অন্যান্য


মদ বিক্রি আরও সহজ করেছে মুসলিম দেশ দুবাই


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ জানুয়ারি ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার

মদ বিক্রি আরও সহজ করেছে মুসলিম দেশ দুবাই

মধ্যপ্রাচ্যের দেশ গুলোর মধ্যে সবচেয়ে বেশি মদ বিক্রি হয় দুবাইয়ে। এখানকার আয়ের একটি বড় অংশ আসে মদ বিক্রি থেকে। 

এখন পর্যটকদের জন্য মদ কেনা আরও সহজ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহরটি। 

মদের ওপর বাতিল করা হয়েছে ৩০ শতাংশ ভ্যাট। এ ছাড়া, বাতিল করা হয়েছে ব্যক্তিগত বারের লাইসেন্স ফিও। 

মুসলিম দেশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া সত্যিই অকল্পনীয়। কিন্তু দুবাই প্রশাসন এ বিষয়টিকে বাস্তবে রূপ দিয়েছে।

দুবাইয়ে বুর্জ খলিফার পাশাপাশি রয়েছে বিলাসবহুল সাত তারকা হোটেল বুর্জ আল আরব। এছাড়াও  পারস্য উপসাগর তীরে অনেক রিসোর্ট রয়েছে। 

বিলাসবহুল এক একটি রিসোর্টের 
রাজকীয় অন্দরসজ্জা, ইন্টেরিয়র ডিজাইন সারাবিশ্বের পর্যটকদের কাছে টানে। 

দুবাই শহরটি উপসাগরীয়দের কাছে 'পার্টি ক্যাপিটাল' হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে প্রবাসীদের সংখ্যা স্থানীয় নাগরিকদের চেয়ে বেশি। 

বিনোদনের জন্য যাওয়া ধনী প্রবাসীরা, প্রচুর পরিমাণে মদ কিনে থাকেন। আগে মদ কেনা ও খাওয়ার জন্য হোটেল বা রেস্টুরেন্টে যেতে হতো তাদের। 

কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকে খুচরা দোকান থেকে মদ কেনার অনুমতি দিয়েছে দুবাই। এখন মদ পাওয়ার বিষয়টি খুবই সহজলভ্য হয়ে গেছে বিদেশীদের কাছে।

কিন্তু এর জন্য কিছু আনুষ্ঠানিকতা প্রয়োজন। পর্যটকরা সহজেই পেয়ে যাবেন লাইসেন্স। তবে এই লাইসেন্সের জন্য কোনও ফি দিতে হবে না তাদের। 

দুবাইয়ে মদ বিক্রির অনুমতি পাওয়া দোকান থেকেই এই লাইসেন্স নেয়া যাবে। এর জন্য আবেদন করতে হবে এবং এ সময় তাদের পাসপোর্ট দেখাতে হবে। 

এই লাইসেন্সের মেয়াদ থাকবে ৩০ দিন। তবে কেউ যদি দুবাইয়ে এর চেয়েও বেশি দিন থাকতে চান, সেক্ষেত্রে ওই ব্যক্তি লাইসেন্সের মেয়াদ বাড়াতে পারবে।  

লাইসেন্স পাওয়ার পর ,একটি ফরম পূরণ করতে হবে। তারা যে আরব আমিরাতের বাসিন্দা নন, এবং মদ কেনা ও পানের ক্ষেত্রে নিয়ম মেনে চলবেন, সেই মর্মে একটি অফিসিয়াল ছাড়পত্রে স্বাক্ষর করতে হবে। 

২১ বছরের বেশি যেকোনো অমুসলিম পর্যটকের ক্ষেত্রেই নতুন এই নিয়ম প্রযোজ্য হবে। 

এর আগে,, করোনার কারণে দুবাইয়ের অর্থনীতিতে মন্দা দেখা দিলে মদের হোম ডেলিভারির অনুমতি দিয়েছিল দুবাই প্রশাসন। তখন আয় বাড়ানোর একমাত্র ভরসা ছিল মদ। 

গ্রাহকদের বাড়িতে বিয়ার বা ওয়াইন পৌঁছে দেওয়ার জন্য অনুমতি দেয়া হয়েছিল দুটি কোম্পানিকে।

কোম্পানি দুটি হলো, দুবাই মেরিটাইম ও মার্কেন্টাইল ইন্টারন্যাশনাল এবং আফ্রিকান অ্যান্ড ইস্টার্ন। 

রমজান মাসেও দিনের বেলায় মদ বিক্রির অনুমতি দিয়েছিল দুবাই নগর কর্তৃপক্ষ।

তবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত ছিল না। পর্যটক ও  বিদেশি শ্রমিকরাই একমাত্র অনলাইনে মদ কেনার সুযোগ পেয়েছিলেন। 

বিদেশি পর্যটকদের ক্ষেত্রে পাসপোর্টই ছিল যথেষ্ট। তবে বিদেশি শ্রমিকদের সরকারি লাইসেন্স নিতে হতো। 

সর্বশেষ মদের ওপর করের হার কমানোর এই পদক্ষেপ শহরটিকে বিদেশিদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার একটি প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

প্রতিবেশী দেশগুলোর তুলনায় উদারনৈতিক জীবনধারা ও সহনশীলতার কারণে, ঐতিহাসিক ভাবে দুবাই বেশি পর্যটক এবং ধনী বিদেশিদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে বলে জানা যায়।







জনপ্রিয়


অন্যান্য থেকে আরও পড়ুন

আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশের বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত ‘IDRA Insurance Excellence Award 2025’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দারাজে শুরু হলো ২.২ গ্র্যান্ড রমজান বাজার

পবিত্র রমজানকে সামনে রেখে গ্রাহকদের সাশ্রয়ী ও ঝামেলাহীন কেনাকাটার অভিজ্ঞতা দিতে বাংলাদেশে শুরু হলো দারাজের বিশেষ ক্যাম্পেইন ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মাসব্যাপী আয়োজন, যেখানে নিত্যপ্রয়োজনীয় প

ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০২৪ এর বিশেষ আয়োজন রাঙ্গামাটিতে

০১লা ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

ইন্ট্রা ডিএস ফুটসালে টানা তৃতীয়বারে মতো চ্যাম্পিয়ন “ডিএস'২০ ব্যাচ”

এ নিয়ে তিনবারের আসরে টানা তিনবারেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তাহসিন সাদাতের দল।