Ad

ভূতুড়ে বিমান ফ্লাইট ৪০১, যে রহস্যের সমাধান গত ৫০ বছরেও

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

১৯৭৩ সালের ঘটনা। ইস্টার্ন এয়ারলাইন্সের তৎকালিন ভাইস প্রেসিডেন্ট যাত্রা করেছেন ফ্লাইট ৩১৮ তে চড়ে। বিমান আকাশে থাকা অবস্থায় তার পাশের সিটে বসেছিলেন বিমানের ক্যাপ্টেন। কিছুক্ষন গল্প গুজব ও করেছিলেন তারা। এরপর হঠাৎই ভাইস প্রেসিডেন্টের খেয়াল হয় যে, ক্যাপ্টেন যদি তার সাথেই বসে থাকেন তাহলে বিমান চালাচ্ছে কে? একথা ভেবে তিনি উঠে ব্যবস্থা নিতে যাবেন, তখনই সবচেয়ে বড় চমকের মুখোমুখি হন ভাইস প্রেসিডেন্ট। তিনি পাশের লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখেন, ওই লোকটি সেদিনের বিমানের ক্যাপ্টেন নয়। বরং 'ফ্লাইট ৪০১' এর ক্যাপ্টেন রবার্ট অ্যালবিন লফট। বিষয়টি বুঝতে পেরে ভয়ে বিস্ময়ে অভিভূত হয়ে যান ভাইস প্রেসিডেন্ট। কারণ সেদিন থেকে আরো এক বছর আগেই দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে ফ্লাইট ৪০১। বিমানের যাত্রীদের সাথে মারা গেছেন ফ্লাইট ৪০১ এর ক্যাপ্টেন রবার্ট অ্যালবিন লফট। তাহলে এক বছর পর অন্য এক ফ্লাইটে তিনি আসলেন কিভাবে? ভূতুড়ে এই রহস্যের সূত্রপাত আরো এক বছর আগে। ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর ১৬৩ জন যাত্রী নিয়ে নিউ ইয়র্ক থেকে যাত্রা করে ইস্টার্ন এয়ারলাইন্স এর ফ্লাইট-৪০১। বিমান পরিচালনার দায়িত্বে থাকা সবাই বেশ অভিজ্ঞ ছিলেন। ক্যাপ্টেন লফটের বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল ২৯ হাজার ঘন্টা থেকেও বেশি। রাত ১১ টা ৩২ দিকে বিমান মায়ামি এয়ারপোর্টে অবতরণের কাছাকাছি পৌছে যায়। কিন্তু বিপত্তিটা বাধে শেষ মুহুর্তে। অবতরণের জন্য ল্যান্ডিং গিয়ার নামাতে গিয়ে ক্যাপ্টেন লক্ষ করেন, নোজ গিয়ারের সাথে যুক্ত ইন্ডিকেটরের আলো জ্বলছে না। বিমান ল্যান্ডিং বা টেক অফের সময় এই আলো জলে উঠে। এর মাধ্যমে ক্যাপ্টেন বুঝতে পারেন, ল্যান্ডিং গিয়ার খুলেছে কিনা। ফ্লাইট ৪০১ এর ল্যান্ডিং গিয়ার না খোলায় পাইলটরা বুঝতে পারেন বিপদ আসতে যাচ্ছে। তাই বিমানটিকে ২ হাজার ফুট উচ্চতায় রেখে ফ্লাইট ইঞ্জিনিয়ার কে ডেকে আনেন তারা। ইঞ্জিনিয়ার বিমানের সবকিছু ভালোভাবে পরীক্ষা করেন। কিন্তু সবকিছু ঠিক থাকলেও ল্যান্ডিং গিয়ারের আলো কোনভাবেই জলছিল না। ইঞ্জিনিয়ার নিচে গিয়েও চেষ্টা করে দেখেন। কিন্তু কোন ভাবেই নোজ ল্যান্ডিং গিয়ারের খুলতে পারলেন না। এরকম অবস্থায় বিমান অবতরণ করানো কোনভাবেই সম্ভব নয়। তাই পাইলটরা সিদ্ধান্ত নিলেন, বিমানটি আকাশেই হোল্ডিং পজিশনে রাখবেন। কিন্তু পাইলটদের অজান্তে বিমানটি নিজে নিজেই নিচের দিকে নামতে লাগলো। বিষয়টি পাইলটরা টেরও পেলেন না। এক সময় বিমান মাত্র ৯০০ ফুট উচ্চতায় নেমে আসে। তখন বিমানটিকে ১৮০ ডিগ্রি ঘুরাচ্ছিলেন ক্যাপ্টেন লফট। এ সময় তাকে বিমানের উচ্চতা কমে যাওয়ার কথা জানান সহকারি পাইলট। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। পাইলট লফট ঘুরিয়ে ফেলেছেন বিমান। ফলে যা হবার তাই হয়। পাশের জলাভূমিতে আছড়ে পড়ে ফ্লাইট ৪০১। ঘটনাস্থলেই প্রাণ হারাণ বিমানের পাইলট সহ ৯৬ জন যাত্রী। তবে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার পর এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছিলো। সেখান থেকে কিছু কিছু যন্ত্রাংশ পরবর্তীতে মেরামত করে ফ্লাইট ৩১৮ বিমানে লাগানো হয়।এরপর থেকেই শুরু হয় ভুতুড়ে ঘটনা। ফ্লাইট ৩১৮ এর কর্মীরা বিমানের মধ্যে মারা যাওয়া সেই ক্যাপ্টেন এবং পাইলটদের দেখতে পেতেন। এমনকি অনেক সময় বিপদের জন্য সতর্কও করতেন তারা। একবার মারা যাওয়া বিমানের ইঞ্জিনিয়ার লুইস এরকম সতর্ক করে বলেছিলেন, ফ্লাইট ৩১৮ তে আগুন লাগার সম্ভাবনা আছে। পরে যন্ত্রপাতি পরীক্ষা করে দেখা যায় সত্যিই এমন সম্ভাবনা ছিলো। এরকম ঘটনা শুধু একবারই নয়, বহুবার ঘটেছে। ধ্বংস হওয়া বিমানের ক্যাপ্টেন কিংবা পাইলট ফ্লাইট ৩১৮'র কর্মীদের সতর্ক করেছেন আগাম বিপদ বার্তা জানিয়ে। এমনকি তাদের কারণে অনেক বার বেঁচে গেছে ফ্লাইট ৩১৮।কিন্তু এরকম ঘটনা কিভাবে সম্ভব, তার কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। এসব কিছুকেই ভূতুড়ে বলে আখ্যায়িত করেছেন সবাই। ১৯৭৮ সালে এই ঘটনা নিয়ে সিনেমাও তৈরি করা হয়েছে। এরপর পেরিয়ে গেছে আরও কয়েক যুগ, কিন্তু ফ্লাইট ৪০১ রহস্যের কোন সমাধান আজও পাওয়া যায়নি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad