Ad

মাটি খুঁড়তে না খুঁড়তেই গুপ্তধনের দেখা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো গুপ্তধন! আমস্টারডামের রোকিন মেট্রোস্টেশনে দেখা মিলবে এই গুপ্তধনের। প্রায় ২০ বছর আগে খোঁজ পাওয়া এই গুপ্তধনের উদ্ধারকার্য সম্পূর্ণ করতেই লেগে গিয়েছিল টানা ১৫'টি বছর।২০০৩ সালে আমস্টেল নদীর দুই প্রান্তকে সংযুক্ত করার উদ্দেশ্যে, একটি বিশেষ মেট্রোলাইন তৈরীর প্রক্রিয়া শুরু হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী মাটি খননের কাজে নেমেও পড়েছিলেন কর্মীরা। তবে কাজ শুরু করার প্রাথমিক পর্যায়েই, মাটির গভীরে কিছু একটার হদীস পেয়ে বিচলিত হয়ে যান তারা। এরপরে উৎসুক কর্মীরা মাটি সড়াতেই সন্ধান পেতে থাকেন একের পর এক প্রত্নসামগ্রীর। একথা প্রশাসনের কান পর্যন্ত গড়াতেও বেশী একটা সময় লাগল না।এরপরে প্রযুক্তিবিদসহ প্রত্নতাত্ত্বিকরা সকলেই সেই স্থানে হাজির হয়ে যান। গঠন করা হয় বিশেষ একটি দল। সবার তখন একটাই উদ্দেশ্য মাটির নিচের সেই রহস্য উৎঘাটন করা।মাটির প্রায় ৩০ কিলোমিটার গভীর থেকে এসব প্রত্নসামগ্রী সংগ্রহ করা মোটেও সহজ কাজ ছিল না। প্রথমে মাটি কাটার যন্ত্রের সাহায্যে সুরঙ্গপথ তৈরি করে উত্তোলন করা হয়েছিল নরম মাটি। এরপর সেই মাটিগুলোকে পরিষ্কার করে ধীরে ধীরে বের করে আনা হয় প্রত্নসামগ্রী গুলো। তবে এই পদ্ধতি এত কঠিন ছিল, যে প্রত্নসামগ্রী উদ্ধারের জন্যে যেই সাড়ে ৪ কিলোমিটার পথ তৈরী করতে হয়েছিল তাতেই সময় লেগে গিয়েছিল টানা ১৫ বছর। অবশেষে বহু বছরের প্রচেষ্টায় প্রায় ১০ হাজারের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা সম্ভব হয়েছিল। এসব নিদর্শন গুলোর মধ্য অন্যতম আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে ১ লক্ষেরও বেশি বছরের পুরানো ঝিনুকের খোলস, এবং ৫০০ বছরের পুরানো কিছু মুদ্রা। এসব ছাড়াও আরো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পাওয়া গেছে হাজার হাজার বছর আগের মানুষের তৈরী বর্ম,রৌপ্য, তলোয়ার,ছোট মূর্তি, বন্য প্রাণীর হাড় ইত্যাদি।শুধুমাত্র এসব প্রত্নসামগ্রী সংগ্রহের স্বার্থে আমস্টারডামের উত্তর-দক্ষিণ মেট্রোলাইনের নির্মাণ কাজ শেষ হতে ১৫'টি বছর লেগেছিল । ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলতে থাকা এই নির্মাণ কাজে, উলটো পরিমানের চাইতে দ্বিগুণ খরচ গুনতে হয়েছে। এরজন্য ভোগান্তির শিকারও হয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে এত পরিশ্রম বিফলে যেতে দেননি আমস্টারডাম প্রশাসন। ঐতিহাসিক গুরত্ব বহনকারী এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকে বিশ্বের সামনে তুলে ধরতে রোকিন স্টেশনকে সাজানো হয়েছে বিশেষ রূপে। মেট্রো প্ল্যাটফর্মের ওঠানামার দুই সিঁড়ির মাঝে করা একটি কাঁচের ঘরে দেখা মিলবে এসব প্রত্নসামগ্রীর। যা এই শহরের ' ভূগর্ভস্থ প্রত্নতাত্ত্বিক জাদুঘর ' হিসেবেও বেশ পরিচিত। রোকিন স্টেশনে সংরক্ষিত এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে দর্শনার্থীদের মনে শুধু একটি প্রশ্নই উঁকি দেয়, শত শত বছরের পুরানো এসমস্ত জিনিস মাটির নিচে কী করে আসলো? মূলত আমস্টেল নদী সময়ের সঙ্গে তার গতিপথ পরিবর্তন করেছে। বহুযুগ ধরে প্রবাহিত এই নদীর মাধ্যমেই রোকিন এলাকাতে এই প্রত্নসামগ্রী গুলো ভেসে এসেছিল। পরবর্তীতে পলি জমতে জমতে এসব নিদর্শনগুলো এখানকার মাটিতেই আটকা পড়ে যায়।তবে মাটির নিচে যে শুধুমাত্র শত শত বছরের পুরানো জিনিসপত্রই পাওয়া গেছে তা কিন্তু নয়। সেই সাথে পাওয়া গেছে কয়েক দশকের পুরানো আধুনিক জিনিসপত্রও। যেমন মোবাইল ফোন,ক্যালকুলেটর,চুরুটের পাইপসহ আরো অনেক কিছু। এতটা সল্প সময়ে এসব আধুনিক জিনিসপত্র কিভাবে মাটির এত গভীরে গেল তা নিয়ে বেশ চিন্তায় আছেন প্রত্নতাত্ত্বিকরা। আমস্টারডামের মাটি ধীরে ধীরে ধসে যাওয়ার ফলেই এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আবার, মাটির ধসের বিষয়ে অনেকে দ্বিমতও পোষণ করেছেন। তাদের দাবী অনুযায়ী, উনিশ এবং বিশ শতকের দিকে আমস্টেল নদীতে বর্জ্য ফেলা হতো, যার কারণেই এই এলাকাতে এসব আধুনিক জিনিসপত্র পাওয়া গেছে।তবে এসব তর্ক বিতর্কের বাহিরে বর্তমানে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে রোকিন স্টেশনের জাদুঘরটি। সেই সাথে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছেন হাজারো পর্যটক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad