা হয়। এই সেতুটি ১.৬ কিলোমিটার লম্বা এবং এটি পানি থেকে ৪৪ মিটার উঁচুতে অবস্থিত। সেতুটিতে যখন গাড়ি চলাচল করে তখন দুর্ঘটনা এড়াতে গাড়িগুলোকে ধীর গতিতে উঠতে হয়। আবার নামার সময় নামতে হয় দ্রুত গতিতে। চালকরা সেতুটি পার হওয়ার সময় রীতিমতো আতঙ্কে থাকেন।সেতুটি দেখতে থিম পার্কের রোলার কোস্টারের মতো হলেও মূলত প্রতিদিনের যাতায়াতের জন্যই এটি নির্মাণ করা হয়েছে। চীনে অবস্থিত আরেকটি ভয়ংকর সুন্দর সেতুর নাম 'সিদু রিভার ব্রিজ'। এটি বিশ্বের অন্যতম উঁচু সেতু হিসেবে পরিচিত। সেতুটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি ৫ হাজার ফুট দীর্ঘ। এই সেতু নির্মাণে খরচ হয়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার।মূলত নদী ও পর্বত ঘেরা দুটি অঞ্চলকে এক করেছে চীনের 'সিদু রিভার' সেতু। যেখানে পৌঁছানো ছিল অত্যন্ত দুর্গম। সেতুটির আশেপাশেও রয়েছে অত্যন্ত মনোরম দৃশ্য। তবে ভূমি থেকে অনেক উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এটি ভয়ংকর সেতুর তালিকায় শীর্ষে অবস্থান করছে।ফ্রান্সে অবস্থিত 'মিলাও ভায়াডাক্ট' ব্রিজ ইউরোপের সবচেয়ে লম্বা ঝুলন্ত ব্রিজ গুলোর একটি।অসাধারণ এই সেতুটি ৮ হাজার ফুট দীর্ঘ এবং ১০০ ফুট থেকেও বেশি প্রস্থ। এই ব্রিজটিকে ভয়ংকর ব্রিজও বলা হয়।কারণ এটি মাটি থেকে প্রায় ১১০০ ফুট উঁচুতে অবস্থিত। সেতুটি তার অসাধারণ নকশার জন্য ২০০৬ সালে 'সবচেয়ে সুন্দর স্থাপনা' পুরুস্কার অর্জন করে।ব্রিজটি নির্মাণের সময় বাতাসের কারণে কাজে বেশ বাধার সম্মুখীন হতে হয়েছিল। পরে সেতুর দুই পাশে বেশ কয়েকটি পর্দা বসিয়ে সম্পন্ন করা হয় সেতুটির নির্মাণ কাজ। দক্ষিণ ফ্রান্সে অবস্থিত এই সেতু নির্মাণে সময় লেগেছে প্রায় ৩ বছর।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad