Ad

বিএমডব্লিউর নতুন গাড়ি; সুইচ চাপলেই বদলে যাবে রং!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

সুইচ চাপলেই বদলে যাবে গাড়ির রং। একই গাড়ি ব্যবহার করা যাবে ভিন্ন ভিন্ন কালারে।নিমেষেই গায়ের রং বদলাতে সক্ষম- এমন একটি EV Concept Car তৈরি করেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW।সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত, 'Consumer Electronic Show' তে 'I Vision Dee' নামের নতুন গাড়িটি উন্মোচন করা হয়।গিরগিটির মতই নিমেষে গায়ের রং বদলাতে গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 'ইলেকট্রনিক ইংক' বা ই-ইংক নামের বিশেষ এক প্রযুক্তি।যদিও রং পরিবর্তন করতে সক্ষম এমন গাড়ি তৈরির ধারণা নতুন নয়। এর আগের বছরও 'iX Flow' নামে এমন একটি Colour Changing Concept Car এনেছিলো BMW।তবে পূর্বের মডেলটির তুলনায় 'I Vision Dee' গাড়িতে ব্যবহৃত ই-ইংক প্রযুক্তির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।পূর্বের মডেলটি ছিলো ইলেক্ট্রনিক ইংক টেকনোলজি ব্যবহার করে তৈরি করা বিশ্বের প্রথম গাড়ি। যা শুধুমাত্র সাদা এবং কালো রংয়ে পরিবর্তন করা যেতো।তবে 'I Vision Dee' মডেলের গাড়িটি মোট ৩২ টি আলাদা আলাদা রংয়ে গায়ের রং পরিবর্তন করতে পারে।এবং এই ৩২ রংয়ের সমন্বয়ে অসংখ্য ভিন্ন ভিন্ন কম্বিনেশন ও ডিজাইন ধারণ করবে গাড়িটি। এমনকি গাড়ির চাকা গুলোও ভিন্ন ভিন্ন রংয়ে পরিবর্তিত হবে।এটি নিমেষেই সাদা থেকে কালো, কালো থেকে রঙিন কিংবা ডোরাকাটা স্ট্রাইপের যে কোনো প্যাটার্ন ধারন করতে পারে।ফলে গাড়ি কেনার ক্ষেত্রে পরিবারের একেকজনের একেক রংয়ের গাড়ি পছন্দ হওয়ার যে সমস্যা, সেটা আর থাকবে না।কারন যার যেই রং পছন্দ, সেই অনুযায়ী রং পরিবর্তন করেই গাড়ি ব্যবহার করতে পারবেন।নতুন মডেলের গাড়িটির পুরো বড়িতে লাগানো হয়েছে দুইশো চল্লিশটি আলাদা আলাদা Colour-Changing panel। যেগুলো রং পরিবর্তন হয় সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে।রং পরিবর্তনের এই সুবিধাকে কাজে লাগিয়ে, ব্যবহারকারী সূর্যের আলোকে রিফ্লেক্ট বা প্রতিহত করতে পারবে। যা গাড়ির টেম্পারেচার নিয়ন্ত্রণ করে ভিতরের পরিবেশ ঠান্ডা করতে সাহায্য করবে।ফিউচারিস্টিক এই গাড়িটির সামনের দিকে থাকা হেডলাইট এবং বাতাস প্রবেশ করার grille গুলোতেও রয়েছে ডিসপ্লে প্যানেল।যেগুলো বিভিন্ন আকৃতি, রং এবং মানুষের মূখের মত বিভিন্ন অঙ্গভঙ্গি করে ফেসিয়াল এক্সপ্রেশন তৈরি করতে পারে।শুধু তাই নয়, BMW'র মতে গাড়িটি মানুষের মতই বিভিন্ন অ্যাপ্রুভাল, খুশি হওয়ার মত মুড বা রিয়াকশন দেখাতে পারে।রং পরিবর্তনের পাশাপাশি 'I Vision Dee' গাড়িতে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স সমৃদ্ধ ভার্চুয়াল অ্যাসিসট্যান্স।যা মানুষের কন্ঠে চালকের সঙ্গে কথাবার্তা বলতে সক্ষম। এমনকি এটি গাড়িচালককে গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা এবং তথ্য দেয়া থেকে শুরু করে, নিউজ,ক্যালেন্ডারসহ অনেক কিছুই জানাতে সক্ষম।অত্যাধুনিক গাড়িটির Head-Up-Display ব্যবহারকারীকে পাঁচটি ভিন্ন ভিন্ন কনটেন্ট প্রদর্শন করতে সক্ষম।যার মধ্যে রয়েছে ড্রাইভিং সম্পর্কিত অ্যানালগ ইনফরমেশন, কমিউনিকেশন সিস্টেম, Augmented রিয়েলিটি প্রজেক্ট এবং VR।সম্পূর্ণ নতুন কনসেপ্টের এই গাড়িটি তৈরিতে নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে বিএমডব্লিউকে।ইতোমধ্যেই 'I Vision Dee' ঝড় তুলেছে প্রদর্শনীতে আসা দর্শনার্থী ও প্রযুক্তিপ্রেমীদের মাঝে। এর গিটগিটির মত রং পরিবর্তন করার সক্ষমতাই মুগ্ধ করছে দর্শনার্থীদের।তবে এখনই এটি কিনার সুযোগ থাকছে না। কারন আপাদত প্রোটোটাইপ হিসেবেই এটিকে প্রদর্শন করছে BMW।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad