Ad

এক টাকার নোট দিয়ে কতোকিছু কেনা যেত, মনে আছে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
300px-বাংলাদেশী_১_টাকা_(১৯৭৩-৭৯)-পেছন_দিক
Durbin News

এক পাশে তিনটি হরিন আর অন্যপাশে বাংলাদেশের জাতীয় প্রতীকের ছবি, মনে পড়ে দৃষ্টিনন্দন সেই এক টাকার নোটের কথা?এখন এক টাকার কোন ব্যবহার না থাকলেও- এক সময় এই এক টাকাতেই অনেক কিছু হতো। আজ থেকে কয়েক বছর আগেও এক টাকার মূল্য ছিলো। এক টাকার নোট কিংবা কয়েন দিয়ে আইসক্রিম কেনা যেতো, এক টাকা তেই আস্ত এক টোঙা বাদাম পাওয়া যেতো। বাচ্চারা কান্নাকাটি করলে মা বাবা হাতে ধরিয়ে দিতেন এক টাকা, তাতেই দোকান থেকে কিনে আনা যেতো লজেন্স, ক্যান্ডি সহ নানা রকম জিনিসপত্র।এখন যাদের বয়স ৩৫/৪০ বছর, তারা তো ছোটবেলায় এক এক টাকা দিয়ে অনেক কিছু করতে পেরেছেন। নব্বই দশকের দিকেও বাংলাদেশে এক টাকায় ডিম পাওয়া যেতো। সেই ডিম ভেজে একটু একটু করে দেয়া যেতো পরিবারের সবার পাতে। অথচ এখন এক টাকা ভিক্ষুককেও দেয়া যায় না। আরো কয়েক বছর আগে থেকেই এক টাকা ভিক্ষা নেয়া বন্ধ হয়েছে। শুনলে অনেকেই অবাক হবেন যে, একটাকা দামের ম্যাচবক্সও এখন আর তেমন একটা দেখা যাচ্ছে না। এমনকি এখন মাত্র কয়েক জাতের ক্যান্ডি আছে এক টাকা দামের। এর মধ্যে অনেকগুলোর দাম আবার দুই টাকা হয়ে গেছে। কাচামালের দাম না কমলে বাকিগুলোও এক টাকায় বিক্রি করা যাবে না বলে জানিয়েছে বিভিন্ন কোম্পানি। খুব সম্ভবত ক্যান্ডিই হতে যাচ্ছে এক টাকায় বিক্রি হওয়া সর্বশেষ পন্য। সেটাও আরো কিছুদিন পর উঠে যাবে। তখন এক টাকা দিয়ে আর কিছুই কেনা যাবে না। অথচ এখন থেকে পনেরো ষোলো বছর আগেও ২৫ পয়সা দামের ক্যান্ডি পাওয়া যেতো গ্রামাঞ্চলে। এক টাকা দিয়ে চার চারটা ক্যান্ডি কিনে বাড়ি ফিরতো ছেলে মেয়েরা। বাংলাদেশ স্বাধীন হবার মাত্র পঞ্চাশ বছর পেরিয়েছে। এখন থেকে পঞ্চাশ বছর আগে আস্ত একটা দেশি মুরগি পাওয়া যেতো এক টাকা দিয়ে। ৭০ দশকে দেশে যখন দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়েছিলো, তখনো এক টাকা দিয়ে এক কেজির বেশি চাল পাওয়া যেতো। এখানকার বয়স্ক লোকেরা ছোটবেলায় এক টাকা অনেক কিছুই করেছেন। এসব তো মাত্র পঞ্চাশ বছর আগের গল্প। আরেকটু পিছনে গেলে বিস্মিত হতে হবে এখনকার প্রজন্মকে। এদেশেই শায়েস্তা খানের আমলে এক টাকায় পাওয়া যেতো আট মন চাল। এই গল্প মাত্র তিন চারশো বছর আগের। বর্তমানে যারা চাকরিবাকরি করছেন, তারা ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় টিফিনের জন্য মায়ের কাছ থেকে পেতেন এক টাকা। সেই এক টাকা দিয়েই সিঙ্গাড়া সমুচা পাওয়া যেতো। এখন ভালো মানের এক কাপের চায়ের দাম হয় বিশ টাকা। ২০ বছর আগে এক টাকাতেই চা খেয়েছেন তখনকার মানুষ। এক টাকার মূল্য সম্পর্কে ডলারের দাম দিয়েও উদাহরণ দেয়া যায়। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে প্রতি ডলারের দাম ছিল ৭ টাকা ৩০ পয়সা।বাংলাদেশ স্বাধীন হবার পর ২৫ পয়সা ৫০ পয়সার কয়েন দীর্ঘদিন চালু ছিলো। তবে সেসব কয়েন এখন ইতিহাস। জাদুঘর ছাড়া সেগুলোর আর কোথাও মূল্য নয়। বর্তমানে এক টাকার কয়েক টিকে আছে কোন রকম। যদিও মানুষের কাছে অনেক আগেই গুরুত্ব হারিয়েছে এই কয়েন। এখন শুধুমাত্র হাতে গোনা দুই একটি ক্যান্ডি আর ম্যাচবক্স কেনা যায় এক টাকা দিয়ে।চলমান মূল্যস্ফীতির পর এই সংখ্যাও কমে এসেছে। আগামি কয়েক বছরের মধ্যে ১ টাকার কয়েনের স্থাণও হবে জাদুঘরে। তখন এক টাকা দিয়ে লজেন্স আইসক্রিম কেনার গল্প শুনে অবাক হয়ে তাকাবে নতুন প্রজন্ম।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad