Ad

পর্যটনে দেশের অন্যতম জনপ্রিয় গন্তব্য হচ্ছে দক্ষিণবঙ্গ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
2020-02-09-10-11-d9896c8bfdc5d67533c30065cd9dbc5c
Durbin News

দেশের পর্যটনখাতের অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিনত হতে যাচ্ছে দক্ষিণবঙ্গ অঞ্চল। মূলত পদ্মা সেতুর সুফল হিসাবেই এমন প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বিগতদিনে দেশের পর্যটনকেদ্র গুলোর মধ্যে কক্সবাজার, কুয়াকাটা, শ্রীমঙ্গল, বান্দারবান, রাঙ্গামাটি ইত্যাদিই ছিলো চাহিদার শীর্ষে। যেকোন উপলক্ষে এসব অঞ্চলেই ছুটে যেতেন অধিকাংশ ভ্রমনপ্রেমী। দক্ষিনবঙ্গ অঞ্চলে বেশ কিছু আকর্ষনীয় পর্যটন গন্তব্য থাকলেও যাতায়াত ব্যবস্থা ভালো ছিলো না। ফলে ইচ্ছা থাকা সত্তেও অনেক ভ্রমণপিপাসু ছুটে যেতেন অন্যত্র।দক্ষিন বঙ্গের অন্যতম আকর্ষন পিরোজপুর ও ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার। সবুজ ঘেরা এসব ভাসমান বাজারের ছবি দেখে মুগ্ধ হন দেশ বিদেশের হাজারো ভ্রমণপ্রেমী। তবে আগে এসব স্থাণে ভ্রমণের ক্ষেত্রে সময়ের প্রয়োজন হতো অনেক বেশি। ফলে ইচ্ছা থাকাও ব্যস্ত শহরবাসীর পক্ষে সব সময় সুযোগ হয়ে উঠতো না। বর্তমানে এই অবস্থার পরিবর্তন হয়েছে। পদ্মা সেতু চালু হবার পর এখন একদিনেই ঘুরে আসা যায় দৃষ্টিনন্দন এই গন্তব্য। ভোরে ঢাকা থেকে বের হয়ে মাত্র তিন থেকে চার ঘন্টায় পৌছে যাওয়া যায় বরিশাল। এরপর সিএনজি চড়ে স্বল্প সময়েই পৌছানো যায় পেয়ারা বাগান এবং ভাসমান বাজারে। ফলে এখন এই অঞ্চলে পর্যটকদের আনাগোনা বাড়ছে। নতুন বছরে এই প্রবণতা আরো বৃদ্ধি পাবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের পর্যটন খাতের অন্যতম আকর্ষন সুন্দরবন এবং কুয়াকাটা। কিন্তু আগে এই দুটি গন্তব্যে যাওয়ার জন্য ফেরির বাধা পার হতে হতো। যা একইসাথে ছিলো ভুগান্তিকর এবং সময়সাপেক্ষ। বর্তমানে পদ্মাসেতু চালু হবার পর এই সমস্যা দূর হয়েছে। এখন নতুন নতুন যানবাহনের মাধ্যমে পর্যটকরা সহজেই যেতে পারছেন নিজেদের গন্তব্যে। এছাড়া এসব অঞ্চলে পর্যটকদের থাকার জন্য নতুন আবসন গড়ে উঠছে। সুন্দরবনের কাছাকাছি তৈরি হচ্ছে রিসোর্ট। আবার কিছু কিছু ট্রাভেল এজেন্সি আয়োজন করছে সুন্দরবনের ভ্রমন প্যাকেজ। সব মিলিয়ে নতুন বছরে এই অঞ্চলের পর্যটন আরো সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে শুধু কুয়াকাটা কিংবা সুন্দরবন নয়। দক্ষিনবঙ্গের আরো বিভিন্ন অঞ্চলে পর্যটন জনপ্রিয়তা পাচ্ছে।পটুয়াখালী জেলার পায়রা বন্দর, ভোলার তাড়ুয়া সমুদ্র সৈকত, চর কুকরি-মুকরি ইত্যাদি জায়গায় ছুটে যাচ্ছেন পর্যটকরা। এছাড়া দক্ষিনবঙ্গের অন্যান্য অঞ্চলেও পর্যটকদের সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে। সরকারি ভাবেও এখন এসব অঞ্চল ভ্রমনে জোর দেয়া হচ্ছে । বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়মিত গোপালগঞ্জ এবং কুয়াকাটা ঘিরে ট্যুর আয়োজন করছে।এছাড়া বিভিন্ন গ্রুপ এবং ট্রাভেল এজেন্সিও পরিচালনা করছে ট্যুর প্যাকেজ। বিভিন্ন মেয়াদী এসব ট্যুর প্যাকেজের আওতায় থাকছে- পদ্মা সেতু, ভাঙ্গা চত্বর, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স, স্মৃতিবিজড়িত স্থান এবং জন্মভিটা দেখার সুযোগ। পাশাপাশি বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদেও ছুটে যাচ্ছেন অনেকে। বর্তমানে দক্ষিনবঙ্গের বিভিন্ন জায়গায় অনেক রিসোর্ট গড়ে উঠেছে। এছাড়া গোপালগঞ্জ ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। যেখানে থাকছে দৃষ্টিনন্দন প্রকৃতির পাশাপাশি নিরিবিলি সময় কাটানোর সুযোগ। যাতায়াত ব্যবস্থা সহজ হবার কারণে এসব রিসোর্টে সহজেই পৌছাতে পারবেন পর্যটকরা। ফলে নতুন বছরে দক্ষিনবঙ্গ হয়ে উঠবে আরো জনপ্রিয় গন্তব্য। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad