Ad

প্যারোলে বেরিয়েই অভিযুক্ত রাম রহিমের বিলাসী জীবন, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (8)
Durbin News

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কথিত ধর্ম গুরু, “রাম রহিম” প্যারোলে মুক্তি পেয়েই আবারো শুরু করেছেন, আয়েশী জীবনযাপন। ভক্ত ও অনুসারীদের নিয়ে করছেন, আনন্দ-উল্লাস আর পার্টি। এক ভিডিও চিত্রে দেখা যায়, পালিত কন্যা হানিপ্রীতর ইন্সটাগ্রামে, দশ লক্ষ অনুসারীর মাইলফলক অর্জন করায়, হানিপ্রীত ও রাম রহিম মিলে কেক কাটছেন। যদিও রাম-রহিমের বিরুদ্ধে, তাঁর পালিত কন্যাকেই ধর্ষণের অভিযোগ করেছিলেন, তাঁর সাবেক গাড়ি চালক খাট্টা সিং। ভিডিও চিত্রে আরো দেখা যায়, রাম-রহিমের হাতে এক বিশাল তলোয়ার, যা দিয়ে তিনি কেকটি কাটছেন। এ যেন তাঁর ক্ষমতা ও ঔধ্যত্বেরই বহিঃপ্রকাশ। প্যারোলে মুক্তি পেয়ে, হত্যা ও ধর্ষণের দায়ী কারাদন্ড প্রাপ্ত এ আসামীর, এমন রাজকীয় জীবনযাপন যেন মানতেই পারছেন না সমালোচকেরা। এসব ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁরা প্রশ্ন তুলেছেন ,একজন দাগী আসামীকে কেন কর্তৃপক্ষ এতো ঘন ঘন মুক্তি দিচ্ছে? অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাঁর এতো ঘন ঘন মুক্তি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। শিখধর্মাবলম্বীদের সর্বোচ্চ সংগঠন, “শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি” রাম রহিমের এতো ঘন ঘন মুক্তির বিরুদ্ধে, একটি পিটিশনও গঠন করেছে। যেখানে সংগঠনটি দাবি করছে, কারাগারের বাইরের রাম রহিমের উপস্থিতি, ‘সমাজের জন্য ক্ষতিকর, এটি সমাজের মাঝে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে’। যাবত-জীবন কারাদন্ড প্রাপ্ত এই কথিত ধর্ম গুরু, গত ১৩ মাসে ১৩১ দিন প্যারোলে মুক্তি পেয়ে কারাগারের বাইরে ছিলেন। ২০২২ সালের শুরুতে, একবার ২১ দিনের জন্য মুক্তি পান তিনি, পরে আবার বছরের মাঝামাঝি এসে দুইবার মুক্তি পান, আর সর্বশেষ গত জানুয়ারি মাসে, ৪০ দিনের জন্য মুক্তি পান। এতো ঘন ঘন মুক্তি যেন, তাঁর জন্য আয়েশী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর প্যারোলে মুক্তি পেয়েই- আনন্দ-উল্লাস, ভক্তদের সাথে বৈঠক, ভ্রমণ তো আছেই। তবে রাম রহিমের ভক্তকূল বলছে, “প্যারোল” বন্দীদের অধিকার, এটি মানবাধিকার। তিনি কারাগারে ভালো কাজ করছেন, আত্নশুদ্ধি চালাচ্ছেন, বন্দিদের মাঝে আধ্যাত্মিক বক্তব্য দিচ্ছেন বলেই, এতো ঘন ঘন মুক্তি পাচ্ছেন। এতে দোষের কিছু হয় নি, বরং এটি তাঁর অধিকার। এ ছাড়াও ভক্তদের দাবি, মুক্তি পেয়েও রাম রহিম মানুষের সমস্যা সমাধানের জন্য, কঠোর পরিশ্রম করছেন, আসক্তি মুক্ত করার কর্মসূচিতে কাজ করছেন।প্রতিদিন এক লাখ মানুষ রাম রহিমের কারণেই, মাদক ছেড়ে দিচ্ছে বলেও দাবি করেছেন তাঁর ভক্তরা। কথিত এই ভারতীয় ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০২ সালে হরিয়ানা প্রদেশের সিরসা জেলায়, “ডেরা সচ সউদায়” নামক এক আস্তানায়, নারী ভক্তদের নিয়ে গিয়ে, প্রায় দুই হাজারের বেশি নারীকে ধর্ষণ করেছিলেন। পুলিশ তাঁর ওই আস্তানায় অভিযান চালিয়ে, প্রাসাদ চত্বরের সুইমিং পুলের নিচে “সেক্সকেভ বা যৌনগুহার” খোঁজ পেয়েছিলো। এ ছাড়াও বিপুল পরিমাণ কনডম ও জন্মনিরোধক ওষুধও জব্দ করেছিল পুলিশ। তাঁর এই কু-কর্মের কথা ফাঁস করে দেন তারই এক অনুরাগী, সাধু রঞ্জিত ও স্থানীয় সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। এসব কু-কর্মের কথা ফাঁস করে দেওয়ায়, রাম রহিম পরবর্তীতে এ দুজনকেই হত্যা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে এতো অভিযোগ থাকলেও, কেউ তাঁর কিছু করতে পারতো না, কারণ তিনি বেশ প্রভাবশালী ছিলেন। রাজনৈতিকভাবেও তিনি সরকারিদল ও বিরোধীদলের থেকেও সুবিধা নিতেন। ২০১৪ সালে হরিয়ানা রাজ্য বিধানসভা নির্বাচনে, তিনি অনুসারীদের বিজেপিকে ভোট দিতে অনুরোধ করেছিলেন। সে বছর এই রাজ্যে বিজেপি জয় পেয়েছিল। ২০১৭ সালের ২৫ আগস্ট, এই ধর্ম গুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে দুই নারী। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দুটি মামলায়, ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত।এদিকে বিরোধী দলগুলো, রাম রহিমেকে বারবার প্যারোলে মুক্তি দেওয়ার পেছনে, বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলছে, রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে, বিজেপি বা তাঁর সরকারের কোনো ভূমিকা নেই।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad