Ad

প্রাণীরা কিভাবে শীত মোকাবেলা করে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

তীব্র শীতের হাত থেকে বাঁচতে মানুষ পশমের কাপড় পরিধান করে, ঘরের পরিবেশ গরম করে রাখে, এমনকি গরম পানিও খেয়ে থাকে।কিন্তু প্রশ্ন জাগতে পারে, শীতের সময় প্রাকৃতিক পরিবেশে থাকা অন্যান্য প্রাণীরা কিভাবে শীত নিবারণ করে, কিংবা সেই প্রতিকূল পরিবেশের সাথে কিভাবে মোকাবেলা করে থাকে। প্রাণীরা শীতের হাত থেকে বাঁচতে বিশেষ কিছু কৌশল অবলম্বন করে। শীতল রক্ত বিশিষ্ট মাছের সার্বজনীন বাসস্থান জলাশয়, হোক তা সাগর, নদী কিংবা পুকুর।শীতকালে জলে থাকা মাছেরাও শীত অনুভব করে। কিন্তু তারপরও সাইবেরিয়া অঞ্চলের তীব্র শীতেও মাছেদের বেঁচে থাকতে দেখা যায়।এই রহস্যের উত্তর রয়েছে মাছের বিশেষ ধরণের অভিযোজন ক্ষমতার মধ্যে। কিছু মাছের রক্তে এক প্রকার এন্টি ফ্রিজিং এনজাইম থাকে, যা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাতেও মাছের রক্তকে জমতে দেয় না।শীতের সময় মাছ দেহের বিপাক ক্রিয়া কমিয়ে দেয়, ফলে খাদ্যের প্রয়োজনও কম হয়। তাছাড়া কোন অঞ্চলের জলাশয়ের উপরিভাগের পানি বরফে পরিণত হলেও নিচে সমুদ্র স্রোতের কারণে পানি জমে না, মাছ তখন অপেক্ষাকৃত গভীর অঞ্চলে চলে যায়।কিছু পরিবেশিক কারণেও মাছ শীতল পরিবেশে টিকে থাকতে পারে। লবণাক্ত পানি সহজে জমাট বেঁধে বরফে পরিণত হয় না, তাই সামুদ্রিক মাছ বেঁচে থাকতে পারে। আবার কিছু কিছু মাছ বিশেষ কৌশল অবলম্বন করেও নিজেদের শীত থেকে রক্ষা করে। যেমন পোনা মাছ ব্যাঙের মতই শীত নিদ্রায় চলে যায়। পুকুরের মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যায়, এবং মাটিকে চাদরের মত ব্যবহার করে নিজেদের ঢেকে রেখে পুরো শীতকালটাই ঘুমিয়ে কাটিয়ে দেয়। জলজ স্তন্যপায়ী প্রাণী তিমি- শীতের সময় ঠাণ্ডা পানির অঞ্চল থেকে অপেক্ষাকৃত উষ্ণ পানির অঞ্চলের দিকে চলে যায়।সাইবেরিয়া অঞ্চলের পাখিরা অতিরিক্ত শীতের সময় এশিয়ার দেশগুলোতে অভিগমন করে। আবার কানাডা থেকে পাখিরা চলে যায় মেক্সিকো আর আমেরিকার উষ্ণ অঞ্চলগুলোতে। মোনার্ক বাটারফ্লাই নামের প্রজাপতিরাও শীতের সময় পাখিদের দেখাদেখি পরিযায়ী জীবন বেছে নেয়।কিছু কিছু প্রাণী আবার দেহের বিচিত্র বৈশিষ্ট্যের জন্য শীতের মধ্যেও টিকে থাকতে পারে। যেমনঃ সাদা লেজ বিশিষ্ট হরিণদের শীতের সময় দেহের লোমগুলো অনেক লম্বা ও ঘন হয়ে যায়।এতে দেহের ভেতরের তাপ বাইরে যেতে পারে না, আবার বাইরে থেকেও ঠাণ্ডা ঢুকতে পারে না বলে উষ্ণ থাকে। নিজের পশমই তাদের শীত বস্ত্রের মত করে আবৃত রাখে।শীতের সময় বুনো হাঁসদের পায়ের নখের শেষপ্রান্তে একধরনের লোম গজায়, যা তাদের জন্য জুতোর মত কাজ করে।এর ফলে শীতপ্রধান দেশে তুষারের উপর দিয়ে তারা হেঁটে হেঁটে খাবার সংগ্রহ করতে পারে। এমনকি লোম এতো পুরু হয় যে, ভারি তুষারপাতের সময়ও বুনো হাঁসরা উড়ে যেতে পারে। ইঁদুর প্রচণ্ড শীতের মধ্যেও বেঁচে থাকতে পারে। কারণ তারা বরফের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে সেখানেই বসবাস করে।তাছাড়া, ইঁদুর, কাঠবিড়ালি ও র‌্যাকুন জাতীয় প্রাণীরা আগে ভাগেই বেশী করে খাবার মজুত করে রাখে, যাতে শীতকালে গর্তে ঢুকে বসে বসে খেতে পারে, বাইরে আসতে না হয়। ব্যাঙ, সাপ আর বাদুড় শীত নিদ্রায় থাকাকালীন কিছুই খায় না। দেহের সঞ্চিত চর্বি থেকেই পুষ্টি পায়। ফলে এসময় তাদের বাইরে আসারও প্রয়োজন হয় না। এরমাইন প্রজাতির বেজিদের গায়ের রঙ শীতকালে সাদা হয়ে যায়। এর ফলে তাদের ঠাণ্ডা কম লাগে, কারণ সাদা রঙ তাপ প্রতিফলন করে, শোষণ করে না।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad