Ad

চীনের সবচেয়ে শীতল শহর, ডিম ভাঙ্গতেই বরফ হয়ে যায় যেখানে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

শীত কতোটা সাংঘাতিক রূপ দেখাতে পারে তা এবার টের পাচ্ছে চীন। দেশটির একটি শহরের ঠান্ডা তাপমাত্রা আগের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। শীতে অবস্থা এমন দাড়িয়েছে যে, ডিম ভাঙ্গার পর মুহুর্তেই ডিমও পরিনত হয়ে যাচ্ছে শীতল বরফে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শীতের জন্য বিখ্যাত ইউরোপ এবং এন্টার্কটিকা মহাদেশ। এশিয়ার অনেক দেশে তুষারপাত হলেও ইউরোপের সাথে তুলনা করতে রাজি হন না অনেকে। তবে চীনের এই শহর সকল ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। ভয়ংকর শীতের এই শহরটির নাম 'মোহে'। এটি চীনের একদম উত্তর প্রান্তে অবস্থিত। গত সপ্তাহে মোহে শহরের তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস 53 ডিগ্রি সেলসিয়াস। যা ইতিহাসের সর্বোচ্চ। এতো কম তাপমাত্রার কারনে পুরো শহরটিই বিশাল এক ডীপ ফ্রিজে পরিনত হয়েছে। সাধারণত ডীপ ফ্রিজের তাপমাত্রা হয়ে থাকে মাইনাস 18 ডিগ্রি সেলসিয়াস। এই হিসাবে চীনের মোহে শহরের তাপমাত্রা- ডীপ ফ্রিজ থেকেও তিনগুণ বেশি ঠান্ডা। বিশ্বের সবচেয়ে বেশি ঠান্ডার জন্য রাশিয়ার বিভিন্ন জায়গা পরিচিত। চীনের এই শহরটিও রাশিয়ার সীমান্তে অবস্থিত। মোহে নামের এই শহরকে শীতের জন্য ডাকা হয় চীনের উত্তর মেরু নামে। প্রতিবছরই ভয়ংকর ঠান্ডার শিকার হয় এখানের অধিবাসীরা। তবে এবার সকল রেকর্ড ভেঙ্গে গেছে। এর আগে সর্বোচ্চ মাইনাস 52.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা গিয়েছিলো এখানে, সেটি আরো পঞ্চাশ বছর আগে কথা। চীনের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মোহে শহর অত্যধিক ঠান্ডার জন্য পরিচিত। বছরের ১২ মাসের মধ্যে ৮ মাসই ভয়ঙ্কর শীতল তাপমাত্রা বিরাজ করা এখানে। এ কারণে চীনের সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত এই মোহে শহর। বরফ জমা শীতের কারণে চীনের এই শহর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এখানে রয়েছে তুষার পার্ক, স্কি ডাইভিং সহ বিভিন্ন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সুযোগ সুবিধা। এছাড়া প্রতিবছর শীতকালীন ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে। সবমিলিয়ে রোমাঞ্চ প্রিয় মানুষের কাছে মোহে শহর খুবই আকর্ষণীয়। শীতকালে এখানে পাড়ি জমান হাজার হাজার পর্যটক। সাধারণত শীতল থাকলেও এতো বেশি ঠান্ডা খুব কমই দেখা যায়। বছরের এই সময়টা তে এখানে গড় তাপমাত্রা থাকে মাইনাস ফিফটিন ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবার গড় তাপমাত্রার চেয়েও তিনগুণ কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত সপ্তাহেই এজন্য সতর্ক করেছিল স্থানীয় আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছিল, মোহে শহরের তাপমাত্রা মারাত্মকভাবে নেমে যেতে পারে। এই সতর্কবাণী বাস্তবায়ন হয় গত শুক্রবার, সেদিন থেকে টানা তিন দিন শহরটির তাপমাত্রা ছিল মাইনাস ফিফটি ডিগ্রি থেকেও কম। এমন ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম। এর ফলে মারাত্মক অসুবিধায় পড়েছেন শহরটির অধিবাসীরা। ঘরের বাইরে বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই শরীর অসাড় হয়ে যাচ্ছে। ঘন কুয়াশা এবং তুষারপাতের অস্পষ্ট হয়ে আছে সবকিছু। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ১০০ মিটার দূরে থাকা কাউকেও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না। এর মধ্যে অভিনব এক কাণ্ড করেছেন দেশটির একজন সাংবাদিক। যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ক্যামেরার সামনে একটি ডিম ভাঙ্গেন সেই সাংবাদিক, এরপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ডিমটি জমে বরফ হয়ে যায়। এদিকে ভয়ঙ্কর ঠান্ডা তাপমাত্রাতেও নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে শহর কর্তৃপক্ষ। তীব্র ঠান্ডা আবহাওয়াতেও বাইরে কাজ করছেন শহরটির পুলিশ, সেনা এবং অন্যান্য বাহিনীর সদস্যরা। এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম।প্রিয় দর্শক, চীনের এই শহরটির তাপমাত্রা ছিলো ডিপ ফ্রিজ থেকেও তিনগুন ঠান্ডা। চীনের মতো কখনো বাংলাদেশে এমন শীত পড়লে অবস্থা কেমন দাঁড়াতো বলে মনে করেন? জানাতে পারেন কমেন্ট বক্সে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad