Ad

অন্তঃসত্ত্বা দুই স্ত্রীকে দেখাশোনার জন্য তৃতীয় বিয়ে করলেন স্বামী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (12)
Durbin News

একসঙ্গে দুই স্ত্রী অন্তঃসত্ত্বা। গর্ভবতী দুই বউ রেখেই তিন নম্বর বিয়ে সেরে ফেললেন ভারতের জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। যা দেখে রীতিমতো হতবাক আরমানের দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা। লক্ষ্যর হাত ধরেই বাসায় প্রবেশ করেছিলেন আরমান। বাড়িতে ঢুকে তিনি বলেন, ‘চোখ বন্ধ করো দুজনে। সারপ্রাইজ আছে।’ পরিচয় করিয়ে দেন তৃতীয় স্ত্রীকে। নতুন বউকে দেখে মেনে নিতে পারছিলেন না দুই সতীন। এরপরই বাসায় শুরু হয়ে যায় তুলকালাম কান্ড। স্বামীর এমন আচরণে রীতিমতো মাথানষ্ট হয়ে যায় প্রথম স্ত্রী পায়েলের। অবাক হয়ে বলেন, ‘কী করেছ আবার? কার সঙ্গে এর বিয়ে দিয়েছ?’উত্তরে আরমান বলেন, ‘কারও সঙ্গে দিইনি। নিজেই করেছি।’ এক পর্যায়ে বড় স্ত্রী রেগে জুতা হাতে তুলে নেয়। দুই নম্বর স্ত্রী কৃতিকাও ভীষণ মর্মাহত অবস্থায় বলেন, ‘পায়েল থাকতে আমাকে বিয়ে করলে। আর এখন আরও একজনকে নিয়ে এসেছ! লজ্জা করে না তোমার?’ দুই স্ত্রীকে শান্ত করার চেষ্টায় আরমান বলেন, তোমাদের সেবার জন্য এনেছি ওকে। এমন পরিস্থিতি সহ্য করতে পারছিলেন না পায়েল-কৃতিকা। পায়েল বলেন, ‘আমার কোনও সেবা চাই না।’এরপর রেগে ওঠেন তিন নম্বর স্ত্রী লক্ষ্য। তিনি বলেন, ‘আমি তো রেজিস্ট্রি করে এসেছি।’ কৃতিকা পাল্টা জবাবে বলেন, ‘সে তো আমিও এসেছিলাম!’ দুই সতিনের একজন পুলিশ ডাকার হুমকি দেন। অপরজন সোসাইটির লোক ডেকে মার খাওয়ানোর কথাও বলেন। পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়ার আগেই হেসে ফেলেন আরমান। হাই-ভোল্টেজের এই নাটক শেষে জনপ্রিয় এ ইউটিউবার জানান, তিনি নিজের ভাই নিতিন, বন্ধু ভবানী এবং লক্ষ্যর সহযোগিতা নিয়ে ওই প্র্যাঙ্ক করেছিলেন। যদিও এই রসিকতায় রেগে গিয়েছিলেন তার স্ত্রীরা।তারা শেষ পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না আসলে কী ঘটল। আরমান তাদের আশ্বস্ত করেন। লক্ষ্যও জানান, ‘সবটা ছিল মজা।’ ক্যামেরা দেখানোর পর স্বস্তি ফিরে পায় পায়েল এবং কৃতিকা। জড়িয়ে ধরেন তাদের স্বামীকে। এমন ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে হতবাক হয়ে যায় নেটিজেনরাও। ছোটবেলা থেকেই বান্ধবী কৃতিকা ও পায়েল। এখন একই ছাদের নিচে সতিন হিসেবে বসবাস করছেন তারা। গর্ভাবস্থাতেও অটুট রয়েছে তাদের বন্ধুত্বের সম্পর্ক। এখন অনাগত সন্তানের অপেক্ষায় আছেন কৃতিকা, ও পায়েল। দুই স্ত্রীর কাছ থেকে এক সঙ্গে তিন সন্তান পেতে যাচ্ছেন আরমান। প্রথম স্ত্রী পায়েল যমজ সন্তানের মা হতে যাচ্ছেন, অন্যদিকে তাঁর দ্বিতীয় স্ত্রী কৃতিকা এক সন্তানের জন্ম দেবেন।তবে একইসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে বসবাস করতে গিয়ে কম কথা শুনতে হয়নি আরমানকে। হরিয়ানার এই ছেলে পেশায় একজন ইউটিউবার। দুই স্ত্রী নিয়ে ভিন্ন রকম এক সংসার সাজিয়েছেন তিনি। একই রকম পোশাক পরিচ্ছদ, চলা ও কথা বলা- সমস্ত কিছুতেই দুই সতিন নিজেদেরকে বোনের মতো প্রকাশ করে। তাদের বিলাসী জীবন দেখে বিষ্ময় প্রকাশ করে অনেকেই। লক্ষ লক্ষ মানুষ ইউটিউব সহ অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করেন তাদের। ইনস্টাগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছেন তারা। কৃতিকা ও পায়েল দুই সতিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নাম।তাদের ইউটিউবে চ্যানেলের নাম ফ্যামিলি ফিটনেস। যা রীতিমতো সুপারহিট বনে গেছে। দুই সতিন সোশাল মিডিয়ার প্লার্টফর্ম গুলোতে শেয়ার করতে থাকেন তাদের দৈনদিন জীবনের বিভিন্ন ঘটনা। শেয়ার করেন ফানি ভিডিও। শুধু তাই নয়, বাইরে ঘুরতে গেলেও লেন্স বন্দী হন তারা। কখনও দুই স্ত্রীকে একসঙ্গে নিয়ে তাদের স্বামী আরমান বাইরে বের হন। আবার কখনো এক স্ত্রীকে নিয়েই বাইরে ঘুরতে যান তিনি। আর এতেও ফুটে ওঠে নানান নাটকীয়তা। যা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও গুলোতে প্রচুর পরিমাণে ভিউজ হয়। সোশাল মিডিয়ার উপার্জনেই চলে তাদের সংসার। ইনস্টাগ্রাম সহ ফেইসবুক রিলে তাদের ভিডিও দেখে বুঝার উপায় নেই- তারা সতীন নাকি বেস্ট ফ্রেন্ড। এখন দুই বউ নিয়ে দিব্যি চলছে আরমানের পরিবার! এবার দুই সতিন প্রেগন্যান্ট হওয়ায় তাদের পরিবারে বইছে ভিন্ন হওয়া। অপেক্ষার প্রহর গুনছে অনাগত সন্তানের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad