Ad

কেজি দরে বিক্রি দিয়েছে আইফেল টাওয়ার! কিভাবে সম্ভব

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

কেজি দরে আইফেল টাওয়ার বিক্রি! তাও একবার নয় দু দু বার! খোদ ফ্রান্স সরকারকে টুপি পড়িয়ে প্রতারক হাতিয়ে নিয়েছিলো ৭০ হাজার ফ্রাংক তথা ফরাসী মুদ্রা! শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও, অসম্ভব এই কাজটিকেই সম্ভব করে দেখিয়েছিলেন ভিক্টর লাস্টিগ নামের এক অস্ট্রিয়ান।বিখ্যাত এই প্রতারকের প্ল্যান এতটাই নিখুত ছিল যে, বড় বড় গোয়েন্দা সংস্থাও এসব ব্যাপারে কিছুই জানত না। পরিকল্পনার বাস্তবায়ন ঘটার পর, সবাই হা করে তাকিয়ে থাকা ছাড়া অন্য কোনো উপায় ছিলো না! এমনকি আইফেল টাওয়ারের মতো স্পর্শকাতর স্থাপনা বিক্রি করার পরেও, বিন্দু পরিমান টের পায়নি ফ্রান্স সরকার। জানাজানি হওয়ার পর, কর্তৃপক্ষ শুধু চেয়ে চেয়ে দেখেছিল। প্রতারককে ধরাও সম্ভব হয়নি।আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৯২৫ সালে কাজের প্রয়োজনে প্যারিসে অবস্থান করতেন ভিক্টর লাস্টিগ। হঠাৎই একদিন পত্রিকায় দেখতে পান, আইফেল টাওয়ার রক্ষণাবেক্ষণে হিমশিম খাচ্ছে সরকার।এমন সংবাদ চোখে পড়ার পরপরই মাথায় কুবুদ্ধি চলে আসে ভিক্টরের। মনে মনে ফন্দি আটেন কিভাবে একে কাজে লাগানো যায়। অনেক ভাবনা চিন্তার করে একটা দারুন আইডিয়াও বের করে ফেলেন।শুরুতে তিনি বেশ কিছু অনুর্বর মস্তিষ্কের লোক খুঁজে বের করেন এবং তাদের নিয়ে এক ভলটাভুটির আয়োজন করেন। অপশান ছিলো দুটি- আইফেল টাওয়ার কি ভেঙে ফেলা উচিৎ নাকি সংরক্ষণ করা উচিৎ? প্রায় সবাই টাওয়ারটি ভেঙে ফেলার পক্ষে ভলট দিয়েছিলো।আর এতেই ভাগ্য খুলে যায় তার। দ্বিতীয় ধাপে শুরু করে দেন জাল দলিল-দস্তাবেজ তৈরির অপকর্ম। অত্যন্ত গোপনভাবে এটিও শেষ করে ফেলেন। কেউ আঁচও করতে পারেনি যে, আইফেল টাওয়ারের মতো স্থাপনা অল্প কিছুদিনের মধ্যেই, ভাঙারি হিসেবে বিক্রি হতে যাচ্ছে। সবকিছু রেডি করে টেন্ডারের ডাক দেন প্রতারক। বেশকিছু টেন্ডার জমা হয় তার কাছে। সেখান থেকে খুঁজে খুঁজে, ঠকানো সহজ হবে এমন কয়েকজনকে বাছাই করা হয়। এরপর গোপনে একদল ভাঙারি ব্যবসায়ীকে একটি বিলাসবহুল হোটেলে দাওয়াত করেন। সবার কাছে তিনি নিজের পরিচয় দেন ফ্রান্সের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে। সবার সাথে কথা বলে, আন্দ্রে পয়সন নামের এক ফরাসি ব্যবসায়ীকে ফাঁদে ফেলেন লাস্টিগ। তাকে বুঝাতে সক্ষম হোন, বিষয়টি অত্যন্ত গোপনীয় হওয়ায় সরকার বাইরে প্রকাশ করবেনা।তাই পয়সনও কাউকে না জানিয়েই চুক্তি করার সিদ্ধান্ত নেন। ঠিক এই সময়েই নিজের বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার করেন লাস্টিগ। পরোক্ষভাবে ঘুষ দাবি করেন টেন্ডার জয়ীর কাছ থেকে। সেই ব্যক্তিও কেজি দরে আইফেল টাওয়ার কেনার লোভ সামলাতে পারেননি। এভাবে লাস্টিগ আদায় করে নেন ৭০ হাজার ফ্র্যাঙ্ক। এরপরই হয়ে যান নিরুদ্দেশ। অনেক খোঁজাখুজির পরেও পয়সন তার দেখা পায়নি। এদিকে বিষয়টি পুলিশকেও জানাতে পারছিলেন না তিনি। কারন আইন অনুযায়ী যে কোন কাজে ঘুষ আদান-প্রদান দন্ডনীয় অপরাধ। উভয় সংকটে পড়ে যান আন্দ্রে পয়সন।অভিযোগ করলেই জেলে যেতে হবে তাকে। একইসাথে ভয় ছিল, বিষয়টি জানাজানি হয়ে গেলে লজ্জায় পড়ার।তবে আইফেল টাওয়ার একবার বিক্রি করে সন্তুষ্ট হতে পারেননি ভিক্টর লাস্টিগ। অর্থের লোভ তাকে আবার টেনে নিয়ে আসে প্যারিসে। পুনরায় সাজান একই ধরনের নাটক।আগের মতোই ব্যবসায়ীদের সঙ্গে সভা করেন।তবে দ্বিতীয়বার আর ভাগ্য সহায় হয়নি। পরিকল্পনা ভেস্তে যায় তার। পুলিশ জেনে যায় লাস্টিগের আইফেল টাওয়ার বিক্রির জালিয়াতি।তবে এবারও দুর্দান্ত চালাকির প্রমান দেন বিশ্বসেরা এই প্রতারক। বিষয়টি আগে থেকে আঁচ করতে পেরে তিনি পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই ফ্রান্স সরকার তাকে গ্রেফতার কর‍তে পারেনি। অবশ্য পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। বারবার ফাঁকি দেয়ার পর, শেষ পর্যন্ত ধরা পড়েন তিনি। ১৯৩৫ সালে তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়া হয়েছিল। এরপর ১৯৪৭ সালে Alcatraz Island এর ফেডারেল কারাগারে মারা যান ভিক্টর লাস্টিগ। মৃত্যুর পরেও পৃথিবীর সবচেয়ে বড় প্রতাকদের একজন ধরা হয় তাকে। বাইরের দুনিয়ায় তার ব্যক্তিত্ব ছিল দারুণ আকর্ষণীয়। কথা শুনে অনেকেই মোহগ্রস্থ হয়ে পড়তেন।তাকে দেখে সবাই মুগ্ধ হতেন। এছাড়াও ছিল বিশেষ কিছু গুনাবলি। মোট পাঁচটি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন ভিক্টর লাস্টিগ। দুর্দান্ত উপস্থিত বুদ্ধির পাশাপাশি, অভিনয়েও ছিলেন দারুন দক্ষ। তিনি এতোটাই সাবলীলভাবে অভিনয় করতেন যে, মিথ্যা বলা নিয়ে কারো বিন্দু পরিমান সন্দেহ হতো না। আর এতসব ভালো গুনকে কাজে লাগাতেন প্রতারণার মতো খারাপ বিষয়ে। মানুষ ঠকানোই ছিল তার পেশা। বিভিন্ন ভাবে তিনি মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করতেন।এর জন্য প্রতিটি অপারেশনে ব্যবহার করতেন আলাদা আলাদা ছদ্মনাম এবং পাসপোর্ট। সব মিলিয়ে লাস্টিগের ৪৭টি ছদ্মনাম এবং অসংখ্য পাসপোর্ট ছিল।আইফেল টাওয়ার ছাড়াও, লাস্টিগের আরেকটি বিশ্বখ্যাত জালিয়াতির ঘটনা ‘রোমানিয়ান বক্স’ নামে পরিচিত। বলা হয়ে থাকে, এটি দিয়ে দুনিয়ার যে কোন দেশের টাকাই নকল করা যেত।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad