Ad

একটি মুরগীর দাম ২ লক্ষ টাকা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (12)
Durbin News

২ লক্ষ টাকা একটি মুরগীর দাম! কী চোখ কপালে উঠে গেলো?অদ্ভুত এই মুরগীর নাম 'ডং তাও' বা ড্রাগন চিকেন। আবাস ভিয়েতনাম। হাতির মতো পা আর আকর্ষনীয় চেহারা এই মুরগীকে করেছে অন্য সব মুরগীর থেকে আলাদা। প্রতিটি মুরগির ওজন ৫-৮ কেজি, কোনো কোনোটি আবার ১০ কেজিও হয়ে থাকে। মোটা পায়ের এ মুরগির বাণিজ্যিক চাষ হয় দক্ষিণ এশীয় দেশটিতে। মুরগিটি দেখতে কোন সাধারণ মুরগির মতো নয়। এর সুস্বাদু মাংস আর চেহারা এই দুইয়ের আনকোরা মিশেলে যেকোন মুরগির চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম এই ড্রাগন চিকেন।তবে ব্রয়লার মুগীর মতো এই ড্রাগন মুরগী ৩/৪ মাসেই বিক্রির উপযোগী হয়ে যায় না, এক একটি ড্রাগন মুরগী পরিণত হতে পার হয়ে যায় কয়েক বছর!সময়ের সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে মুরগীর দাম! একেকটি পরিণত ড্রাগন মুরগী দুই হাজার ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয় যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ টাকার মতো। জাপানের ওয়েগু গরুর মতই এই মুরগীও সর্বত্র হয় না! ভিয়েতনামের হ্যানয়ের নির্দিষ্ট কিছু গ্রামেই ডং তাও মুরগির দেখা পাওয়া যায়। ঐতিহ্যগতভাবে এই বিশেষ মুরগির ফার্ম পরিচালনা করেন অধিকাংশ খামারি। বর্তমানে অধিকাংশই তাদের পৈতৃক সূত্রে পেয়েছেন এই ব্যবসা।কম সংখ্যক এসব মুরগির ভেতরে স্বকীয় বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় একমাত্র ভিয়েতনাম ছাড়া আর কোথাও এই মুরগি দেখা যেত না। তবে অনেক জায়গায়ই এর পরীক্ষামূলক উৎপাদন বিদ্যমান রয়েছে।ড্রাগন মুরগির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটির বিশালাকৃতির পা। পুরু লালচে আবরণে ঢাকা এই পা লম্বায় একটি ইটের সমান হয়ে থাকে। এছাড়া এটির থাবা মানুষের হাতের তালুর আকৃতির মতো হয়।মুরগিটির শুধু পায়ের ওজনই এক দেড় কেজি পর্যন্ত হয়, যা এর শরীরের মোট ওজনের এক-পঞ্চমাংশ। যারা এটি লালন পালন করেন তারা সবসময় এর পায়ের বিশেষ যত্ন নিয়ে থাকেন।ডং তাও মুরগিগুলো যে গ্রামে পাওয়া যায়, মুরগির নামেই সেটি এখন ডং তাও ভিলেজ হিসেবে পরিচিতি লাভ করেছে। অদ্ভুত রকম দেখতে এই মুরগির বেশিভাগ ফার্ম এই গ্রামেই অবস্থিত। তবে ড্রাগন মুরগির উৎপত্তিস্থল বা আদি নিবাস কোথায় তা স্পষ্ট করে বলতে পারেন না কেউ।প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে এই অঞ্চলে ড্রাগন মুরগি পাওয়া যায়। মোটা এবং শক্তিশালী পা থাকার কারণে ‘মোরগ লড়াই’ খেলাতেও ব্যবহার করা হয় এই বিশেষ মুরগিগুলোকে।এই মুরগিগুলোর বিশেষ ধরনের আরেকটি উপযোগিতা হলো এদের উপাদেয় মাংস। প্রাচীন যুগে এদেরকে মারামারির জন্য ব্যবহৃত হলেও বর্তমানে এই মুরগির মাংসের কদর বাড়ছে প্রতিনিয়ত।পুষ্টিকর এবং উপাদেয় হওয়ার কারণে ভিয়েতনামের বিশেষ উৎসবে যেমন নতুন বছর কিংবা কোনো অনুষ্ঠানে খাওয়া হয় এসব ড্রাগন মুরগি।ডং তাও মু্রগির মাংস অন্যান্য মুরগির মাংসের চেয়ে তুলনামূলক কালচে। এটা অনেকটা গরুর মাংসের মতন দেখতে। সাধারণত ভিয়েতনামের অন্য কোন ধরণের মুরগির মাংস দেখতে এমন হয়না।কিন্তু ঠিক কি কারণে আকাশচুম্বী মুরগির দাম? এই মুরগীর চাষীরা জানান, এসব মুরগির মূল বৈশিষ্ট্য থাকে এদের পায়ে এবং শরীরে। এছাড়া এসব মুরগির এমন কিছু যত্ন নেওয়া হয় যেটা অন্যান্য মুরগীর ক্ষেত্রে নিতে হয়না।ভারী ওজনের এসব মুরগীর নিয়মিত পা ধোয়া হয় এবং আলাদা ডায়েট দেওয়া হয়। এছাড়া দিনের নির্দিষ্ট সময়ে এদের গায়ে সূর্যের তাপ বা রোদ লাগাতে হয়।সেরা ড্রাগন মুরগি অর্থাৎ এ গ্রেডের মুরগির মাংসল লাল রঙের পা থাকে। পাগুলো অনেক বড় হয় এবং শারীরিকভাবেও এদের নিজস্ব একটি ভঙ্গিমা থাকে।কী খাবেন নাকি ডং তাও?

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad