Ad

রেকর্ড ভাঙা উড্ডয়ন করলো বিশ্বের সবচেয়ে বড় বিমান।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
বিশ্বের-সবচেয়ে-বড়-প্লেনের
Durbin News

দীর্ঘ ছয় ঘন্টা আকাশে উড়ে নতুন রেকর্ড গড়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমান ‘স্ট্রাটোলঞ্চ রক’। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমির ওপর বিমানটি পরিক্ষা মূলক ভাবে উড়ানো হয়েছে। ডানার দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমান এটি। প্রথম দেখায় একে মনে হবে দুটি বিমান যেন একসঙ্গে জুড়ে আছে। এর ডানা একশ ১৭ মিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ একটি ফুটবল মাঠের চেয়েও বেশি লম্বা এই বিমানের ডানা। বিমানটি যদি একটি ফুটবল মাঠের সেন্টার বরাবর বসানো হয়, তাহলে এর পাখা দুই পাশের দুই গোলপোস্টকে ১৫ ফুট করে ছাড়িয়ে যাবে। বিশাল আকৃতির হওয়ার কারণে এর নির্মাণকাজ চলার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হয়েছিল।এই বিমানের আছে দুইটি ককপিট। আছে ছয়টি টার্বোফ্যান ইঞ্জিন, ২৮টি চাকা। বিমানের মূল অংশ দেখতে অনেকটা মিসাইলের মতো। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের পরিবর্তে কার্বন ফাইবার। এবার পরীক্ষা মূলক উড্ডয়নের সময় সর্বোচ্চ ২২ হাজার ৫০০ ফুট উচ্চতায় উড়েছে এটি। যদিও নির্মাতা প্রতিষ্ঠান স্ট্র্যাটোলঞ্চের দাবি, ৩৫ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে চলার সক্ষমা আছে এই বিমানের। এতে ব্যবহার করা হয়েছে ছয়টি ‘বোয়িং ৭৪৭’ প্লেনের ইঞ্জিন। নকশা হয়েছে হাইপারসনিক যান বহন ও উৎক্ষেপণের মতো বিষয়গুলো মাথায় রেখে। দুইশ ২০ টন পর্যন্ত পে-লোড বহন করতে পারে এই বিমান। তবে এ বিমানটি তৈরির খরচ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।অভিনব এই বিমান এর কাজ হল, জ্বালানি খরচ কমানো। এটি মূলত তৈরি করা হয়েছে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য। মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর লঞ্চ প্যাড হিসেবে কাজ করবে এটি। এর পেটের কাছাকাছি আছে রকেট লাগানোর জায়গা।এখন স্যাটেলাইট বসানো হয় রকেট দিয়ে উৎক্ষেপণের মাধ্যমে। কিন্তু স্ট্রাটোলঞ্চের পরিকল্পনা হচ্ছে, এই বিশাল বিমানে করে স্যাটেলাইটকে প্রায় দশ কিলোমিটার উঁচুতে তুলে তারপর পৃথিবীর কক্ষপথে ছেড়ে দেয়া। এর ফলে স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ অনেকটা কমে আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ছোট আকারের কৃত্রিম উপগ্রহ মহাকাশে স্থাপনের খরচ কমে আসবে। মহাকাশ অভিযানে গ্রাহকদের কম দামে বেশি সুযোগ দিতেই এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। সামরিক প্রয়োজনে কম খরচে মহাকাশে কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিবে স্ট্র্যাটোলঞ্চ। তবে সাধারণ যাত্রী বহনের কাজে এটি ব্যবহৃত হবে না। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত পল অ্যালানের কোম্পানি সর্ব প্রথম বিশাল আকৃতির এই বিমানটি তৈরি করেছে। ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে মোজাবে এয়ার অ্যান্ড স্পেস পোর্ট থেকে প্রথমবারের জন্য পরীক্ষামূলকভাবে ওড়ানো হয় বিমানটি। সেসময় দুই ঘন্টার ফ্লাইট শেষে আবার বিমান ঘাঁটিতে ফিরে আসে এটি। এবার নবম বারের মতো পরিক্ষা মূলক ভাবে আকাশে উড়েছে এই বিমান। এতে করে নতুন রেকর্ড তৈরি করেছে এটি। এমনটাই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান স্ট্রাটোলঞ্চ কোম্পানি।স্ট্রাটোলঞ্চ তাদের এই বিমানটিকে বিশ্বের সবচেয়ে বড় বলে দাবি করছে ডানার বিস্তার হিসেব করে। কিন্তু বিমানের দৈর্ঘ্য প্রস্থের বিবেচনায় এর চেয়ে বড় অনেক বিমান রয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad