Ad

বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি, বিয়ে করেছিলেন ট্রাকে চড়ে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
3E692CFF-9B61-42F3-758ACECFCFF9D19A
Durbin News

গাড়িতে নয় হেলিকপ্টারেও নয়! কনের বাড়িতে বর হাজির ট্র্যাকে চড়ে! ৫৯০ কেজি ওজনের শরীর বহনের ক্ষমতা তো আর সাধারণ গাড়ির নেই! ঘটনাটি ঘটেছিলো মেক্সিকোতে! অতিরিক্ত ওজনের কারণে সেই বর প্রবেশ করবে এমন কোনো গাড়ির দরজাও ছিলো না! হেলিকপ্টারে যে চড়বেন সেই ব্যবস্থাও ছিলো না। শেষমেষ বাধ্য হয়ে খোলা ট্রাকে চড়েই বিয়ে করতে গিয়েছিলেন তিনি। বিস্ময়কর শরীরের অধিকারী এই ব্যক্তির নাম মান্যুয়েল উরিবে। তিনি ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পাওয়া বিশ্বের সবচেয়ে ভারী ওজনের ব্যক্তি। ২০০৬ সালের আগে তার ওজন পৌছেছিলো রেকর্ড ১৩০০ পাউন্ডে। কেজির হিসাবে যা প্রায় ৬০০ কেজির কাছাকাছি। জীবনের পদে পদে শরীরের ওজন তার জন্য দূর্দশা ডেকে এনেছিলো। সাধারণ লিফটেও উঠতে পারতেন না তিনি। কারণ সাধারণ লিফটে ৮/৯ জনের দাঁড়ানোর মতো ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে ম্যানুয়েল উরিবে একাই এই ৮/১০ জনের সম্মিলিত ওজনের চেয়েও অধিক ওজনের মানুষ! এজন্য কষ্ট হলেও সিড়ি বেয়েই উঠতে হতো তার! মেক্সিকোর ভাইরাল এই ব্যক্তির জন্ম হয়েছিলো ১৯৬৫ সালে। ছোটবেলা থেকেই স্বাভাবিক শিশুদের তুলনায় বেশ স্থুলকায় ছিলেন তিনি। বয়ঃসন্ধিকালেই তার ওজন পৌছে যায় ১১৫ কেজিতে যা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক দুজন মানুষের ওজন থেকেও বেশি।এরপর বয়স যত বেড়েছে ম্যানুয়েল উরিবে ততই মোটা হয়েছেন। এক সময় তার শরীর এতো বেশি ভারী হয়ে যায় যে, সাধারন দরজা দিয়ে তাকে প্রবেশ করানোই অসম্ভব হয়ে পড়ে। এমনকি সাধারন চেয়ার এবং খাট তার ওজন বহনে অক্ষম হয়ে পড়ে। পরে তার শরীরের ওজন মাফিক বিশেষ খাটের প্রয়োজন হয়েছিলো। পাহাড় সমান শরীরের ওজন বহন করতে অস্বীকৃতি জানায় তার পা জোড়াও! রীতিমতো হাঁটাচলা বন্ধ হয়ে যায় তার! ২০০২ সাল থেকে সম্পূর্ণ বেড রেস্টে ছিলেন তিনি। এরপর ২০০৬ সালে বিশ্বের সবচেয়ে ভারি মানুষ হিসাবে গিনেস বুকের স্বীকৃতি পান ম্যানুয়েল। সেসময় তার ওজন ছিলো ৫৬০ কেজির বেশি। এরপরই ম্যানুয়েলের সাথে পরিচয় হয় ক্লদিয়া সলিস নামের এক সুন্দরী নারীর। এই নারী ছিলেন ম্যানুয়েলের প্রয়াত এক বন্ধুর বিধবা স্ত্রী। বলা চলে ক্লদিয়া সলিসের প্রেমে পড়েই ম্যানুয়েল বদলে যেতে শুরু করেন। বন্ধুর বিধবা স্ত্রীর অনুপ্রেরণাতেই ওজন কমানো শুরু করেন তিনি। অন্যদিকে বাড়তে থাকে তাদের ঘনিষ্ঠতা। এভাবে দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে বিয়ের পিড়িতে বসেন ম্যানুয়েল। এই বিয়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছিলো ইউএস ডিসকভারি চ্যানেল। বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির বিয়েতে বিশাল আয়োজন করা হয়েছিলো। উপস্থিত ছিলেন গণ্যমান্য ৪০০ জন অতিথি। বিয়ের ভেন্যু থেকে ম্যানুয়েলের বাড়ির দূরত্ব ছিলো ৩০ মিনিটের পথ! পাত্র হিসাবে তাকে সেখানে নিয়ে যাওয়াই ছিলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ! সবশেষে ট্রাকে চড়েই বিয়ের ভেন্যুতে যান ম্যানুয়েল উরিবে। অবশ্য এর আগে আরো একটি রেকর্ড করেন তিনি। বিয়ে করার জন্য বিপুল পরিমান ওজন কমান ম্যানুয়েল। বিয়ের এক-দেড় বছর আগে তার ওজন ছিলো ৫৯০ কেজি। বিয়ের সময় তিনি ওজন নিয়ে আসেন ২৩০ কেজিতে। অর্থাৎ প্রায় সাড়ে তিনশো কেজি ওজন ঝরিয়েছিলেন তিনি যা ওজন কমানোর দিক দিয়েও বিশ্ব রেকর্ড। মেক্সিকোর ভাইরাল এই ব্যক্তির সুখের সংসার অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৪ সালে ৪৮ বছর বয়সে মারা যান তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad