Ad

শীতকালে ভ্রমন উপযোগী দেশের সাত দর্শনীয় স্থান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

ভ্রমনপিপাসু মানুষের কাছে শীতের মৌসুম সবসময় ভ্রমণের জন্য উপযোগী সময়। আমাদের দেশে বালুময় মরুভুমি আর বরফ ছাড়া এমন আর কি আছে যে সেটা নেই! ঋতুভেদে দেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে রুপ নেয় নানা বৈচিত্রে। আর সেই সৌন্দর্যের ওম নিতে শীতকাল আমাদের হাতছানি দিয়ে ডাকে। সেই ডাক উপেক্ষা করে ঘরে বসে থাকতে কে পারে?! চলুন জেনে নেয় শীতে ভ্রমণের জন্য দেশের অন্যতম দশটি পর্যটন স্থান সম্পর্কে!সেন্টমার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ। শীতকালে ঘুরে দেখার জন্য বেশ উপযোগী এই দ্বীপ। স্থানীয় ভাবে অনেকেই এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরা বলে থাকে। মূলত শীতকালে সাগরের উত্তাল ভাব তেমন না থাকায় সেখানকার নৌ-পরিবহন ব্যবস্থা থাকে বেশ ঝুকিমুক্ত।প্রতিবছর শীতের মৌসুমে সেন্টমার্টিনের নীল জলরাশি, সারি সারি নারিকেল গাছ, আর স্বচ্ছ পানির আবরনে ঢাকা প্রবাল পাথরের অপরুপ দৃশ্য দেখতে লাখ লাখ মানুষ জড় হয় এই নারিকেল জিঞ্জিরায়।এই দ্বীপটিতে সমুদ্র ছাড়াও রয়েছে জেলে পাড়া বিশাল শুটকি পল্লী আর সাগর কেন্দ্র করে গড়ে মানুষের জীবন-যাপন দেখার সুযোগ। যা আপনাকে দেবে অন্যরকম প্রশান্তি।এই দ্বীপের দক্ষিনে ১০০ থেকে ৫০০ মিটার আয়তনের আরেকটি ছোট দ্বীপ রয়েছে। যাকে স্থানীয়রা ছেড়াদিয়া-সিরাদিয়া বা ছেড়া দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপটিও ঘুরে দেখার জন্য বেশ সুন্দর।বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচয়ের অন্যতম পরিবাহক পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নাগরিক কর্মব্যস্ততার রেশ কাটিয়ে উঠার জন্য কক্সবাজার হতে পারে অন্যরকম প্রশান্তিময় এক ভ্রমনস্থান।শীতকালে সামুদ্রিক আবহাওয়ার উষ্ণ থাকায় এখানে তুলনামুলক শীতও কম থাকে। তাই বিশাল সাগরের ঢেউ এর অতলে হারিয়ে যেতে এই মৌসুমী লক্ষাধিক মানুষ কক্সবাজারে ভ্রমনে আসেন।এছাড়া পাহাড়ের পাশ ঘেঁষে যাওয়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রাস্তা হতে পারে আপনার ভ্রমণের বাড়তি আকর্ষন।সাজেক ভ্যালি রাঙ্গামটির সবচেয়ে সুন্দর জায়গাটির নাম। কেউ কেউ এই জায়গাকে রাঙ্গামাটির ছাদও বলে থাকেন। শীতে সাজেকের চরিত্র একেবারেরি বদলে যায়। বিশাল উচু সারি সারি পাহাড়ের উপর ভেসে বেড়ানো কুয়াশা যেন মনে হয় মেঘের ভেলা।পাহাড় থেকে পাহাড়ে মেঘেদের নৈসর্গিক সৌন্দর্য্যে দেখার জন্য সাজেকের বিকল্প আর কিছু হতে পারে না। সাজেক ভ্যালি এমন এক আশ্চর্য জায়গা,যদি আপনি সৌভাগ্যবান হন তবে এক দিনে প্রকৃতির তিনরকম চরিত্রও দেখতে পারবেন। যা আপনাকে ভীষণ ভাবে চমকে দেবে।সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও খাগড়াছড়ির দীঘিনাল থেকে এর যাতায়াত অনেকটা সহজ। অপরুপ সৌন্দর্য্যের কারনেই পাহাড় প্রেমীদের ভ্রমন তালিকায় প্রতিবছর প্রথমে থাকে এই সাজেক ভ্যালি।এবার আসা যায় দেশের সমুদ্র কন্যা কুয়াকাটার কথায়। যেখানে গেলে আপনি একসাথে দেখতে পারবেন সুর্যোদয় ও সূর্যাস্ত। এছাড়াও ফাতরার বন, শুটকী পল্লী, গঙ্গামতীর জল ও লাল কাকড়ার দ্বীপ কুয়াকাটার অন্যতম আকর্ষনীয় স্থান।তাছাড়াও পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া নীল আকাশ আর ম্যানগ্রুভ বন এই সাগরকন্যার সৌন্দর্য্যে যোগ করেছে অন্যমাত্রা।সিলেটের চা বাগানগুলো শীতে ভ্রমনের জন্য দেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে রাখায় যায়। শীতের হিম হাওয়ায় স্নিগ্ধ সকালে এক কাপ চা হাতে ঘন কুয়াশার চাদরে মোড়া চা বাগান দেখার মধ্যে এক ধরনের রোমাঞ্চকর অনুভতি আছে।চা বাগান, আর সেখানে কাজ করা মানুষের জীবন যাপনের ছন্দ আপনাকে ভুলিয়ে দিতে পারে সারা বছরে জমে থাকা মানুষিক ক্লান্তি। চা শ্রমিকদের অধিকাংশই আদিবাসী। রোজ সন্ধ্যায় কাজের পরে এরা গান-বাজনায় মেতে ওঠে।তাই শীতেঁর হিম হাওয়া নির্মল বাতাস আর ছোট টিলা থেকে ভেসে আসা চা পাতার সুঘ্রাণ আপনাকে ভুলিয়ে দিতে পারে অনেক কিছু। সেই সাথে কখন যে সময় চলে সেটাও ঠিক বুঝতে পারবেন না।এই তালিকায় ষষ্ঠ নাম্বারে রয়েছে বান্দরবন। মেঘ ছুতে চান? মেঘের ভেলায় ভাসতে চান? তাহলে বান্দরবনের বিকল্প নেই। আর শীতে সবুজে ঘেরা সব পাহাড়ের লাবন্যতা যেন বেড়ে যায় আরো কয়েকগুন।সাঙ্গু নদী বুকে নিয়ে বয়ে চলা বান্দরবনে পাহাড়ের পাশাপাশি আরো কিছু সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাদির পাহাড়ের চুড়ায় স্বর্ণ মন্দির, নীলাচল,নীলগিরি, মেঘলা পর্যটন কমপ্লেক্সের হৃদ, চিম্বুক পাহাড়, ঝুলন্ত সেতু শৈল প্রপাত সহ অসংখ্য সুন্দর সব দর্শনীয় স্থান।তাই দেশের অন্যতম অনন্য রুপবৈচিত্রে ঘেরা বান্দরবন হতে পারে যে কোন কারো অবসর যাপনের জন্য অন্যতম সুন্দর যায়গা। বিশেষ করে পাহাড় প্রেমীদের জন্য এর বিকল্প নেই।সর্বশেষ ভ্রমণের জন্য আমরা যে স্থান সম্পর্কে কথা বলবো সেটি আমাদের সকলের কাঙ্ক্ষিত ভ্রমন স্থান সুন্দরবন। সাগর-পাহাড়ের মতো শীতকালে বনভুমিও সৌন্দর্য্যে প্রেমীদেরকে আলাদা ভাবে আকর্ষন করে।ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যে জায়গা করে নেয়া ছয় হাজার বর্গ-কিলোমিটারের এই সুবিশাল ম্যানগ্রোভ বনে ৩৩০ প্রজাতির বড় ছোট নানা ধরনের গাছ রয়েছে। সেই সাথে দেখা মিলবে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিন,মায়া হরিণ, কুমির,বানরসহ বৈচিত্রময় নানা ধরনের প্রানীকুল।সুন্দরবনের ভেতর বেশ কিছু স্থান আছে যা পর্যটকদের বেশ আকর্ষন করে। এরমধ্যে কটকা, হিরন পয়েন্ট, কোকিলমণি, দুবলার চর, পুটনি দ্বীপসহ বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে। তাই এডভেন্সার পছন্দ করেন যারা তারা এই শীতে গিয়ে কাটিয়ে আসতে পারেন ব্যক্তিগত কিছু সময়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad