Ad

ভালোবাসা দিবসে বিক্রি হবে শতকোটি টাকার ফুল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (7)
Durbin News

ভালোবাসা দিবস মানেই কাপলদের মাঝে ফুলের আদান-প্রদান। আর এই সুযোগে ব্যাবসায়ীরা আয় করে নেন কোটি কোটি টাকা।ফেব্রুয়ারি মাস এলেই যেন ব্যস্ততার ধুম লেগে যায় ফুলের বাজারে। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, ভাষা দিবসকে কেন্দ্র করে, ফুলের চাহিদা থাকে তুঙ্গে। আর মাস না পেরোতেই মার্চ মাসে আছে স্বাধীনতা দিবস। এসব দিনকে কেন্দ্র করে, বেশ আগে থেকেই প্রস্তুতি থাকে যশোরের ঝিকরগাছার ফুলচাষীদের। সেখানে রীতিমতো হাটবাজার বসিয়ে বিক্রি করা হয় বিপুল পরিমাণ ফুল। পরিস্থিতির ব্যতিক্রম হয়নি এবারেও। চার দিবসকে কেন্দ্র করে, দেড়শ থেকে দুইশ কোটি টাকার ফুল বিক্রি করার আশায় দিন গুণছেন চাষীরা। ব্যস্ত ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে, ব্যতিক্রমধর্মী ফুলের মেলা বসে যশোরের ঝিকড়গাছায়। বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত ফুলমেলায়, প্রতিবছর ভিড় জমান ব্যবসায়ী এবং ফুলপ্রেমীরা। দেশের মোট ফুলের চাহিদার প্রায় ৮০ শতাংশের যোগান আসে এই অঞ্চল থেকে। স্বাভাবিকভাবেই দিবসকেন্দ্রিক মাসগুলোতে, এখানে থাকে উপচে পড়া ভিড়। সুযোগ আর চাহিদা বুঝে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বেড়েছে সব ধরনের ফুলের দাম। মাসখানেক আগেও মাত্র ৫ থেকে ১০ টাকায় বিক্রি হওয়া গোলাপের দাম, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ২০ টাকার কাছাকাছি গিয়ে পৌঁছায়। মানভেদে কোনো কোনো গোলাপ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। এছাড়া বর্তমানে জারবেরার দাম ২০ টাকা। সেইসাথে বেড়েছে রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাঁদাসহ, প্রায় সব ধরনের ফুলের দাম। মৌসুমের এই সময়ে ফুলের এমন দাম বৃদ্ধিতে বেশ খুশি চাষীরা। পুরো যশোরে এবার প্রায় ১ হাজার ৫৪০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। ৬ হাজার ফুলচাষী নিরলসভাবে ফুল উৎপাদনের কাজ করে চলেছেন। জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী, হাড়িয়া, পানিসারা, নাভারণ, নির্বাসখোলার বিভিন্ন মাঠে এখন শুধুই ফুলের সমারোহ। যশোরের এসব মাঠে উৎপাদিত ফুলের মাঝে রয়েছে গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, জিপসি, রডস্টিক, কলনডালা, চন্দ্রমল্লিকা, টিউলিপসহ আরো অনেক জাতের ফুল। ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুনের কথা মাথায় রেখে, জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই ফুলের পেছনে বিনিয়োগও শুরু করে দিয়েছেন চাষীরা। বিশেষ করে গোলাপের মাথায় কুঁড়ি ফুটলেই, তাতে পড়িয়ে দেয়া হচ্ছে সাদা ক্যাপ। মূলত ফুল দেরিতে ফোটার জন্যই বাড়তি এই ব্যবস্থা। নির্ধারিত দিনে মানুষের কাছে সতেজ ফুল পৌছে দেয়ার তাগিদেই, বাড়তি বিনিয়োগে ঝুঁকছেন কৃষকরা। আর তাতে ফুলের দামও বাড়ছে একটু একটু করে। সবমিলিয়ে চার দিবসকে কেন্দ্র করে, রীতিমতো সাজসাজ রব এখন, ফুলের রাজধানী নামে পরিচিত যশোরের ঝিকরগাছা উপজেলায়। প্রায় একইরকমের দৃশ্য দেখতে পাওয়া যায়, ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া গ্রামে। গোলাপগ্রাম নামে খ্যাত এই অঞ্চলে, প্রতিদিনই ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলচাষীরা। বিশেষ করে রাজধানী ঢাকার খুব কাছাকাছি হওয়ায়, এখানকার গোলাপের চাহিদাও থাকে তুঙ্গে। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায়, নতুন করে আশায় বুক বাঁধছেন কৃষকরা। করোনা পরবর্তী সময়ে বেশ কিছুদিন লোকসানের মুখে পড়লেও, চলতি বছর থেকেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। বিরুলিয়ার গ্রামগুলোতে প্রায় ৩০০ হেক্টর জমিতে, সারাবছরই বাণিজ্যিক ভিত্তিতে গোলাপের চাষ চলে। তবে ফেব্রুয়ারি আর মার্চ মাসকে কেন্দ্র করে, বাড়তি চাহিদার যোগান দিতে হয় চাষীদের। যার ফলে ফুলের দামও বেড়ে যায় কয়েকগুণ। অবশ্য নামে গোলাপ গ্রাম হলেও, এখানে প্রতিনিয়ত বিদেশী জাতের জারবেরা আর গ্লাডিওলাস উৎপাদন হচ্ছে। চলতি বছর প্রায় আড়াই কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছেন এসব ফুলচাষী। এছাড়াও ফুলের জন্য বিখ্যাত দেশের আরো বেশ কিছু অঞ্চলেও একইরকমের দৃশ্য চোখে পড়বে। সিরাজগঞ্জের সদর উপজেলাতেও বর্তমানে চলছে ফুলচাষীদের সুসময়। বেশিরভাগ কৃষকই এবার মাঠে নেমেছেন, লাখ টাকার অধিক মুনাফার প্রত্যাশা নিয়ে। সবমিলিয়ে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের চার দিবসকে কেন্দ্র করে, পুরো দেশে কয়েকশ কোটি টাকার ফুল বিক্রির ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে প্রতিনিয়ত বিদেশী ফুলের আমদানি নিয়েও চিন্তিত দেশের ফুলচাষীরা। একইসাথে সার, বীজ এবং কীটনাশকের দাম বৃদ্ধি নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। চাষীদের ভাষ্য, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে, দেশের ফুল চাষে আরো বেশি গতি সঞ্চার হবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad