Ad

শান্তি ও নিরাপত্তার দেশ নিউজিল্যান্ড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
newzealand-3-inner20190322175509
Durbin News

নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা ওশেনিয়া মহাদেশের একটি শান্তিপূর্ণ দ্বীপ দেশ নিউজিল্যান্ড। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বসবাসযোগ্য স্থানগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম।এদেশে যেমন দেখা যায় নির্মল আকাশ, তেমনি রয়েছে স্বচ্ছ এবং নীল সাগরের জল। তাই নিউজিল্যান্ডকে বলা হয় সাদা মেঘ আর সাগর কন্যার দেশ। নিসর্গের মতই স্নিগ্ধ ও নম্র দেশটির অধিবাসীরাও। নিউজিল্যান্ডের মেয়েরা পৃথিবীর সুন্দরতম মেয়েদের মধ্যে অন্যতম। তারা দৃষ্টিনন্দন পোশাক পরে এবং মেকাপ করে চলাফেরা করতে পছন্দ করে। সৌন্দর্য রক্ষার ব্যাপারে তারা অত্যন্ত সচেতন। নারীদের জন্য নিউজিল্যান্ডকে সবচেয়ে নিরাপদ দেশ মনে করা হয়। নারীরা এখানে নিরাপদে একা একা ভ্রমণ করতে পারে। এমনকি মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকলেও কেউ তাদের বিরক্ত করে না। এদেশে নারী ও পুরুষকে সমান চোখে দেখা হয়। পৃথিবীর অনেক স্থানেই নারী ও পুরুষের বেতনের স্কেলে বৈষম্য দেখা যায়।কিন্তু নিউজিল্যান্ড এই দিক দিয়ে প্রায় মুক্ত। একারণেই এদেশের নারীরা অপেক্ষাকৃত সুখী।সাধারণত একটি দেশের জাতীয় সংগীত একটিই হয়। কিন্তু নিউজিল্যান্ড সেই দেশ যার দুটি জাতীয় সংগীত রয়েছে। দেশটির মানুষ যেমন স্বাস্থ্য সচেতন, তেমনই সুঠাম স্বাস্থ্যের অধিকারী। কারণ অধিকাংশ মানুষই নিজেদের ফার্মে উৎপাদিত শাকসবজি, ফলমূল এবং দুগ্ধজাত পণ্য খেয়ে থাকে।তাছাড়া শরীরকে ফিট রাখতে এখানকার ৮৪ শতাংশ মানুষই- হয় মর্নিং ওয়াক না হয় ইভিনিং ওয়াক করে থাকে। জীবনযাত্রার মানের দিক দিয়ে শীর্ষ স্থানীয় দেশগুলোর তালিকায় রয়েছে নিউজিল্যান্ড। দেশটির মানুষ দায়িত্বশীল এবং অতিথিপরায়ণ।এদেশের একটি নিয়ম হল, এখানে ১৪ বছরের কম বয়সী ছেলেমেয়েদের বাড়িতে একা রেখে বাবা মা বাইরে যেতে পারে না। এদেশে প্রতি কাজের জন্যই একটি বয়স নির্ধারণ করা আছে। যেমন গাড়ি চালাতে চাইলে বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে।আর অ্যালকোহল পানের জন্য ১৮ বছর পূর্ণ হতে হবে। তবে ব্যক্তি স্বাধীনতার এই দেশে ১৬ বছর বয়স হলেই শারীরিক সম্পর্ক স্থাপনের বৈধতা দেয়া হয়। নিউজিল্যান্ডই পৃথিবীর প্রথম দেশ, যারা নারীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছিল। অর্থনৈতিক স্বাধীনতার দিক দিয়ে পৃথিবীতে দেশটি ৩য় অবস্থানে আছে।যেকোন নতুন কাজ অবিশ্বাস্য দ্রুতগতিতে সম্পন্ন করার ক্ষেত্রে নিউজিল্যান্ডের মানুষের বিশেষ দক্ষতা রয়েছে। বলা হয়, এদেশে নতুন কোন ব্যবসা শুরু হতে সময় লাগে মাত্র ১ দিন! এরা ব্যবসার সুবিধার্থে যেকোন পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে। এতে কোন সরকারি বাধা নেই। এমনকি জন্মনিয়ন্ত্রণ ওষুধের বিজ্ঞাপনও উন্মুক্তভাবেই দেয়া হয়। এছাড়াও বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবেও সুখ্যাতি রয়েছে নিউজিল্যান্ডের। এখানে ঘুষ প্রদান ও গ্রহণ একটি ঘৃণ্য কাজ হিসেবে বিবেচিত। নিউজিল্যান্ডের মানুষকে টাকা পয়সা খুব একটা বের করতে দেখা যায় না, কারণ এখানে কাগজী মুদ্রার চাইতে ক্রেডিট এবং ডেবিট কার্ড বেশী ব্যবহার করা হয়। সাধারণত এদেশের কোথাও সাপ দেখা যায় না। কিন্তু যদি কখনো কেউ সাপ দেখে থাকে, তাহলে সাথে সাথে পুলিশকে ফোন করার রীতি প্রচলিত রয়েছে। এদেশেই সবেচেয়ে বেশী পরিমাণ হেলিকপ্টার রয়েছে। একসময় দেশটির সরকার জঙ্গলে হরিণের সংখ্যা গোনার জন্যও হেলিকপ্টার ব্যবহার করত! নিউজিল্যান্ড এমন এক দেশ, যেখানে ইংরেজির সাথে সাথে ইশারা ভাষাকেও রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়া হয়েছে।মাওরি এই দেশের আদিম অধিবাসী। দেশটির কিছু অংশে এখনও মাওরি সংস্কৃতি দেখা যায়। কিউই পাখি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। উড়তে না পারা এই পাখিটি কেবল এদেশেই পাওয়া যায়। নিউজিল্যান্ডের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জাতের সাদা ভেড়া চরে বেড়ায়, যারা পশমের জন্য বিশ্ববিখ্যাত। ভেড়ার পশম থেকে উল উৎপাদনে দেশটি বিশ্বে ২য় স্থান অধিকার করেছে। পাহাড়ি এলাকায় রয়েছে ভেড়ার ফার্ম হাউজ। ডেইরি শিল্পে প্রসিদ্ধ এই দেশের মোট অধিবাসীর তুলনায় ভেড়া আর গরুর সংখ্যা বেশী। প্রতি একজন মানুষের বিপরীতে ভেড়ার সংখ্যা ৯ টি।এই ভেড়াগুলো থেকে নিউজিল্যান্ডে উৎকৃষ্টমানের মাংস, মাখন, পনিরসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদিত হয়। এদেশের ব্লু লেককে পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলাশয় হিসেবে ধরা হয়। বেটাবা নামের পাখনাবিহীন এক জাতীয় পোকা শুধু মাত্র নিউজিল্যান্ডেই পাওয়া যায়।বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, এই পোকাটি ১৯ কোটি বছর পৃথিবীতে টিকে আছে কোন রকম দৈহিক বিবর্তন ছাড়াই!এদেশে এমন একটি প্রজাতির ইল মাছ রয়েছে, যারা ৮০ বছর পর্যন্ত বাঁচতে পারে- আর জীবনের একদম শেষভাগে এসে মাত্র একবারই প্রজনন করে থাকে! পেঙ্গুইনের দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ড পর্যটনের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।তবে নিউজিল্যান্ডের মানুষ তাদের দেশের বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করে। প্রতি বছরই তারা নতুন নতুন দেশ ভ্রমণে বের হয়।স্বাধীন দেশ হলেও, ব্রিটেনের রাজা এখনও নিউজিল্যান্ডের প্রশাসনিক প্রধান। নিউজিল্যান্ড ধর্ম বৈচিত্র্যের দেশ।এখানকার অর্ধেক মানুষই কোন ধর্মে বিশ্বাস করে না। আর বাকি অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ স্থানীয় ধর্মের অনুসারী রয়েছে। দেশটির শতভাগ মানুষ শিক্ষিত, কারণ এখানে ৬ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। এভারেস্ট পর্বতে পা রাখা প্রথম ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন স্যার এডমণ্ড হিলারি, যিনি ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad