Ad

দুবাইতে দামী গাড়ি রেখে পালিয়ে যান কেনো মালিকেরা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
09_5
Durbin News

ফেরারি, ল্যাম্বরগিনি, বেন্টলি, বিএমডাব্লিউ, রোলস রয়েসের মতো সব সুপারকার , পড়ে আছে মরুভূমিতে! নেই কোনো মালিক! একটি দুটি নয় এরকম হাজার হাজার দামী গাড়ি একদম অনাদরেই পড়ে আছে। এযেনো বিলাসবহুল গাড়ির স্বর্গ! বলছিলাম ধনীদের শহর দুবাইতে অবস্থিত, বিশ্বের সবচেয়ে বড় সুপারকার কবরস্থানের কথা। যেখানে পরিত্যক্ত অবস্থায় পাবেন নামীদামী ব্র্যান্ডের বিশ্বের সবচাইতে দামী এবং বিলাসবহুল গাড়ি গুলো।তবে, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও গাড়ি গুলো কিন্তু নষ্ট বা অকেজো নয়। বেশিরভাগ গাড়িই এখনো রাস্তায় গতির ঝড় তুলার মত যথেষ্ঠ ভালো অবস্থায় রয়েছে।তবুও, এসব স্বপ্নের গাড়িগুলোকে এভাবে ফেলে রাখা হয়েছে? মূলত, বিলাসবহুল এসব গাড়ি মালিকরা এগুলো ইচ্ছে করেই ফেলে যান। গাড়ি গুলোর মালিকদের বেশিরভাগই দুবাইয়ের ধনী শেখ এবং সেখানে কাজ করতে আসা বিভিন্ন দেশের ধনী প্রবাসীদের।উচ্চ-বেতনের কারনে প্রতিবছর দুবাইতে অনেক প্রবাসী কাজ করতে আসেন। যাদের অধিকাংশই ইউরোপিয়ান কিংবা আমেরিকান।ভালো কোনো চাকরী পেয়ে একবার ইনকাম করা শুরু করলেই, এরা বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন রকমের দামী জিনিসপত্র কিনতে শুরু করেন।বিলাসবহুল এসব গাড়ি গুলো লোন করেই কেনেন তারা। সহজে পাওয়া এসব লোন সুবিধাই এক সময় গলার কাটা হয়ে দাঁড়ায় তাদের জন্য।কারন, দুবাইতে বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি ছেড়ে দেয়ার হার অনেক বেশি হয়ে থাকে। যার ফলে অনেক প্রবাসীই আর্থিক সংকটে পড়ে লোনের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন।যার কারনে, তারা সেখান থেকে নিজ দেশে চলে যাওয়াকেই বেশি নিরাপদ মনে করেন। এভাবে পালিয়ে যাওয়ার একমাত্র কারন দুবাইয়ের শরিয়াহ আইন। দুবাইতে যখন কেউ ঋণ পরিশোধে ব্যর্থ হন, তখন সে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারে না। কর্তৃপক্ষ ঋণগ্রস্থ ব্যাক্তির গাড়ি বাজেয়াপ্ত করে এবং তাকে জেলে প্রেরণ করে। আটককৃত ব্যাক্তি ঋণ পরিশোধ করা ব্যাতীত জেল থেকে বের হতে পারেন না। আবার চাইলে এই গাড়ি বিক্রিও করতে পারবে না। কারন সেকেন্ডহ্যান্ড গাড়ি বিক্রি করতে হলেও নিয়ম অনুযায়ী মালিককে তার সকল বকেয়া ঋণ শোধ করে তারপর বিক্রি করতে হবে। যার কারনে অধিকাংশ প্রবাসীই গাড়ি ফেলে রেখে নিজ দেশে পালিয়ে যান।অন্যদিকে দুবাইয়ের বিত্তশালী শেখদের অর্থের পরিমান এতোই বেশি যে, নিজের বিলাসবহুল গাড়িটি একটু পুরোনো হলেই সেটা ফেলে দিয়ে নতুন ভার্সনটি কিনে নেন তারা।আর, পুরাতন গাড়িটিকে রাস্তার ধারে কিংবা মরুভূমির বুকে ফেলে যান। চাইলে সেটি কারো কাছে বিক্রি করে দিতে পারতেন। তবে এসব ধনীর দুলালরা এতোই অলস যে, সেই সময়টুকুও তাদের নেই।যার কারনে, দুবাইয়ের বিভিন্ন পার্কিং লট, রাস্তা কিংবা মরুভূমি থেকে প্রায় সময়ই পরিত্যক্ত গাড়ি উদ্ধার করা হয়।প্রতিবছর প্রায় ২ থেকে ৩ হাজারেরও বেশি গাড়ি এভাবে উদ্ধার করা হয়। যেগুলোর কোনো মালিক থাকে না।রাস্তা কিংবা অন্য কোনো জায়গা থেকে এরকম পরিত্যক্ত গাড়ি উদ্ধার করার পর, কর্তৃপক্ষ গাড়ির মালিককে ১৫ দিনের নোটিশ পাঠান।এর মধ্যে মালিক যোগাযোগ না করলে গাড়ি গুলো state property-তে পরিণত হয়। এবং সেগুলের স্থান হয় সুপারকার কবরস্থানে। যেখানে গাড়ি গুলো দিনের পর দিন অযত্নে পড়ে থাকে।এখান থেকে লোনে কেনা গাড়ি গুলো নিলামে বিক্রি করে দেয়া হয়। যাতে লোনে টাকা পরিশোধ করা যায়।কিছু গাড়ি রিপেয়ার করে রিকন্ডিশন্ড গাড়ি হিসেবে বিক্রি করে দেয়া হয়। আবার, কিছু গাড়ির পার্টস খুলে সেগুলো কম দামে বিক্রি করে দেয়া হয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কী জানেন? দুবাই পুলিশকে আমরা যে বিলাসবহুল গাড়িগুলো ব্যবহার করতে দেখি সেগুলোও এই কবরস্থান থেকেই কিনে নেন তারা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad