Ad

টাকা বিক্রি হয় যে দেশে!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

পণ্যদ্রব্য বিনিময়ের একটি সার্বজনীন মাধ্যম টাকা। যেকোন জিনিসই টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্তু কেমন শোনাবে যদি টাকাকেই কিনে নিতে হয়? আফ্রিকার বহুল আলোচিত দেশ সোমালিয়া থেকে গৃহযুদ্ধের মাধ্যমে পৃথক হয়ে যাওয়া একটি দেশ সোমালিল্যান্ড, সেদেশেই দেখা যায় এমনই একটি হতবুদ্ধিকর ব্যাপার। সেখানে ফল কিংবা সবজির মতই কেজি দরে বিক্রি হয় হাজার হাজার টাকার নোট! শুধু তাই নয়, কোন রকম নিরাপত্তা ছাড়াই পণ্যদ্রব্যের মত টাকাও বান্ডিল করে সাজিয়ে রাখা হয় খোলা বাজারে। সোমালিল্যান্ডের মুদ্রার নাম সোমালিল্যান্ড সিলিং। আন্তর্জাতিক বাজারে এই মুদ্রার মান অত্যন্ত কম। ১ ডলারের বিনিময়ে ৮ থেকে ৯ হাজার সোমালিল্যান্ড সিলিং খরচ করতে হয়।আর কেও যদি ১০ ডলার ভাঙাতে চায় তাহলে বান্ডিল ধরে ধরে সিলিং বিনিময় করতে হয়।আন্তর্জাতিক বিনিময় ছাড়াও অভ্যন্তরীণ বেচাকেনার ক্ষেত্রেও- সামান্য কিছু কিনতে গেলে অনেক বেশী সোমালিল্যান্ড সিলিং খরচ করতে হয়।এদেশে কেউ একটি সিগারেট কিনতে চাইলে খরচ করতে হয় ৫০০ সিলিং! বাজারের ব্যাগ ভরে সবজি কিনতে চাইলে সাথে নিয়ে যেতে হয় এক ব্যাগ ভর্তি সিলিং!আর যদি কেউ মূল্যবান কোন গহনা কিনতে চায়, তাহলে যে পরিমাণ সোমালিল্যান্ড সিলিং প্রয়োজন হবে, তা হাতে কিংবা ব্যাগে নয়; বরং ঠেলাগাড়িতে করে নিয়ে যেতে হবে!এসব কারণেই সোমালিল্যান্ডের রাস্তাঘাটে প্রায়ই ঠেলাগাড়ি ভর্তি টাকা নিয়ে অধিবাসীদের যাতায়াত করতে দেখা যায়। আমরা ঠেলাগাড়িতে মালপত্র দেখতেই অভ্যস্ত, তাই এমন বিপরীত চিত্র নিঃসন্দেহে ভিনদেশীদের কাছে পরম বিস্ময়কর। এদেশে আমাদের মত ৫ টাকা বা ১০ টাকার মতো ক্ষুদ্র অংকের নোট নেই। রয়েছে ১০০, ৫০০, ১০০০ ও ৫০০০ টাকার নোট। তবে এতো এতো টাকার নোট বহন করা অসুবিধা বলে, দেশটিতে মোবাইল ব্যাংকিং প্রচলিত আছে। দোকানে গিয়ে অনেকেই টাকার নোটের পরিবর্তে এখন মোবাইলের মাধ্যমে লেনদেন করে থাকে।এই দেশের আরেকটি অদ্ভুত ব্যাপার হল, এরা বিদেশ থেকে সেই গাড়িগুলো আমদানি করে- যেগুলোর স্টিয়ারিং বামদিকে।কিন্তু দেশে নিয়ে এসে গাড়িগুলোকে কারখানায় পাঠিয়ে স্টিয়ারিং খুলে ডানদিকে লাগানো হয়, আর গাড়ি চালানো হয় রাস্তার ডানদিক দিয়েই।পরিবেশ পরিস্থিতির দিক দিয়ে সোমালিয়ার সম্পূর্ণ বিপরীত দেশ সোমালিল্যান্ড। সোমালিয়ায় যেমন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজ করে, সোমালিল্যান্ড সেইদিক দিয়ে একেবারেই শান্তিপূর্ণ একটি দেশ।সোমালিয়ার জলদস্যুরা পৃথিবী কুখ্যাত। কিন্তু পার্শ্ববর্তী এই সোমালিল্যান্ডে নেই কোন প্রকার হানাহানি কিংবা অভ্যন্তরীণ গোলযোগ। তারপরও একে দুর্ভাগাদের দেশ বলা হয়, কারণ আজ থেকে প্রায় ৩২ বছর আগে সোমালিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে তারা। তবুও এখনো দেশটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি। অথচ দেশটির রয়েছে নিজস্ব সরকার, সংবিধান, এমনকি পুলিশ ও সেনাবাহিনী! পৃথিবীর কোন দেশ থেকেই স্বীকৃতি না পাওয়া সোমালিল্যান্ড বর্তমানে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবেই অবস্থান করছে। দরিদ্র এই দেশে শিক্ষা গ্রহণকে খুব একটা গুরুত্ব দেয়া হয় না। আসলে এখানে চাকরি পাওয়া খুবই কঠিন। কারণ শিল্প কিংবা সেবা খাতে খুব একটা উন্নতি করতে পারে নি সোমালিল্যান্ড। তাই উচ্চশিক্ষিত হলেও সেই অনুযায়ী মিলবে না কোন চাকরি। মুসলিম প্রধান এই অঞ্চলের অধিবাসীরা ছোটখাটো কাজ করেই জীবিকা নির্বাহ করে।দেশটির কিছু অঞ্চল মরুভূমি হওয়ায় সেখানে প্রচুর উট বিচরণ করে বেড়ায়, আর এদেশ থেকে সৌদি আরবে উট রফতানিও করা হয়। বর্তমানে দেশটি পর্যটনের উপরও কিছুটা নির্ভর করছে। কারণ এখানে রয়েছে পৃথিবীর কিছু রহস্যময় গুহা আর জঙ্গল, যা দেখতে অনেক অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ ছুটে আসেন। সোমালিল্যান্ডের প্রধান খাবার উটের মাংস আর ভাত। উৎসবের সময় এশিয়ান দেশগুলোর মত সোমালিল্যান্ডের মেয়েরাও হাতে মেহেদির আলপনা তৈরি করে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad