Ad

লাউ বেগুন নাকি কেয়ামতের আলামত?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

লাউয়ের সাইজে বেগুন! এটা কেয়ামতের আলামত! সোশাল মিডিয়ায় সোরগোল! এ নিয়ে চলছে তর্ক বিতর্ক! সম্প্রতি ভোলা সদর উপজেলার, চরছামাইয়া ইউনিয়নের শান্তিরহাট গ্রামের দুই কৃষক সেলিম ও শহিদ রীতিমতো দেশের নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছেন! কারণ তাদের বেগুন ক্ষেতে ধরেছে লাউ! সত্যি কী তাই? আদোতে এই দুই কৃষক নতুন উদ্ভাবিত বারি ১২ জাতের এমন বিশাল আকৃতির লাউ বেগুন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গোঁটা গ্রামবাসীকে! তাদের মতে, বাজারে বিক্রি করতে গেলে স্থানীয় ক্রেতারা বিশাল সাইজের বেগুন গুলোকে লাউ মনে করে জিজ্ঞেস করেন লাউটির দাম কত। উত্তরে কৃষক বলেন এটা লাউ নয় বরং এটি বেগুন। যেখানে ৪/৫ টা বেগুন মিলে এক কেজি ওজন হয় সেখানে একটি বেগুন এর ওজন এক কেজি হওয়াতে ক্রেতারা বেগুনকে লাউ মনে করে বারবার ধোঁকা খাচ্ছেন। এক একটি লাউ বেগুনের ওজন প্রায় ৯০০ গ্রাম থেকে শুরু করে হচ্ছে এক কেজির ও বেশি। অবশ্য ধোঁকা খাওয়ারই কথা! বেগুনগুলো দেখলে আপনি ও প্রথমে লাউ বলেই সম্মোধন করবেন এটাই স্বাভাবিক। এই লাউ বেগুন কিনতে কেবল স্থানীয় ক্রেতারাই ভিড় জমাচ্ছেন না, তাদের পাশাপাশি এই লাউ বেগুন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেক দর্শনার্থীরাই! গতবছরে কৃষক সেলিম প্রথম ২০ শতাংশ জমিতে ভুলার কৃষি বিভাগ থেকে বিজ,সার ও পরামর্শের সাহায্যে প্রথম বারের মত চাষ করেন এই বারি ১২ জাতের লাউ বেগুন। কৃষক সেলিমের মতে, তিনি মাত্র দুই থেকে তিন হাজার টাকা খরচ করে চাষ করেছেন এই লাউ বেগুন। এবং মাত্র তিন মাস দশ দিন পরই এই লাউ বেগুন তিনি বিক্রি করেছেন ৭০-৮০ হাজার টাকায়। আর এরই ধারাবাহিকতায় লাভ বেশি হওয়ার ফলে কৃষক সেলিম এই বছর এই লাউ বেগুন চাষ করেন এক একর জমিতে। এমনকি এই সেলিমের লাউ বেগুন চাষের সফলতা দেখে এবছরও লাভের আশায় ৩০ শতাংশ জমিতে এই লাউ বেগুন চাষ করেছেন মুহাম্মদ শহিদ। তার মতে, ওজনে এক কেজি হওয়ার সাথে সাথে তার উৎপাদন হয়েছে ৩০ শতাংশ জমিতে ৩৫ মন বেগুন আর স্বাদে এবং মানে ভালো হওয়ায় বেশ লাভবান হবেন শহিদ। এই বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০৳ টাকা কেজি দরে , যার ফলে কৃষক সেলিম ও শহিদ আশাবাদি যে, এরকম ফসলের উৎপাদন অন্য কৃষকদের আরও উৎসাহিত করবে নতুন উদ্ভাবিত নানা জাতের ফসল উৎপাদনে। ইতোমধ্যেই তাদের দেখে এই লাউ বেগুন চাষ করতে আগ্রহ পোষণ করছেন গ্রামের আরও কজন কৃষক। সবজি চাষ করে এমন সফলতা যেন তাদের মুখে ফুটিয়ে দিয়েছে খুশির আমেজ। আর এই বেগুনের জাত, ওজন গুনাগুন ইত্যাদি দেখে অনেকে মনে করছেন এটি হয়তো কিয়ামতের একটা আলামত। আপনাকে জানিয়ে রাখি এই বারি ১২ জাতের বেগুন নিয়ে সোশাল মিডিয়াতে কিয়ামতের আলামত হিসেবে বেশ আলোড়ন তুলেছে এই লাউ বেগুন। প্রশ্ন হচ্ছে, সত্যিই কী এই বেগুন লাউ , কেয়ামতের আলামত? যদি তাই হয়ে থাকে আমেরিকায় প্রতিবছর উৎপাদিত হাজার কেজি ওজনের দৈত্যাকার মিষ্টিকুমড়ো কিসের আলামত?

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad