Ad

দু'শ বছরে বাংলাদেশের যে গ্রামে পুলিশ প্রবেশ করে নি..

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
6b468a27072c67642a987c9163ef42643e87873a7d475a4c
Durbin News

বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত গ্রাম নাটোরের হুলহুলিয়া। যা ইতোমধ্যে আদর্শ গ্রামের তকমা অর্জন করেছে। প্রায় ২০০ বছর ধরে গ্রামটিতে প্রবেশ করেনি কোনো পুলিশ। এমনকি কোনো মামলার রেকর্ডও নেই এখানে।জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার এবং সিংড়া থানা সদর থেকে ১২ কিলোমিটার দূরে, ছায়াঢাকা ও শান্ত এক গ্রাম হুলহুলিয়া। প্রবেশ ফটকেই বড় বড় অক্ষরে লিখা থাকে 'আদর্শ গ্রাম হুলহুলিয়া'.২ বর্গ কিলোমিটার আয়তনের গ্রামটিতে বসবাস করে প্রায় ৬ হাজার মানুষ। চলন বিলবেষ্টিত এ গ্রাম ১৩টি পাড়া নিয়ে গঠিত।প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি, তাদের রয়েছে নিজস্ব গঠনতন্ত্র। ১৫ পৃষ্ঠার এই গঠনতন্ত্র দ্বারা, একটি পরিবারে আবদ্ধ হয়েছেন এখানকার বাসিন্দারা। তাদের মধ্য নেই কোনো নিরক্ষরতার ছাপ, নেই যৌতুক কিংবা বাল্যবিবাহের প্রচলন। এখানকার ছয় হাজার বাসিন্দার মধ্যে, অধিকাংশই উচ্চ শিক্ষায় শিক্ষিত। বেশিরভাগই কর্মরত আছে, দেশে-বিদেশে বিভিন্ন সংস্থার উচ্চ পদে। যারা গ্রামে বসবাসরত ও কর্মক্ষম, তাদের কাজের ব্যবস্থা রয়েছে এখানে। হুলহুলিয়ার অত্যাবশক কিছু নিয়মের মধ্যে একটি হলো, এস এস সি পর্যন্ত লেখাপড়া সকলের জন্য বাধ্যতামূলক। এর আগে মেয়েদের বিবাহ দিতে পারবে না পিতা মাতা।দরিদ্র্যদের লেখাপড়ার জন্য রয়েছে তহবিল। ফলে বাংলাদেশের শতভাগ শিক্ষিত গ্রামের খেতাব অর্জন করেছে এটি।গ্রামের বাসিন্দারা মনে করেন, উচ্চশিক্ষার জন্যই এখানকার মানুষেরা সচেতন। ফলস্বরূপ বড় কোনো দুর্ঘটনা ঘটে না। ছোট কোনো অপরাধ ঘটলেও, গ্রামবাসীরা সেটির সমাধান করে নেন দ্রুত। যদি নিজেদের মধ্যে সমাধান না হয়, তাহলে তারা মুখাপেক্ষী হোন সামাজিক উন্নয়ন পরিষদের। এটিই গ্রামবাসীর বিচারের সর্বোচ্চ স্থান৷ ২৩ সদস্যের সামাজিক উন্নয়ন পরিষদে একজন চেয়ারম্যান, একজন ভাইস-চেয়ারম্যান ও ২১ জন নির্বাহী সদস্য থাকেন। এ ছাড়া কমিটির বাইরে পাঁচজন উপদেষ্টাও থাকেন। দুই বছর পরপর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটে পরিষদ নির্বাচিত হয়। গ্রামের পুরুষ ভোটারদের ভোটে এ পরিষদ গঠিত হয়। এটি গ্রামের আর্থসামাজিক উন্নয়ন ও বিচারব্যবস্থা পরিচালনা করে।হুলহুলিয়ার গঠনতন্ত্র অনুযায়ী, পাড়ার সদস্যরা কোনো বিচারকার্য সমাধান করতে না পারলে, তারা আবেদন করবেন সামাজিক উন্নয়ন পরিষদে। সেখানেও সমাধান না হলে, ৩০ দিনের মাঝে আশ্রয় নিতে হবে দেশের প্রচলিত আইনের। তবে এখনো থানা পর্যন্ত যাওয়ায় প্রয়োজন হয়নি এ গ্রামের কোনো সদস্যের। উন্নত এই গ্রামে রয়েছে একটি মসজিদ, মন্দির, কওমি মাদরাসা, ডাকঘর, উপস্বাস্থ্য কেন্দ্র, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয় ও আইসিটি ট্রেনিং সেন্টার।আইসিটি ট্রেনিং সেন্টারের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীকে অনলাইনে আয়ের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করা হয়েছে। ফলে এখানে বেকাত্বের সমস্যা নেই বললেই চলে। হুলহুলিয়ায় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে, ‘শিকড়’ ও ‘বটবৃক্ষ’ নামের দুটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রতিষ্ঠানের সদস্য সবাই চাকরিজীবী। তাদের অনুদানে গ্রামের অভাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেয়া, অসহায় মানুষকে সহায়তা ও বেকারদের কর্মসংস্থান করা হয়।এছাড়াও রয়েছে কমিউনিটি সেন্টার ও রেস্ট হাউজ। এ কমিউনিটি সেন্টার অন্য গ্রামের মানুষদের কাছে ভাড়া দোওয়া হলেও, স্থানীয়দের জন্য সম্পূর্ণ ফ্রী।সবরকমের অপরাধমুক্ত হুলহুলিয়া গ্রামের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ পরিচালনা, আশপাশের গ্রামবাসীদের আকৃষ্ট করে। এজন্যই অন্যগ্রাম থেকে মানুষ এখানে আসেন নীতিমালা নিতে। আর সে নীতিমালা নিয়ে গিয়ে সমাজ গঠনে প্রতিনিয়ত চেষ্টা করেন তারা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad